শিরোনাম
অষ্টগ্রামে জোরপূর্বক জমি দখলের চেষ্টা,নারী ও বৃদ্ধাসহ ৮ জন আহত,লক্ষাধিক টাকার মালামাল লুট মাদক বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা,নোয়াখালীতে লাশ নিয়ে বিক্ষোভ চাটখিলে গ্রাম আদালতের বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত পোরশায় উপজেলা প্রশাসনের মাসিক সমন্বয় সভা মুরাদনগরে গ্রাম আদালত নিয়ে সচেতনতা বাড়াতে সমন্বিত কর্মশালা ২০০ বছরের বিচ্ছিন্নতার অবসান,বিলের বুকে নতুন রাস্তা বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় ভূয়সী প্রশংসা সৌদি হজ মন্ত্রীর গঙ্গাচড়া উপজেলা এনসিপিতে নতুন আহ্বায়ক কমিটি গঠন নোয়াখালীতে মাদকের বিরোধে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা,আটক ১ নাঙ্গলকোট উপজেলা আদর্শ ক্লাবের প্রবাসী সদস্য হানিফ মিয়াজী ও মোহাম্মদুল্লাহ মিয়াজীকে সম্মাননা স্মারক প্রদান
শুক্রবার ১২ জুন ২০২৬
শুক্রবার ১২ জুন ২০২৬

জামালপুরে অসময়ে যমুনা নদীর ভাঙন

আলোকিত স্বদেশ ডেস্ক
প্রকাশিত:শনিবার ০৭ মার্চ ২০২৬ | হালনাগাদ:শনিবার ০৭ মার্চ ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

জামালপুরের দেওয়ানগঞ্জে অসময়ে দেখা দিয়েছে যমুনা নদীর ভাঙন। ইতোমধ্যে ভাঙনে নদীগর্ভে বিলীন হয়েছে গুরুত্বপূর্ণ সড়ক, স্থাপনা, বাড়িঘর ও ফসলি জমি। এছাড়া ভাঙন হুমকিতে রয়েছে একাধিক সরকারি প্রতিষ্ঠান, কয়েক বিঘা কৃষি জমি ও কয়েকশত বাড়ি ঘর। স্থানীয়দের অভিযোগ টানা কয়েক মাস যাবত ভাঙন অব্যাহত থাকলেও খোঁজ রাখছে না কেউই।



উপজেলার চিকাজানী ইউনিয়নের এর খোলাবাড়ী এলাকার ৬৫ বছরের শুক্কুর আলী। জীবনে সাতবার নদী ভাঙনে হারিয়েছেন নিজের ঘর। পাঁচ সন্তানের কেউ সঙ্গে না থাকায় এই ঘরটাই ছিল তার শেষ আশ্রয়। কিন্তু এবার অষ্টমবারের মতো ভাঙনের মুখে। তাই রোজা মুখে নিয়েও কোনো রকম ঘর সরাচ্ছেন তিনি, আর নিঃশব্দে দোষ দিয়ে যাচ্ছেন যমুনা নদীকে।


কান্না জড়িত কাঁপা কাঁপা কন্ঠে শুক্কুর আলী বলেন, এহন মনে করেন যে আমাদের সব জমিজমা নদীর মধ্যে চলে গেছে গা। এহন আল্লাহ যদি রাখে এভাবে চলবে। 



শুধু শুক্কুর আলী নয়, সম্প্রতি নদী ভাঙনে বসত বাড়ি হারিয়েছেন শতাধিক বাসিন্দা। কিছুদিন আগেও ভাঙনের মাত্রা কম থাকলেও এখন নদী ভাঙছে ভয়ঙ্কর রূপে। এতে নদী গর্ভে চলে গেছে কয়েক একর ফসলী জমি। আর বিলীন হয়েছে দেওয়ানগঞ্জ খোলাবাড়ী গুরুত্বপূর্ণ সড়কের প্রায় ১০০ মিটার অংশ ও কয়েকটি স্থাপনা।

 

আরেক স্থানীয় বাসিন্দা শামীম বলেন, এই যমুনা নদীতে রাস্তা, শিক্ষা প্রতিষ্ঠান সব বিলীন হয়ে যাইতাছে। এখানে অনেক বসত ভিটা ছিল। সব বিলীন হয়ে গেছে।  রাস্তাও নদীতে চলে গেছে। যার ফলে শুধু দেওানগঞ্জ নয় গাইবান্ধা ইউনিয়নের লোক যাতায়াত করেন। এর ফলে আমাদের যাতায়াতের বেশ কষ্ট হয়।


স্থানীয়রা বলছেন, অসময়ের এই ভাঙন দ্রুত সময়ের মধ্যে না থামালে বিলীন হতে পারে চারটি সরকারি প্রতিষ্ঠান, মসজিদ, বাড়ি ঘর ও ফসলি জমি। আর দীর্ঘদিন যাবৎ ভাঙন অব্যাহত থাকলেও কেউ খোঁজ নিচ্ছেন না বলে অভিযোগ তাদের। আর পানি উন্নয়ন বোর্ড বলছে ভাঙন রোধে স্বল্প পরিসরে ব্যবস্থা গ্রহণের জন্য প্রস্তাবনা পাঠানো হয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে।



