শিরোনাম
আমতলীতে ১৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক মুরাদনগরে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প-উদ্ভাবনী ধারণা প্রদর্শনী চন্দনাইশে শেখ আব্দুল জলিল আল মাইজভাণ্ডারীর ৩য় তম ফাতেহা শরীফ অনুষ্ঠিত পোরশায় উপজেলা পর্যায়ের শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত অটোচালকের কষ্টার্জিত টাকা আত্মসাৎ, আসামি মিমুল গ্রেপ্তার বগুড়ার শাজাহানপুরে ধানবোঝাই ট্রাকের নিচে পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু খোকসায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা,১৪ দিনের নবজাতককে চিকিৎসা করাতে এসে মায়ের জীবন-মৃত্যুর লড়াই অষ্টগ্রামের কাস্তুল গ্রাম আদালত নিয়ে সচেতনতা বাড়াতে সমন্বিত কর্মশালা অষ্টগ্রামে জোরপূর্বক জমি দখলের চেষ্টা,নারী ও বৃদ্ধাসহ ৮ জন আহত,লক্ষাধিক টাকার মালামাল লুট মাদক বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা,নোয়াখালীতে লাশ নিয়ে বিক্ষোভ
শনিবার ১৩ জুন ২০২৬
শনিবার ১৩ জুন ২০২৬

নবান্নে মেতেছে পাকুন্দিয়ার কৃষক

প্রকাশিত:রবিবার ১৭ নভেম্বর ২০২৪ | হালনাগাদ:রবিবার ১৭ নভেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: নবান্ন মানে নব বা নতুন অন্ন। সাধারনত আমাদের দেশে অগ্রহায়ণ মাসে আমন ধান ঘরে তোলা উপলক্ষে কৃষকরা এই উৎসব পালন করে থাকে। নবান্ন হচ্ছে ঋতুকেন্দ্রিক একটি উৎসব। হেমন্তে নতুন ফসল ঘরে তোলার সময় এই উৎসবে মেতে ওঠে গ্রামের কৃষক। কিশোরগঞ্জের পাকুন্দিয়াও তার ব্যতিক্রম নয়। মাঠে মাঠে ধান কাটার ধুম পড়েছে। নবান্ন উৎসবে মেতেছে কৃষক । কৃষাণিরা ধান মাড়াইয়ে ব্যস্ত। যদিও আগে নতুন ধানের চাল দিয়ে তৈরি পিঠা, পায়েস, ক্ষীরসহ নানা রকম খাবারে মুখরিত হয়ে উঠতো বাঙালির প্রতিটি ঘর। কিন্তু এখন তা অনেকাংশেই কমে যাচ্ছে। সরেজমিনে উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের খামা গ্রামে গিয়ে দেখা যায়, মাঠের এক কোনায় ধান মাড়াই ও শুকানোর কাজ করছেন কয়েকজন কিষান-কিষানি। পাশেই ফসলের খেত। নবান্নের আনন্দে আমন ধান কাটার ধুম লেগেছে। শনিবার বিকেলে উপজেলার খামা নতুন বাজার এলাকায় আমন ধান কাটার মধ্য দিয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নবান্ন উৎসব পালন করা হয়। এসময় ইউএনও মো.বিল্লাল হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা নুর-ই আলম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আমিনুল হক শামীম, হামিমুল হক সোহাগ, রেজাউল করিম ও জনি সহ স্থানীয় কৃষষেরা উপস্থিত ছিলেন। উপজেলার জাঙালিয়া, চরফরাদী, এগারসিন্দুর, বুরুদিয়া, পাটুয়াভাঙা, হোসেন্দী, নারান্দী, চন্ডিপাশা, সুখিয়া ও পৌর সদরের বিভিন্ন এলাকায় মাঠে চলছে ধান কাটা ও মাড়াই। বাড়ির উঠানে নতুন ধানের স্তুপ। কৃষকরা জানান, সাধারণত হেমন্তের এই সময় তাদের আমন ধান ঘরে তোলার কথা। কিন্তু চলতি বছর অতিমাত্রার বৃষ্টি, ইঁদুর ও পোকা-মাকড়ের আক্রমণে ফসলের কিছুটা ক্ষতি হয়েছে। তারপরও যে ফলন এসেছে তা ধুমধামে কাটছেন। কোদালিয়া গ্রামের প্রান্তিক কৃষক আব্দুল মালেক বলেন, ‘এবার ১০৫ শতাংশ জমিতে আমনের আবাদ করেছি। বৃষ্টির পানি বেশি দিন খেতে না থাকায় ফলন তেমন ভালো হয়নি। এছাড়াও শ্রমিকের দাম বেশি, তাই ধান কাটা-মাড়াই কিছুটা ধীরে হচ্ছে। উপজেলার আদিত্যপাশা গ্রামের কৃষক গ্রুপের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বলেন, ‘সমৃদ্ধির ঋতু হেমন্ত যখন আসে তখন ফসল তোলায় বঙ্গজননী তার দ্বার খুলে দেয়। যুগযুগ ধরে বাঙালি নবান্নের ধারা অব্যাহত রেখেছে। তবে যারা এত পরিশ্রম করেন, সেই কৃষক ফসলের ন্যায্য মূল্য পেলে সার্থক হবে বাংলার নবান্ন’। আঙিয়াদী ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা হামিমুল হক সোহাগ বলেন, নতুন ধান নিয়ে কৃষকের যেমন ব্যস্ততা, তেমনি আনন্দও। ফলন ভালো হওয়ায় কৃষকরা খুশি। অনেকের বাড়িতে চলছে পিঠা-পায়েস খাবারের প্রস্তুতি। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নুর-ই আলম বলেন, উপজেলায় এবার উফশী ও স্থানীয় জাতের ১০ হাজার ৫৪০হেক্টর জমিতে আমন ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। আবাদ লক্ষ্যমাত্রাা চেয়ে পাঁচ হেক্টর বেশি হয়েছে। শস্য বিন্যাস সজ্জিতকরণের ফলে বর্তমানে শস্যের নিবিড়তা ও ফলন বেড়েছে। পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) মো.বিল্লাল হোসেন বলেন, আবহমান কাল থেকে গ্রাম বাংলার ঘরে ঘরে নবান্ন উৎসব পালন হয়ে আসছে। এই একটি উৎসব যা সবচেয়ে বেশি জনপ্রিয় ও অসাম্প্রদায়িক। মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই যেখানে নবান্নে মেতে উঠে। প্রায় সকলের বাড়িতে পিঠা, পুলির পসরা বসে।


