শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় কোর্টের আদেশ অমান্য করে ১ লাখ ২০ হাজার টাকায় রফাদফা হাওরের বুকে ভাসমান পার্ক,প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড় ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন স্বাধীনতার ৫৫ বছরেও ফায়ার সার্ভিস পায়নি নকলাবাসী,আগুনে পুড়ছে কোটি টাকার স্বপ্ন ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বাখরনগরে দোয়া ও মিলাদ মাহফিল লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম লন্ডন থেকে অর্জন করলেন ব্যারিস্টার ডিগ্রি পোরশায় মাননীয় সাংসদকে ঘাটনগর পাহিড়া পুকুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর সংবর্ধনা বান্দরবানের থানচিতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার বাঙ্গরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও ধর্মমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত
সোমবার ২৭ জুলাই ২০২৬
সোমবার ২৭ জুলাই ২০২৬

ডেইরি-ফ্যাটেনিং খামারের বিদ্যুৎ-পানির বিল কৃষির আওতায় আনা দাবি

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:রবিবার ২০ অক্টোবর ২০২৪ | হালনাগাদ:রবিবার ২০ অক্টোবর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

ডেইরি ও ফ্যাটেনিং খামারের বিদ্যুৎ ও পানির বিল কৃষির আওতায় আনা দাবি জানিয়েছে বাংলাদেশ ডেইরি অ্যান্ড ফ্যাটেনিং ফার্মারস অ্যাসোসিয়েশন। সেখানে কৃষি বিদ্যুৎ বিল প্রতি ইউনিট ৫ টাকা ৪০ পয়সা এবং গরুর ফার্মে প্রতি ইউনিট ১১ থেকে ১৪ টাকার কথা উল্লেখ করেছে তারা।


রোববার (২০ অক্টোবর) সেগুনবাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর রুনি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।


সংবাদ সম্মেলনে তারা বলেন, দেশে দুধ ও মাংসের বাজার স্থিতিশীল রাখতে ও জনগণকে সাশ্রয়ী মূল্যে দুধ ও মাংস জোগান দিতে খামারিদের জন্য প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করা জরুরি। আমাদের দেশের খামারিরা সম্পূর্ণ নিজের পকেটের টাকা দিয়ে দুধ ও মাংস উৎপাদন করে কিন্তু এর বিপরীতে ইউরোপীয়, আমেরিকার বা ভারতের খামারিদের জনগণকে সাশ্রয়ীমূল্যে দুধ ও মাংস খাওয়ানোর জন্য সরকার ভর্তুকি প্রদান করে। যে কারণে খামারিরাও ক্ষতিগ্রস্ত হয় না আবার জনগণ ও সাশ্রয়ী মূল্যে দুধ ডিম মাংস খেতে পারে। আমাদের বিষয়ে এসব বিষয়গুলো বিবেচনা করতে হবে। ৫০ থেকে ৯১ পার্সেন্ট পর্যন্ত ভর্তুকি পাওয়া ইউরোপীয় ও পার্শ্ববর্তী দেশ থেকে আমদানিকৃত গুড়া দুধের কারণে আমাদের দেশের খামারিরা অসম প্রতিযোগিতার সম্মুখীন হচ্ছে। কারণ আমাদের খামারিরা সম্পূর্ণ নিজের খরচে দুধ উৎপাদন করে কিন্তু ইউরোপীয় খামারিরা একই দুধ ও মাংস উৎপাদনের জন্য অর্ধেকের বেশি উৎপাদন খরচ সরকারিভাবে ভর্তুকি পায়।


তারা আরো বলেন, আরও ভয়ের ব্যাপার এই যে ভারতে সরকারি বেসরকারি সব ব্রিডিং স্টেশনে সেক্সিং টেকনোলজি স্থাপিত হচ্ছে, যার মাধ্যমে শুধু বকনা বাছুর হবে, ফলে আগামী পাঁচ বছরের মধ্যে ভারতের স্থানীয় ষাঁড় বাছুরের উৎপাদন অন্তত ৩০ শতাংশ কমে যাবে। এতে ভবিষ্যতে বাংলাদেশে ভারত থেকে আর ষাঁড় বা ষাঁড় বাছুর আসবে না। আমরা যদি সঠিক পরিসংখ্যানের মাধ্যমে সেই সময়ের জন্য প্রস্তুতি গ্রহণ না করি তবে এই সেক্টরে ভয়াবহ বিপর্যয় দেখা দিতে পারে।



একই অবস্থা গুড়া দুধের ক্ষেত্রেও আমরা গত ২০ বছরের পরিসংখ্যান নিলে দেখব, স্থানীয়ভাবে উৎপাদন ক্রমাগত বৃদ্ধি দেখানো হয়েছে। কিন্তু অপরদিকে গুড়া দুধে আমদানি প্রতিবছর ৩০/৪০ পার্সেন্ট করে বেড়ে যাচ্ছে।


