শিরোনাম
আমতলীতে ১৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক মুরাদনগরে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প-উদ্ভাবনী ধারণা প্রদর্শনী চন্দনাইশে শেখ আব্দুল জলিল আল মাইজভাণ্ডারীর ৩য় তম ফাতেহা শরীফ অনুষ্ঠিত পোরশায় উপজেলা পর্যায়ের শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত অটোচালকের কষ্টার্জিত টাকা আত্মসাৎ, আসামি মিমুল গ্রেপ্তার বগুড়ার শাজাহানপুরে ধানবোঝাই ট্রাকের নিচে পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু খোকসায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা,১৪ দিনের নবজাতককে চিকিৎসা করাতে এসে মায়ের জীবন-মৃত্যুর লড়াই অষ্টগ্রামের কাস্তুল গ্রাম আদালত নিয়ে সচেতনতা বাড়াতে সমন্বিত কর্মশালা অষ্টগ্রামে জোরপূর্বক জমি দখলের চেষ্টা,নারী ও বৃদ্ধাসহ ৮ জন আহত,লক্ষাধিক টাকার মালামাল লুট মাদক বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা,নোয়াখালীতে লাশ নিয়ে বিক্ষোভ
শুক্রবার ১২ জুন ২০২৬
শুক্রবার ১২ জুন ২০২৬

ফের শুরু হয়েছে আখাউড়া-আগরতলা রেলপথের নির্মাণ কাজ

আলোকিত স্বদেশ ডেস্ক
প্রকাশিত:শনিবার ১২ অক্টোবর ২০২৪ | হালনাগাদ:শনিবার ১২ অক্টোবর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

প্রায় এক মাস বন্ধ থাকার পর ফের শুরু হয়েছে আখাউড়া-আগরতলা ডুয়েলগেজ রেলপথের অবশিষ্ট নির্মাণ কাজ। শেষ করে চলতি মাসেই সরকারের কাছে হস্তান্তরের প্রস্তুতি নিচ্ছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এরপরই এই রেলপথ চালুর মাধ্যমে আন্তঃদেশীয় বাণিজ্যের নতুন দুয়ার খুলবে বলে আশা সংশ্লিষ্টদের। ইতোমধ্যে এ রেলপথ দিয়ে পণ্য আমদানি-রপ্তানির অনুমতি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড।


রেলপথ পুরোপুরি প্রস্তুত থাকলেও বাকি ছিল কাস্টমস ও ইমিগ্রেশন ভবন, প্ল্যাটফর্ম এবং সংযোগ সড়কের নির্মাণ কাজ। তাই উদ্বোধনের ৯ মাসেও চালু করা যায়নি আখাউড়া-আগরতলা রেলপথ। এর মধ্যে গেলো ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর কাজ বন্ধ করে ভারতে চলে যান প্রকল্প ব্যবস্থাপকসহ ঠিকাদারি প্রতিষ্ঠানের অন্তত ৫ প্রকৌশলী। এতে দেখা দেয় অনিশ্চয়তা।


প্রায় এক মাস বন্ধ থাকার পর গেলো মাসে ফের শুরু হয়েছে রেলপথ প্রকল্পের অবশিষ্ট নির্মাণ কাজ। এতে অনিশ্চয়তা কেটে গতি ফিরেছে প্রকল্পে। ইতোমধ্যে শেষ হয়েছে কাস্টমস ও ইমিগ্রেশন ভবনের কাজ। এখন সংযোগ সড়ক ও প্ল্যাটফর্মের কাজে ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা।


কয়েক দফা ট্রায়াল রান শেষে গেলো বছরের ১ নভেম্বর বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেষ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বহুল কাঙ্ক্ষিত আখাউড়া-আগরতলা রেলপথের উদ্বোধন করেন। মোট ১২ দশমিক ২৪ কিলোমিটার দৈর্ঘ্যের এই রেলপথের বাংলাদেশ অংশ ৬ দশমিক ৭৮ কিলোমিটার। প্রকল্পটির নির্মাণ কাজ করেছে ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান টেক্সমেকো রেল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড।


নিরাপত্তার কারণ দেখিয়ে প্রকল্প ব্যবস্থাপক ও ভারতীয় প্রকৌশলীরা ফেরত না আসলেও দেশিয় প্রকৌশলীদের তত্ত্বাবধানে কাজ চলছে পুরোদমে। প্রকল্প সংশ্লিষ্টদের আশা চলতি মাসেই কাজ শেষে সরকারের কাছে হস্তান্তর করা হবে।


টেক্সমেকো রেল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের প্রকৌশলী মো. রিপন শেখ বলেন, ‘কাস্টমস ভবন থেকে সংযোগ সড়ক বাকি ছিল সেটাও কাজ শেষের দিকে। বিটুমিন দেয়া হয়েছে রোডে কিছুদিনের ভিতর শেষ হবে কাজ।’  


