
ধুনট(বগুড়া) উপজেলা সংবাদদাতাঃ
বগুড়ার ধুনটে শারীরিক ভাবে বিশেষ সুবিধা বঞ্চিত সাদিয়া খাতুন (১০) কে হুইল চেয়ার প্রদান করা হয়েছে।
রবিবার (৮ নভেম্বর) দুপুরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ উল্লাহ নিজামী এ হুইল চেয়ার প্রদান করেন। সাদিয়া খাতুন উপজেলার পশ্চিম ভারশাহী এলাকার সেলিম ও রুমি দাম্পতির মেয়ে।
জানা যায়, ধুনট উপজেলার মানবিক সেচ্ছাসেবী ও সমাজ সেবক নিসচার সড়ক যোদ্ধা রাসেল মাহমুদ গত ৩১ অক্টোবর সাদিয়া খাতুনের একটি ছবি তার ব্যাক্তিগত ফেসবুকে পোষ্ট করে। ফেসবুক পোষ্টের মাধ্যে অবগত হওয়ার পর শারীরিক ভাবে বিশেষ সুবিধা বঞ্চিত সাদিয়া খাতুনের জন্য একটি হুইল চেয়ার প্রদানের ব্যবস্থা করে উপজেলা প্রশাসন।
হুইল চেয়ার প্রদানে ধুুনট উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরিদুল ইসলাম, মানবিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বগুড়া শাখার সহ-সাধারন সম্পাদক ও ধুনট উপজেলা প্রেসক্লাবের সভাপতি কারিমুল হাসান লিখন, নিরাপদ সড়ক চাই (নিসচা) বগুড়া শাখার সদস্য, ধুনট ব্লাড ব্যাংক সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক, মানবিক সমাজ সেবক রাসেল মাহমুদসহ সেচ্ছাসেবী সদস্য ও স্থানীয় বিশিষ্ট জন উপস্থিত ছিলেন।




