স্থানীয় কৃষক লুৎফর মিয়া বলেন, আমাদের দুঃখের জীবন। আমাদের এদিকে সম্পদ নষ্ট হয়ে গেছে। ভুট্টা, মরিচ সব ফসল চলে গেছে। 


গৃহিণী নাজমা খাতুন বলেন, আমাদের এলাকার মহিলা গো বাচ্চা হওনের সময় হাসপাতালে নিয়ে যাওন যায় না। বাচ্চারা স্কুলে যাবার পয় না। আমাদের খুব কষ্ট হয়ে গেছে, নির্বাচনের আগে অনেকেই আশ্বাস দিছে কিন্তু এহন কাউরে খুজ পাই না।


জামালপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. নকিবুজ্জামান খান বলেন, প্রায় দেড় কিলোমিটারের মতো ভাঙন রয়েছে। তার মধ্যে আমরা ১৫৭ মিটার কাজ করেছি বিগত বন্যায়। বর্তমানে আমরা আরও ২২০ মিটারের জন্য প্রস্তাবনা পাঠিয়েছি। এই কাজটাও অস্থায়ী প্রতিরক্ষা কাজে বাস্তবায়িত হবে।


এছাড়া যমুনার বাম তীরে হঠাৎ চর জেগে উঠায় ডান তীরের দেড় কিলোমিটার এলাকাজুড়ে এই ভাঙন দেখা দিয়েছে বলে জানিয়েছেন তিনি।


আরও খবর




অষ্টগ্রামে জোরপূর্বক জমি দখলের চেষ্টা,নারী ও বৃদ্ধাসহ ৮ জন আহত,লক্ষাধিক টাকার মালামাল লুট

পঞ্চগড়ে গোপনে কেন্দ্র সচিবের অনৈতিক সুবিধা,তিন বিষয়ে পরীক্ষা দিলেন দুই ঘন্টায়

মাদক বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা,নোয়াখালীতে লাশ নিয়ে বিক্ষোভ

'ছাত্রলীগ' ট্যাগ দিয়ে সাংবাদিক রাজু ও তার পরিবারকে চকরিয়ার ওসি'র হেনস্থা, ক্র‍্যাকের নিন্দা

দালালমুক্ত ও হয়রানিমুক্ত সেবায় বদলে গেছে ভাতগ্রাম ভূমি অফিসের চিত্র

সততা ও মানবিকতায় খুলনায় আস্থার প্রতীক ডিআইজি রেজাউল হক

পরকীয়া সন্দেহের জেরে ছেলের সামনেই ' মা'কে ছুরিকাঘাত,আটক ৩

নোয়াখালীর সোনাইমুড়ীতে ইউএনও এসিল্যান্ড ও বিএনপি নেতার বর্তমান অভিমতে খুশি এলাকাবাসী

গাইবান্ধায় সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি

ফুলপুর হাসপাতালে অনিয়ম, ২ সেকমোকে নোটিশ

চাটখিলে গ্রাম আদালতের বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত

পোরশায় উপজেলা প্রশাসনের মাসিক সমন্বয় সভা

মুরাদনগরে গ্রাম আদালত নিয়ে সচেতনতা বাড়াতে সমন্বিত কর্মশালা

২০০ বছরের বিচ্ছিন্নতার অবসান,বিলের বুকে নতুন রাস্তা

বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় ভূয়সী প্রশংসা সৌদি হজ মন্ত্রীর

গবেষণা ও প্রশাসনিক অভিজ্ঞতায় সমৃদ্ধ অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল ডুয়েটের নতুন ভিসি

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযান: ৫ মাদকসেবী গ্রেফতার

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

গঙ্গাচড়ায় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

সাতক্ষীরায় কোটি টাকার কোর্ট ফি জালিয়াতির মূলহোতা পিওন সিরাজুল গ্রেপ্তার

রূপগঞ্জের দুই গ্রুপের সংঘর্ষে আহত রনির মৃত্যু,থানায় মামলা দায়ের


এই সম্পর্কিত আরও খবর

অষ্টগ্রামে জোরপূর্বক জমি দখলের চেষ্টা,নারী ও বৃদ্ধাসহ ৮ জন আহত,লক্ষাধিক টাকার মালামাল লুট

পঞ্চগড়ে গোপনে কেন্দ্র সচিবের অনৈতিক সুবিধা,তিন বিষয়ে পরীক্ষা দিলেন দুই ঘন্টায়

মাদক বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা,নোয়াখালীতে লাশ নিয়ে বিক্ষোভ

'ছাত্রলীগ' ট্যাগ দিয়ে সাংবাদিক রাজু ও তার পরিবারকে চকরিয়ার ওসি'র হেনস্থা, ক্র‍্যাকের নিন্দা

দালালমুক্ত ও হয়রানিমুক্ত সেবায় বদলে গেছে ভাতগ্রাম ভূমি অফিসের চিত্র

সততা ও মানবিকতায় খুলনায় আস্থার প্রতীক ডিআইজি রেজাউল হক

পরকীয়া সন্দেহের জেরে ছেলের সামনেই ' মা'কে ছুরিকাঘাত,আটক ৩

নোয়াখালীর সোনাইমুড়ীতে ইউএনও এসিল্যান্ড ও বিএনপি নেতার বর্তমান অভিমতে খুশি এলাকাবাসী

গাইবান্ধায় সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি

ফুলপুর হাসপাতালে অনিয়ম, ২ সেকমোকে নোটিশ