ইতোমধ্যে এ রেলপথ দিয়ে পণ্য আমদানি-রপ্তানির অনুমোদন দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। এ রেলপথে পণ্য আমদানি-রপ্তানির মাধ্যমে আন্তঃদেশীয় বাণিজ্যে নতুন দুয়ার উন্মোচিত হবে বলে আশা প্রশাসন ও ব্যবসায়ীদের।


ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজালা পারভীন রুহি বলেন, ‘এটার উদ্দেশ্য ছিলো দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করা। প্রজেক্ট শেষ হলে হ্যান্ডওভারের পর আমদানি-রপ্তানির কাজ শুরু হবে।’ 


২০১৮ সালের জুলাইয়ে আখাউড়ার গঙ্গাসাগর থেকে আগরতলার নিশ্চিন্তপুর পর্যন্ত আখাউড়া-আগরতলা ডুয়েলগেজ রেলপথ নির্মাণ শুরু হয়। তবে করোনা মহামারিসহ নানা সংকটে বিলম্বিত হয় প্রকল্পের কাজ। বাংলাদেশ অংশের ৬ দশমিক ৭৮ কিলোমিটার রেলপথসহ আনুষাঙ্গিক স্থাপনা নির্মাণে ব্যয় হচ্ছে ২৪১ কোটি টাকা। 


আরও খবর




আমতলীতে ১৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

মুরাদনগরে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প-উদ্ভাবনী ধারণা প্রদর্শনী

চন্দনাইশে শেখ আব্দুল জলিল আল মাইজভাণ্ডারীর ৩য় তম ফাতেহা শরীফ অনুষ্ঠিত

পোরশায় উপজেলা পর্যায়ের শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

টাংগুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায়- হাওর বন্ধু কামরুজ্জামান কামরুল এমপি

পূর্ব সুন্দরবনে তিন দিন পর মুক্তি পেলেন বন বিভাগের বেতার চালকসহ ৩ জন

চাকুরীর পিছনে না ঘুরে একজন দক্ষ উদ্যোক্তা হিসেবে নিজেকে গড়ে তুলুন এ জেড এম জাহিদ হোসেন

২১ জুন থেকে দ্বিতীয় ক্যাম্পাসে ক্লাস শুরুর সম্ভাবনা, শ্রেণিকক্ষ প্রস্তুতিতে ব্যস্ত ডুয়েট প্রশাসন

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স:তাহিরপুরে যৌথ অভিযানে আটক যুবক কারাগারে

পঞ্চগড়ের বোদায় স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন শোকেসিংয়ের উদ্বোধন

রাঙ্গাবালীতে শিক্ষক- শিক্ষার্থীদের উপজেলা পর্যায়ে অংশগ্রহণ মেধা, বিজ্ঞান, উদ্যোগ

বিএসএফের পুশইনের চেষ্টা ব্যর্থ, দৌলতপুর সীমান্তে শূন্যরেখায় ১২ জন

দৌলতপুর সাংবাদিক ফোরাম কুষ্টিয়ার নতুন কমিটি : সভাপতি সেলিম, সাধারণ সম্পাদক তাশরিক

অটোচালকের কষ্টার্জিত টাকা আত্মসাৎ, আসামি মিমুল গ্রেপ্তার

সাদুল্লাপুরে ঘোড়া জবাই ও মাংস পাচারের অভিযোগে ৭ জন আটক

গবেষণা ও প্রশাসনিক অভিজ্ঞতায় সমৃদ্ধ অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল ডুয়েটের নতুন ভিসি

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযান: ৫ মাদকসেবী গ্রেফতার

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

গঙ্গাচড়ায় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

রূপগঞ্জের দুই গ্রুপের সংঘর্ষে আহত রনির মৃত্যু,থানায় মামলা দায়ের

সাতক্ষীরায় কোটি টাকার কোর্ট ফি জালিয়াতির মূলহোতা পিওন সিরাজুল গ্রেপ্তার


এই সম্পর্কিত আরও খবর

আমতলীতে ১৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

মুরাদনগরে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প-উদ্ভাবনী ধারণা প্রদর্শনী

চন্দনাইশে শেখ আব্দুল জলিল আল মাইজভাণ্ডারীর ৩য় তম ফাতেহা শরীফ অনুষ্ঠিত

পোরশায় উপজেলা পর্যায়ের শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

টাংগুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায়- হাওর বন্ধু কামরুজ্জামান কামরুল এমপি

পূর্ব সুন্দরবনে তিন দিন পর মুক্তি পেলেন বন বিভাগের বেতার চালকসহ ৩ জন

চাকুরীর পিছনে না ঘুরে একজন দক্ষ উদ্যোক্তা হিসেবে নিজেকে গড়ে তুলুন এ জেড এম জাহিদ হোসেন

২১ জুন থেকে দ্বিতীয় ক্যাম্পাসে ক্লাস শুরুর সম্ভাবনা, শ্রেণিকক্ষ প্রস্তুতিতে ব্যস্ত ডুয়েট প্রশাসন

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স:তাহিরপুরে যৌথ অভিযানে আটক যুবক কারাগারে

পঞ্চগড়ের বোদায় স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন শোকেসিংয়ের উদ্বোধন