
শেরপুর প্রতিনিধি:
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার তিনানী বাজার শাখায় শাহীন ক্যাডেট স্কুলের ২য় সেমিস্টার পরীক্ষার পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ ৪ নভেম্বর (বুধবার) সকাল ৮টায় তিনানী বাজারের তাজ কনভেনশন সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহীন শিক্ষা পরিবারের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জনাব মুহাম্মদ মাছুদুল আমীন শাহীন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামালপুর অঞ্চলের আঞ্চলিক প্রধান ও শাহীন স্কুল জামালপুর শাখার অধ্যক্ষ আব্দুল গফুর।
সমাবেশে বক্তারা শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করা এবং পড়ালেখার মানোন্নয়নে শিক্ষক-অভিভাবক যৌথ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। আলোচনা সভা শেষে ২য় সেমিস্টার পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে আনুষ্ঠানিকভাবে পুরস্কার বিতরণ করা হয়। এসময় শাহীন ক্যাডেট স্কুল তিনানী বাজার শাখার পরিচালক খাইরুল ইসলাম, মুজিবুল ইসলাম সহ শেরপুরের বিভিন্ন শাখার পরিচালক গণ সহ অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।



























