শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় কোর্টের আদেশ অমান্য করে ১ লাখ ২০ হাজার টাকায় রফাদফা হাওরের বুকে ভাসমান পার্ক,প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড় ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন স্বাধীনতার ৫৫ বছরেও ফায়ার সার্ভিস পায়নি নকলাবাসী,আগুনে পুড়ছে কোটি টাকার স্বপ্ন ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বাখরনগরে দোয়া ও মিলাদ মাহফিল লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম লন্ডন থেকে অর্জন করলেন ব্যারিস্টার ডিগ্রি পোরশায় মাননীয় সাংসদকে ঘাটনগর পাহিড়া পুকুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর সংবর্ধনা বান্দরবানের থানচিতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার বাঙ্গরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও ধর্মমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত
সোমবার ২৭ জুলাই ২০২৬
সোমবার ২৭ জুলাই ২০২৬

ঢামেকে ডেঙ্গুরোগীর চাপ থাকলেও নেই চিকিৎসা সংকট

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:মঙ্গলবার ০৩ ডিসেম্বর ২০২৪ | হালনাগাদ:মঙ্গলবার ০৩ ডিসেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

দেশে ডেঙ্গুর প্রকোপ কমছেই না। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত রোগী। বাড়ছে মৃতের সংখ্যাও। এরই মধ্যে সরকারি-বেসরকারি বিভিন্ন হাসপাতালে বাড়ছে রোগীর চাপ। ডেঙ্গুরোগীদের চিকিৎসাসেবাও কোথাও কোথাও ঘাটতি বা ওষুধপত্রের অপর্যাপ্ততার তথ্য মিলছে। তবে ডেঙ্গুরোগীদের চিকিৎসায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে কোনো ধরনের চিকিৎসা সংকট নেই। স্যালাইন ও ওষুধপত্রসহ অন্য সরঞ্জামাদিও রয়েছে পর্যাপ্ত পরিমাণে। যদিও সেখানে বিশেষায়িত ওয়ার্ডে রয়েছে রোগীর চাপ।


সারাদেশ থেকে আসা ডেঙ্গুরোগীদের সেবা দিতে ঢামেক হাসপাতালের নতুন ভবনের চার তলায় স্পেশালাইজড ডেডিকেডেড ডেঙ্গু ওয়ার্ড চলতি বছরের ১০ আগস্ট থেকে কার্যক্রম শুরু করেছে। সরেজমিনে পর্যবেক্ষণে দেখা যায়, ওয়ার্ডে জায়গা না থাকায় বাইরেও শয্যা বিছিয়ে রোগীদের চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। বাইরে প্রায় আটটি শয্যার সবগুলোতে রোগী ভর্তি আছে।



ওয়ার্ডের দায়িত্বে থাকা একজন নার্সের সঙ্গে কথা বলে জানা যায়, ডেঙ্গু ওয়ার্ডটিতে মোট ৪০টি বেড রয়েছে। প্রতিবেদনটি তৈরির সময়ও ৩৭টি বেডে রোগী ছিল। যাদের মধ্যে চারজনের অবস্থাই ছিল গুরুতর।


সেখানেই কথা হয় আব্দুল্লাহ নামে একজনের সঙ্গে। তিনি থাকেন রাজধানীর আজিমপুর বিজিবি কোয়ার্টারে। গত শুক্রবার ছোট ছেলেকে হাসপাতালে ভর্তি করিয়েছেন। এই অভিভাবক বলেন, শুক্রবার ছেলেটা বন্ধুদের সঙ্গে কোথায় যেন ঘুরতে গিয়েছিল। বাসায় আসার পরই গায়ে জ্বর আসে। ডেঙ্গুর নমুনা পরীক্ষার পর পজিটিভ আসে।


‘এখানে সব ধরনের সুবিধাই পাচ্ছি। দিনরাত ২৪ ঘণ্টাই ডাক্তার থাকে, সুবিধা-অসুবিধা দেখভাল করে। আমার এখনো বাইরে থেকে কোনো স্যালাইন কিনতে হয়নি। ওয়ার্ড থেকেই সব দিয়েছে’- বলেন আব্দুল্লাহ।




ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান  বলেন, স্পেশাল কেস বাদে সব ধরনের স্যালাইন, ওষুধ আমাদের ওয়ার্ড থেকে দেওয়া হয়। আমাদের ওয়ার্ডে স্যালাইনের কোনো ঘাটতি নেই। পর্যাপ্ত পরিমাণে স্যালাইন আছে। আগামীতে কোনো সমস্যা হলে সে প্রস্তুতিও আছে।


প্রতিনিয়ত দেশের বিভিন্ন জায়গা থেকে রোগী আসছে। তাদের সার্বক্ষণিক সেবা দিতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান এ কর্মকর্তা।


মুঞ্জিগঞ্জের মাওয়া থেকে স্বামীকে নিয়ে এসেছেন কামনা আক্তার। কথা হলে তিনি জানান, পাঁচদিন ধরে এখানে সেবা নিচ্ছি। বেড পেতে তেমন সমস্যা হয়নি। সেবার মানও ভালো। আমার স্বামী ১৫ দিন হলো দেশে এসেছেন। এসেই ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।


স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৩ বছরে দেশে ডেঙ্গুতে মোট মারা গেছেন ৮৬৮ জন। কিন্তু ২০২৩ সালেই মারা যান ১ হাজার ৭০৫ জন ডেঙ্গুরোগী। ইনজেকশনযোগ্য স্যালাইনের অভাবে পরিস্থিতি আরও খারাপ হয়েছিল।


ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান বলেন, চলতি বছরের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত ঢামেক হাসপাতালে ৩১১৭ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৮৫ জন মারা গেছেন। বর্তমানে ১০৩ জন ভর্তি আছেন।


স্যালাইন সংকটের বিষয়ে তিনি বলেন, এই বছর স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে স্যালাইন প্রস্তুতকারক সব কোম্পানির মিটিং হয়েছিল। সেখানে কোম্পানিগুলোকে বলা হয়েছিল, যেন পর্যাপ্ত স্যালাইন প্রস্তুত রাখে। কারণ, বিদেশ থেকে স্যালাইন আমদানি করা সম্ভব নয়।


ঢামেক হাসপাতালের সামনে ফার্মেসিগুলো ঘুরে দেখা গেছে, ডেঙ্গুরোগীর জন্য ব্যবহৃত ডিএনএস স্যালাইনের কোনো সংকট নেই।


জান্নাত ফার্মেসির কর্ণধার হাসান বলেন, আমার দোকানে পর্যাপ্ত পরিমাণে ডিএনএস স্যালাইন আছে। পাইকারি দাম ৮৫ টাকা, আমরা ১০০ টাকায় বিক্রি করি। ১০০ টাকার বেশি কোনো স্যালাইন নেই।



ঢামেক হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. সৈয়দ মোহাম্মদ মনোয়ার আলী  বলেন, ডেঙ্গু ভাইরাসের ভ্যারিয়েন্ট মূলত চার ধরনের। একজন রোগী যখন একটি ভ্যারিয়েন্টে আক্রান্ত হন তখন যদি ভালো হয়েও যায়, দ্বিতীয়বার যে ভ্যারিয়েন্টে আক্রান্ত হন সেক্ষেত্রে মৃত্যুর সম্ভাবনা বেড়ে যায়।


তিনি বলেন, অনেক সময় অন্যান্য রোগ যেমন- ডায়াবেটিস, কিডনি, হার্টের সমস্যা থাকলে রোগীর মৃত্যুঝুঁকি বেড়ে যায়। এক্ষেত্রে একজন ষাটোর্ধ্ব সাধারণ রোগীর চেয়ে অন্য দুরারোগ্য রোগে আক্রান্ত রোগীর মৃত্যুঝুঁকি বেশি।



ডা. মনোয়ার আরও বলেন, লক্ষ্য করে দেখবেন এখন কিন্তু সারা বছরই ডেঙ্গু হচ্ছে এবং আক্রান্তের সংখ্যা কমলেও মৃতের সংখ্যা বাড়ছে। এটি ভবিষ্যতে আরও বাড়তে পারে। তার মানে, কেউ একবার ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভালো হলেও তিনি কিন্তু পুরোপুরি ঝুঁকিমুক্ত নন। কারণ, পরবর্তী ভ্যারিয়েন্টের আক্রমণে সিরিয়াস ঝুঁকি থেকে যায়।


ডেঙ্গু নিয়ে নতুন গাইডলাইন তৈরি হচ্ছে জানিয়ে তিনি বলেন, ডেঙ্গু নিয়ে নতুন গাইডলাইন হচ্ছে। শ্রীলঙ্কার মতো দেশগুলো যারা ডেঙ্গু প্রতিরোধে সফল হয়েছে তাদের মডেল অনুসরণ করে নতুন গাইডলাইন করা হচ্ছে।



তিনি মনে করেন, নিজেদের সচেতনতা বৃদ্ধি, ডেঙ্গুর লক্ষণ দেখা দিলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া, প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ, মশক নিয়ন্ত্রণে দায়িত্বপ্রাপ্তদের যথাযথ ভূমিকা পালনের মাধ্যমে ডেঙ্গুর প্রকোপ কমানো যেতে পারে।


আরও খবর




ব্রাহ্মণবাড়িয়ায় কোর্টের আদেশ অমান্য করে ১ লাখ ২০ হাজার টাকায় রফাদফা

গাজীপুর সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে ২০তম কর্পোরেশন সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার তিন হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী: দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা

মানববন্ধনের অভিযোগ ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’, সংবাদ সম্মেলনে আশিক মাহমুদ

গাজীপুর সিটি করপোরেশনের ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা

হাওরের বুকে ভাসমান পার্ক,প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড়

ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত

ফুলবাড়ীয়ায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

পঞ্চগড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ফুলপুরে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত

তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ২ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা

নন্দীগ্রামে এমইপি গ্রুপের ইলেকট্রিশিয়ানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ধর্মমন্ত্রী কাজী শাহ মফাজ্জল হোসাইন কায়কোবাদের শারীরিক অবস্থার উন্নতি, দ্রুত সুস্থতার আশাবাদ চিকিৎসকদের

অসুস্থ শিশু মুজাহিদকে নগদ অর্থ প্রদান করলেন আলোর পথে ফাউন্ডেশন পঞ্চগড়

শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শিক্ষায় মানোন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর

বিজিবির বাধায় দৌলতপুর সীমান্তে পুশ-ইন ব্যর্থ

স্পিডবোট চালক নির্যাতনের অভিযোগে নাম জড়ানো ভিত্তিহীন, নিরপেক্ষ তদন্ত চান যুবদল নেতা এম শহীদ

বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর পুনর্নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী অমিত

সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটির সভা

৫ আগস্ট খুলে দেয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

উত্তোলনের তুলনায় মাটির নিচে পানি জমছে কম, খরাপ্রবণ এলাকায় বড় শঙ্কা

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ফ্রান্স: রাষ্ট্রদূত

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী