
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার আজিয়ারায় ছারছীনা দরবার শরীফের পীর ছাহেব কেবলার শুভাগমন উপলক্ষে বার্ষিক ইছালে ছওয়াব ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) আজিয়ারা দারুসসুন্নাত মোহেব্বিয়া দীনিয়া মাদরাসা ও এলাকাবাসীর যৌথ আয়োজনে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে প্রধান মেহমান হিসেবে ওয়াজ-নসিহত, দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আমীরে শরীয়ত ও তরীকত, আমীরে হিযবুল্লাহ, ছারছীনা শরীফের আল-হযরত পীর ছাহেব কেবলা আলহাজ্ব হযরত মাওলানা মুফতী শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন (মা. জি. আ.)।
মাহফিলে ধর্মপ্রাণ মুসল্লি, আলেম-ওলামা, মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন এলাকার বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মানুষ অংশগ্রহণ করেন।
মাহফিলে দেশ, জাতি, মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়। মোনাজাতের মধ্য দিয়ে মাহফিলের সমাপ্তি ঘটে।




