ফার্মারস অ্যাসোসিয়েশনের নেতারা বলেন, আমাদের সবচেয়ে বড় সমস্যা ভালো জেনেটিক্সের অভাব, ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়া ভারত এর খামারিরা প্রুভেন বুলে বীজ পেয়ে থাকে। প্রুভেন বুল অর্থাৎ একটি বুলের বীজ দেওয়ার সময় খামারি জানবে যে ভবিষ্যতে উক্ত বুলের বাচ্চা মায়ের চেয়ে কতটুকু বেশি দুধ দিবে বা এক ল্যাকটেশনে কত লিটার দুধ দেবে। কিন্তু বাংলাদেশে সরকারি বা বেসরকারি কোনো ব্রিডিং স্টেশনেই প্রুভেন বুল নাই। ফলে খামারিরা সিমেন কিনে প্রতারিত হচ্ছে। কারণ বুলের মেরিট না জানার ফলে খামারে বাচ্চা হওয়ার পরে দেখা যাচ্ছে যে বেশিরভাগ বুলের বাচ্চাই ৫/৭ লিটার দুধ দিচ্ছে। সামান্য কিছু বুলের বাচ্চা ১৫-২০ লিটার দুধ দিচ্ছে। যেখানে ইউরোপ আমেরিকা ব্রাজিল বা ভারতের খামারিরা প্রুভেন বুল পেয়ে থাকে ফলে উনারা জানেন যেকোনো বুলের বাচ্চা ভবিষ্যতে কতটুকু দুধ দেবে। খারাপ বুলের সিমেন ওই সব দেশের কোন বাণিজ্যিক খামারি ব্যবহার করেন না।


অতএব অতিদ্রুত খামারিদের জন্য উন্নত জাতের প্রুভেন, ক্রস ব্রিড ও ভালো মানের আমদানিকৃত দুধ, মাংস বা ডুয়েল পারপাস জাতের বুলের সিমেন সরবরাহ নিশ্চিত করা ছাড়া দুধ ও মাংস উৎপাদন বাড়ানো সম্ভব নয়।


সবশেষ তারা দাবি জানিয়ে বলেন, দেশের গোসম্পদ রক্ষায় সরকারিভাবে টিকা আমদানি করে খামারিদের দিলে এতে দেশের গোসম্পদ এলএসডি ও এফএমডি রোগ থেকে রক্ষা পাবে। এলএসডিও এফ এম ডি আমদানিকৃত ভ্যাকসিনের দাম অনেক বেশি হওয়ায় প্রান্তিক খামারিরা তা ব্যবহার করতে পারছে না। এতে দেশের লক্ষ লক্ষ গরু এলএসডিও এফএমডিতে কিছু মারা যাচ্ছে কিছু প্রজনন অক্ষম হয়ে যাচ্ছে। অন্যদিকে দুধের ন্যায্য মূল্য ও সাপ্লাই চেইন নিশ্চিতকরণসহ ডেইরি ও ফেটেনিং খামারিদের বিভিন্ন সমস্যা শুনে তা দ্রুত সমাধানের জন্য মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে প্রতিকার কামনা করছি।


বাংলাদেশ ডেইরি অ্যান্ড ফ্যাটেনিং ফার্মারস অ্যাসোসিয়েশনের সভাপতি ইকবাল হোসেন, অ্যাসোসিয়েশনের নেতা মালিক মোহম্মাদ ওমর মিলন আহমেদ প্রমুখ।


আরও খবর




ব্রাহ্মণবাড়িয়ায় কোর্টের আদেশ অমান্য করে ১ লাখ ২০ হাজার টাকায় রফাদফা

গাজীপুর সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে ২০তম কর্পোরেশন সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার তিন হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী: দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা

মানববন্ধনের অভিযোগ ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’, সংবাদ সম্মেলনে আশিক মাহমুদ

গাজীপুর সিটি করপোরেশনের ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা

হাওরের বুকে ভাসমান পার্ক,প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড়

ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত

ফুলবাড়ীয়ায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

পঞ্চগড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ফুলপুরে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত

তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ২ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা

নন্দীগ্রামে এমইপি গ্রুপের ইলেকট্রিশিয়ানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ধর্মমন্ত্রী কাজী শাহ মফাজ্জল হোসাইন কায়কোবাদের শারীরিক অবস্থার উন্নতি, দ্রুত সুস্থতার আশাবাদ চিকিৎসকদের

অসুস্থ শিশু মুজাহিদকে নগদ অর্থ প্রদান করলেন আলোর পথে ফাউন্ডেশন পঞ্চগড়

শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শিক্ষায় মানোন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর

বিজিবির বাধায় দৌলতপুর সীমান্তে পুশ-ইন ব্যর্থ

স্পিডবোট চালক নির্যাতনের অভিযোগে নাম জড়ানো ভিত্তিহীন, নিরপেক্ষ তদন্ত চান যুবদল নেতা এম শহীদ

বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর পুনর্নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী অমিত

সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটির সভা

৫ আগস্ট খুলে দেয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

উত্তোলনের তুলনায় মাটির নিচে পানি জমছে কম, খরাপ্রবণ এলাকায় বড় শঙ্কা

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ফ্রান্স: রাষ্ট্রদূত

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী