শিরোনাম
ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপিকে সংবর্ধনা ও মতবিনিময় সভা মুরাদনগরে পূর্ব শত্রুতার জেরে পাঁচ সন্তানের জননীকে পিটিয়ে হত্যা দক্ষিণ আইচা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ধুনট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সভাপতি হলেন বিএনপি নেতা বাচ্চু লালমোহনে বেওয়ারিশ কুকুরের কামড়ে ২ দিনে আক্রান্ত ২০ ফুলবাড়ীয়া সরকারি মহিলা কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত মানসম্মত ও আধুনিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সরকার নিরলসভাবে কাজ করছে- দিপু ভূইয়া রূপগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলা,ভাংচুর ও স্বামী-স্ত্রীকে কুপিয়ে জখম কালমা ইউনিয়ন জিয়া পরিষদের আহবায়ক কমিটি গঠন লালমোহনে রাতের আধারে গৃহবধুকে কুপিয়ে জখম
শুক্রবার ২৬ জুন ২০২৬
শুক্রবার ২৬ জুন ২০২৬

‎ডাকাতি করতে এসে নারীকে ধ'র্ষ'ণ চেষ্টা: গণপিটুনিতে নিহত ডা'কা'ত

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:সোমবার ৩০ জুন ২০২৫ | হালনাগাদ:সোমবার ৩০ জুন ২০২৫ | অনলাইন সংস্করণ

Image


‎ইয়ার রহমান আনান,কক্সবাজার

‎কক্সবাজারের রামুতে আবদুল মন্নান (৩৮) নামে এক কথিত ডাকাত গণপিটুনিতে নিহত হয়েছেন। স্থানীয়দের অভিযোগ, পালানোর সময় তাকে ধরে ফেলে উত্তেজিত জনতা। এরপর বেধড়ক মারধরের পাশাপাশি ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করা হয়।

‎রোববার (২৯ জুন) সকাল ৯টার দিকে রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের কম্বনিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মন্নান ওই এলাকার বাসিন্দা মছন আলীর ছেলে।

‎স্থানীয়দের ভাষ্য, মন্নান দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাস ও ভীতি ছড়িয়ে রেখেছিল। রাত নামলেই শুরু হতো তার দলবল নিয়ে চুরি, ছিনতাই, গরু চুরি, এমনকি নারীদের উত্যক্ত করার মতো ঘটনাও। থানায় একাধিক মৌখিক অভিযোগ করলেও তার বিরুদ্ধে দৃশ্যত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি বাসিন্দাদের।

‎খুনিয়াপালংয়ের বাসিন্দা নুরুল ইসলাম বলেন, 'এই লোকটার জন্য রাত-বিরাতে ছেলে-মেয়েদের বাইরে বের করা যায় না। গ্রামের চুরি-ছিনতাইয়ের সব ঘটনার পেছনে তার হাত থাকত। কিন্তু কেউ মুখ খুলত না ভয়ে। আজ সে মারা গেছে শুনে ছোট-বড় সবার মধ্যে স্বস্তি ফিরে এসেছে।'

‎রামু থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ফরিদ বলেন, 'সকালে স্থানীয় এক যুবককে ছুরিকাঘাত করে পালানোর সময় আবদুল মন্নানকে আটক করে উত্তেজিত জনতা। একপর্যায়ে গণপিটুনিতে তার মৃত্যু হয়। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।'

‎তিনি আরও জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

‎একজন নারী বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, 'মন্নানকে পুলিশ কয়েকবার ধরেছিল, কিন্তু কদিন পরই ছাড়া পেয়ে এসে আবার আমাদের ভয় দেখাত। অনেকে পরিবার নিয়ে গ্রাম ছেড়ে চলে গেছে শুধুমাত্র তার আতঙ্কে। আজ মনে হচ্ছে, দুঃস্বপ্ন থেকে মুক্তি পেলাম।'

‎স্থানীয় কয়েকজন জনপ্রতিনিধির দাবি, মন্নান কিছু প্রভাবশালীর ছত্রছায়ায় থেকে বারবার আইনের ফাঁক গলে বেরিয়ে যেত। প্রশাসনের নির্লিপ্ততা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।

‎রামু সচেতন নাগরিক ফোরামের সদস্য মিজানুর রহমান বলেন, 'যখন জনগণ দেখে অপরাধীর বিচার হচ্ছে না, তখন তারা নিজেরাই ব্যবস্থা নিতে বাধ্য হয়। এই ঘটনা তার জ্বলন্ত প্রমাণ। প্রশাসন যদি আগেভাগে ব্যবস্থা নিত, তাহলে এই মৃত্যু হয়তো হতো না।'

‎কক্সবাজারের আইনজীবী ও মানবাধিকারকর্মী অ্যাডভোকেট মহিউদ্দিন আহমেদ সোহেল বলেন, 'যে অপরাধই করুক না কেন, কাউকে গণপিটুনিতে হত্যা করা রাষ্ট্রীয় আইন ও মানবাধিকারের লঙ্ঘন। বিচারহীনতার সংস্কৃতি থেকে মানুষ এই পথ বেছে নেয়- এটি গণতান্ত্রিক রাষ্ট্রে বিপজ্জনক ইঙ্গিত।'

‎রামু থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় কারা জড়িত, তা শনাক্তে কাজ চলছে। জনতার প্রতিক্রিয়ার পাশাপাশি আইনি দৃষ্টিকোণ থেকেও তদন্ত করা হচ্ছে।


আরও খবর




ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপিকে সংবর্ধনা ও মতবিনিময় সভা

হাওরের উন্নয়নের সঙ্গে জাতির স্বার্থ জড়িত : ড. বদিউল আলম মজুমদার

কাউনিয়ায় কিশোরীদের মাঝে হাঁস-মুরগি ও নগদ টাকা প্রদান

মেয়ের সামনে মাকে হত্যা, আহত আরও দুই নারী

পঞ্চগড়ের বোদায় তিনদিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন বিদেশি ফলের আমদানি নির্ভরতা কমিয়ে দেশীয় ফল উৎপাদন বৃদ্ধির আহ্বান

চুনারুঘাটে রাহেলা-দেলোয়ার হোসেন চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে ‘রোমান চৌধুরী শিক্ষাবৃত্তি’ বিতরণ

গোয়াইনঘাটে ৪৮ বিজিবির ব্যতিক্রমী আয়োজন: সীমান্ত সচেতনতা, শিক্ষার্থী প্রতিযোগিতা ও ফ্রি মেডিকেল ক্যাম্প

মুরাদনগরের চাপিতলায় কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি প্রার্থীর ইয়াবা সেবনের ছবি ভাইরাল

মুরাদনগরে পূর্ব শত্রুতার জেরে পাঁচ সন্তানের জননীকে পিটিয়ে হত্যা

দক্ষিণ আইচা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

ধুনট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সভাপতি হলেন বিএনপি নেতা বাচ্চু

নন্দীগ্রামে বৃক্ষরোপণ, গাছের চারা, সার ও খুঁটি বিতরণ

ডাসারে জোর পূর্বক প্রবাসীর জমি দখলের চেষ্টা ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

রাণীনগরে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

লালমোহনে বেওয়ারিশ কুকুরের কামড়ে ২ দিনে আক্রান্ত ২০

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ডুয়েট ব্রাজিল ফ্যান ক্লাবের ১৫৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা

গফরগাঁও পাইথল ইউনিয়নে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীদের অতর্কিত হামলা: যুবক রক্তাক্ত, মগজ ক্ষতিগ্রস্ত হয়ে আশঙ্কাজনক

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

সদর থানা পুলিশের বড় সাফল্য: বিদেশি পিস্তল, গুলিসহ গ্রেফতার ১, গাড়ি জব্দ


এই সম্পর্কিত আরও খবর

ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপিকে সংবর্ধনা ও মতবিনিময় সভা

হাওরের উন্নয়নের সঙ্গে জাতির স্বার্থ জড়িত : ড. বদিউল আলম মজুমদার

কাউনিয়ায় কিশোরীদের মাঝে হাঁস-মুরগি ও নগদ টাকা প্রদান

মেয়ের সামনে মাকে হত্যা, আহত আরও দুই নারী

পঞ্চগড়ের বোদায় তিনদিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন বিদেশি ফলের আমদানি নির্ভরতা কমিয়ে দেশীয় ফল উৎপাদন বৃদ্ধির আহ্বান

চুনারুঘাটে রাহেলা-দেলোয়ার হোসেন চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে ‘রোমান চৌধুরী শিক্ষাবৃত্তি’ বিতরণ

গোয়াইনঘাটে ৪৮ বিজিবির ব্যতিক্রমী আয়োজন: সীমান্ত সচেতনতা, শিক্ষার্থী প্রতিযোগিতা ও ফ্রি মেডিকেল ক্যাম্প

মুরাদনগরের চাপিতলায় কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি প্রার্থীর ইয়াবা সেবনের ছবি ভাইরাল

মুরাদনগরে পূর্ব শত্রুতার জেরে পাঁচ সন্তানের জননীকে পিটিয়ে হত্যা

দক্ষিণ আইচা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা