শিরোনাম
আজিয়ারায় ছারছীনা দরবার শরীফের পীর ছাহেব কেবলার শুভাগমন উপলক্ষে ইছালে ছওয়াব ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ধুনটে আল-কুরআন একাডেমিক স্কুলে ২১ শিক্ষার্থীর পবিত্র কুরআনের ছবক গ্রহণ মেধার লড়াইয়ে মুখর মুরাদনগর,কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষায় ১২০০ শিক্ষার্থী শেরপুরে ডায়াবেটিস সচেতনতায় আড়াই শতাধিক প্রতিযোগীর অংশগ্রহণে 'ব্লু ইউনিটি রান' অনুষ্ঠিত পত্নীতলায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত রায়গঞ্জে মোঃ মুক্তাদির হোসেনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প কমলনগর খাসজমি দখলের ভিডিও করায় সাংবাদিকের উপর হামলা পত্নীতলায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল হেলালের,চালক আটক আখাউড়ায় ছাত্রদলের নতুন কমিটি নিয়ে দু’পক্ষের সংঘর্ষ লাকসামে মানবতার ব্লাড ব্যাংকের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
শনিবার ১৪ নভেম্বর ২০২৬
শনিবার ১৪ নভেম্বর ২০২৬

মেধার লড়াইয়ে মুখর মুরাদনগর,কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষায় ১২০০ শিক্ষার্থী

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শনিবার ১৪ নভেম্বর ২০২৬ | হালনাগাদ:শনিবার ১৪ নভেম্বর ২০২৬ | অনলাইন সংস্করণ

Image


সফিকুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ

শিক্ষার্থীদের মেধা বিকাশ, শিক্ষার মানোন্নয়ন ও পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ানোর লক্ষ্যে কুমিল্লার মুরাদনগরে অনুষ্ঠিত হয়েছে মুরাদনগর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা। উপজেলার তিনটি কেন্দ্রে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ পরীক্ষায় ২৫টি কিন্ডারগার্টেনের প্রায় ১ হাজার ২০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে।

শনিবার (১৪ নভেম্বর) সকালে মুরাদনগর কাজী নোমান আহাম্মদ ডিগ্রি কলেজ, রামচন্দ্রপুর আকাব্বরের নেছা বালিকা উচ্চ বিদ্যালয় ও শ্রীকাইল কে কে উচ্চ বিদ্যালয় কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। নার্সারি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা এতে অংশ নেয়।

পরীক্ষাকে কেন্দ্র করে কেন্দ্রগুলোতে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্ধারিত সময়ে পরীক্ষা সম্পন্ন হয়। এ সময় মুরাদনগর কাজী নোমান আহাম্মদ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ ছাত্তার মিয়া পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।

তিনি বলেন, “শিক্ষার্থীদের মেধা ও মননশীলতার বিকাশে এ ধরনের বৃত্তি পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের মেধা যাচাইয়ের পাশাপাশি প্রতিযোগিতামূলক মনোভাব, আত্মবিশ্বাস ও অধ্যবসায়ের চর্চা করতে পারে। কোমলমতি শিক্ষার্থীদের পড়াশোনায় আরও উৎসাহিত করতে মুরাদনগর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের এ উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।”

উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি ও বৃত্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক মনিরুজ্জামান জানান, “শিক্ষার্থীদের মেধা বিকাশ, শিক্ষার মানোন্নয়ন, প্রতিযোগিতামূলক শিক্ষাব্যবস্থায় তাদের উৎসাহিত করা এবং পিছিয়ে পড়া শিক্ষার্থীদের লেখাপড়ার প্রতি আগ্রহী করে তোলার লক্ষ্যেই আমাদের এ আয়োজন। অত্যন্ত উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করেছে।”

পরীক্ষার সার্বিক পরিবেশ ও ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করে অভিভাবক অধ্যাপক জাকির হোসেন, মোঃ শরিফুজ্জামান, সঞ্জীব চন্দ্র পাল, মাহফুজুর রহমান রুবেল ও মিতু পাল বলেন, “সুশৃঙ্খল পরিবেশে শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মেধা বিকাশ ও পড়াশোনায় আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা আয়োজকদের এমন উদ্যোগকে সাধুবাদ জানাই।”

