
মজমুল হক, গঙ্গাচড়া প্রতিনিধি :
রংপুরের গঙ্গাচড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন করা হয়েছে।
রোববার (৮ নভেম্বর) বিকেলে দিবসটি উপলক্ষে উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে তাকওয়া মসজিদের সামনে গিয়ে শেষ হয়।
পরে সেখানে এক পথসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি চাঁন সরকার। সভায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব আলীসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক র্যালি ও পথসভায় অংশ নেন।




























