
বেলাবো(নরসিংদী)প্রতিনিধিঃ
আসন্ন নারায়ণপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনী প্রচার-প্রচারণা ও প্রস্তুতিমূলক কর্মকাণ্ড জোরদার হতে শুরু করেছে। এরই ধারাবাহিকতায় নরসিংদীর বেলাবো উপজেলার নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ রশিদুল ইসলাম লাল মিয়ার পক্ষে এক বিশাল নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় নারায়ণপুর ইউনিয়নের করোনার মোড় এলাকায় এই প্রস্তুতি সভার আয়োজন করা হয়।
লক্ষীপুর ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি
রমজান আলী রঞ্জুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক, ইউনিয়ন বিএনপির সভাপতি ও চেয়ারম্যান প্রার্থী মোঃ রশিদুল ইসলাম লাল মিয়া।
সভায় বক্তারা আসন্ন নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং নারায়ণপুর ইউনিয়নের সামগ্রিক উন্নয়ন ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় রশিদুল ইসলাম লাল মিয়ার হাতকে শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন। প্রধান অতিথির বক্তব্যে লাল মিয়া নারায়ণপুর ইউনিয়নকে একটি আদর্শ ও আধুনিক ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বেলাবো উপজেলা ছাত্রদলের সভাপতি আশিক সুজন মামুন, জিয়া শিশু-কিশোর সংগঠনের সভাপতি হারুন অর রশিদ( বি.এ),সাধারণ সম্পাদক মোঃ অহিদুজ্জামান অহিদ,নারায়নপুর ইউনিয়ন বিএনপির সহ সভাপতি মোঃ আতাউর রহমান, নারায়নপুর ইউনিয়ন বিএনপির কোষাধ্যক্ষ সার্জেন্ট মোঃ হারুন অর রশিদ,সহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সর্বস্তরের জনগণ। সভায় আগত নেতাকর্মীদের মধ্যে নির্বাচনকে ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
