আরও খবর




রায়েন্দা ইউনিয়নে বাল্যবিবাহ ও শিশুশ্রম বন্ধে সচেতনতামূলক গণনাটক অনুষ্ঠিত।

রাঙ্গাবালীতে তরুনীর গলায় ওরনা পেচিয়ে আত্যহত্যা

ভারতীয় ‘পুশইন’ বন্ধের দাবিতে সাতক্ষীরায় ১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ

লালপুরে ভুটভুটির ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধ ভ্যানচালকের

আমতলীতে ১৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

মুরাদনগরে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প-উদ্ভাবনী ধারণা প্রদর্শনী

চন্দনাইশে শেখ আব্দুল জলিল আল মাইজভাণ্ডারীর ৩য় তম ফাতেহা শরীফ অনুষ্ঠিত

পোরশায় উপজেলা পর্যায়ের শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

টাংগুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায়- হাওর বন্ধু কামরুজ্জামান কামরুল এমপি

পূর্ব সুন্দরবনে তিন দিন পর মুক্তি পেলেন বন বিভাগের বেতার চালকসহ ৩ জন

চাকুরীর পিছনে না ঘুরে একজন দক্ষ উদ্যোক্তা হিসেবে নিজেকে গড়ে তুলুন এ জেড এম জাহিদ হোসেন

২১ জুন থেকে দ্বিতীয় ক্যাম্পাসে ক্লাস শুরুর সম্ভাবনা, শ্রেণিকক্ষ প্রস্তুতিতে ব্যস্ত ডুয়েট প্রশাসন

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স:তাহিরপুরে যৌথ অভিযানে আটক যুবক কারাগারে

পঞ্চগড়ের বোদায় স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন শোকেসিংয়ের উদ্বোধন

রাঙ্গাবালীতে শিক্ষক- শিক্ষার্থীদের উপজেলা পর্যায়ে অংশগ্রহণ মেধা, বিজ্ঞান, উদ্যোগ

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযান: ৫ মাদকসেবী গ্রেফতার

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

রূপগঞ্জের দুই গ্রুপের সংঘর্ষে আহত রনির মৃত্যু,থানায় মামলা দায়ের

সাতক্ষীরায় কোটি টাকার কোর্ট ফি জালিয়াতির মূলহোতা পিওন সিরাজুল গ্রেপ্তার

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ


এই সম্পর্কিত আরও খবর

রায়েন্দা ইউনিয়নে বাল্যবিবাহ ও শিশুশ্রম বন্ধে সচেতনতামূলক গণনাটক অনুষ্ঠিত।

রাঙ্গাবালীতে তরুনীর গলায় ওরনা পেচিয়ে আত্যহত্যা

ভারতীয় ‘পুশইন’ বন্ধের দাবিতে সাতক্ষীরায় ১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ

লালপুরে ভুটভুটির ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধ ভ্যানচালকের

আমতলীতে ১৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

মুরাদনগরে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প-উদ্ভাবনী ধারণা প্রদর্শনী

চন্দনাইশে শেখ আব্দুল জলিল আল মাইজভাণ্ডারীর ৩য় তম ফাতেহা শরীফ অনুষ্ঠিত

পোরশায় উপজেলা পর্যায়ের শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

টাংগুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায়- হাওর বন্ধু কামরুজ্জামান কামরুল এমপি

পূর্ব সুন্দরবনে তিন দিন পর মুক্তি পেলেন বন বিভাগের বেতার চালকসহ ৩ জন