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভার বিকাশ, মেধা যাচাই এবং প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তুলতে এ ধরনের বৃত্তি পরীক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি পড়াশোনার প্রতি আগ্রহ ও আত্মবিশ্বাস বাড়াতেও এ আয়োজন ইতিবাচক ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল হোসেন, সাংগঠনিক সম্পাদক জামাল আহমেদ, কোষাধ্যক্ষ মোঃ সাইফ উদ্দিনসহ পরীক্ষা সংশ্লিষ্ট শিক্ষকরা।


আরও খবর




আজিয়ারায় ছারছীনা দরবার শরীফের পীর ছাহেব কেবলার শুভাগমন উপলক্ষে ইছালে ছওয়াব ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে আল-কুরআন একাডেমিক স্কুলে ২১ শিক্ষার্থীর পবিত্র কুরআনের ছবক গ্রহণ

মেধার লড়াইয়ে মুখর মুরাদনগর,কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষায় ১২০০ শিক্ষার্থী

শেরপুরে ডায়াবেটিস সচেতনতায় আড়াই শতাধিক প্রতিযোগীর অংশগ্রহণে 'ব্লু ইউনিটি রান' অনুষ্ঠিত

পত্নীতলায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

রায়গঞ্জে মোঃ মুক্তাদির হোসেনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

কমলনগর খাসজমি দখলের ভিডিও করায় সাংবাদিকের উপর হামলা

পত্নীতলায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল হেলালের,চালক আটক

মুরাদনগরে ৩৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মধ্যনগর-কলমাকান্দা সড়ক সারা বছর চলাচলের উপযোগী করার দাবিতে মানববন্ধন

আখাউড়ায় ছাত্রদলের নতুন কমিটি নিয়ে দু’পক্ষের সংঘর্ষ

এমপি নুসরাতের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে হালুয়াঘাটে মশাল মিছিল

লাকসামে মানবতার ব্লাড ব্যাংকের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রাজবাড়ীতে প্রবাসীর বাড়িতে হামলা স্ত্রী সন্তানকে কুপিয়ে জখম,স্বর্ণ অলঙ্কার সহ নগদ টাকা নেওয়ার অভিযোগ

রাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধন

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

পত্রিকায় ও ফেসবুকে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে আল্লারদর্গা মহাশ্মশান কমিটি সংবাদ সম্মেলন

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

বিয়ের আশ্বাসে সম্পর্ক, ধর্ষণের অভিযোগ কোনাবাড়ী থানার ওসির বিরুদ্ধে

রাজশাহীতে ​নারীদের অধিকার রক্ষায় তওহীদভিত্তিক জীবনব্যবস্থা প্রতিষ্ঠার তাগিদ

ঈশ্বরগঞ্জে বাবা-মাকে নির্যাতন,ছেলের ৬ মাসের কারাদণ্ড

রাজস্ব ফাঁকির সংবাদ প্রকাশের জেরে মামলা, জামিন পেলেন দুই সম্পাদক

ঘাটাইলে মেশিন দিয়ে হাতের আদরে ভাজা মুড়ি

দেশের স্বার্থ ও ভবিষ্যতের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

রাজশাহীতে সরকারি রাস্তা দখল কেন্দ্র করে সংঘর্ষ, নারীসহ গুরুতর আহত ৩


এই সম্পর্কিত আরও খবর

আজিয়ারায় ছারছীনা দরবার শরীফের পীর ছাহেব কেবলার শুভাগমন উপলক্ষে ইছালে ছওয়াব ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে আল-কুরআন একাডেমিক স্কুলে ২১ শিক্ষার্থীর পবিত্র কুরআনের ছবক গ্রহণ

শেরপুরে ডায়াবেটিস সচেতনতায় আড়াই শতাধিক প্রতিযোগীর অংশগ্রহণে 'ব্লু ইউনিটি রান' অনুষ্ঠিত

পত্নীতলায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

রায়গঞ্জে মোঃ মুক্তাদির হোসেনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

কমলনগর খাসজমি দখলের ভিডিও করায় সাংবাদিকের উপর হামলা

পত্নীতলায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল হেলালের,চালক আটক

মুরাদনগরে ৩৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মধ্যনগর-কলমাকান্দা সড়ক সারা বছর চলাচলের উপযোগী করার দাবিতে মানববন্ধন

আখাউড়ায় ছাত্রদলের নতুন কমিটি নিয়ে দু’পক্ষের সংঘর্ষ