শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় কোর্টের আদেশ অমান্য করে ১ লাখ ২০ হাজার টাকায় রফাদফা হাওরের বুকে ভাসমান পার্ক,প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড় ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন স্বাধীনতার ৫৫ বছরেও ফায়ার সার্ভিস পায়নি নকলাবাসী,আগুনে পুড়ছে কোটি টাকার স্বপ্ন ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বাখরনগরে দোয়া ও মিলাদ মাহফিল লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম লন্ডন থেকে অর্জন করলেন ব্যারিস্টার ডিগ্রি পোরশায় মাননীয় সাংসদকে ঘাটনগর পাহিড়া পুকুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর সংবর্ধনা বান্দরবানের থানচিতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার বাঙ্গরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও ধর্মমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত
সোমবার ২৭ জুলাই ২০২৬
সোমবার ২৭ জুলাই ২০২৬

নতুন বছরের শুরুতে শিক্ষার্থীদের নতুন বই পাওয়া অনিশ্চিত

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বৃহস্পতিবার ২৮ নভেম্বর ২০২৪ | হালনাগাদ:বৃহস্পতিবার ২৮ নভেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

আসন্ন নতুন বছরের শুরুতেই শিক্ষার্থীরা বিনামূল্যে সরকারি বই হাতে পাওয়া নিয়ে অনিশ্চয়তা রয়েছে। কারণ দেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর শিক্ষা কারিকুলামে বড় পরিবর্তন আনা হয়েছে। বিগত সরকার নতুন কারিকুলাম চালু করেছিল। কিন্তু বর্তমান অন্তর্র্বতীকালীন সরকার ওই কারিকুলাম বাতিল করে মাধ্যমিক স্তরে শিক্ষায় ২০১২ সালের কারিকুলাম চালু করতে যাচ্ছে। আর প্রাথমিক স্তরে বিগত সরকারের আমলের কারিকুলাম বহাল থাকলেও কনটেন্টের পরিবর্তন আনা হয়েছে। পাশাপাশি নতুন বেশ কিছু কনটেন্ট যোগও করা হয়েছে। তাছাড়া বাতিল করা হয়েছে আগের কারিকুলাম অনুযায়ী বই ছাপানোর দরপত্র। এমন পরিস্থিতিতে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডকে (এনসিটিবি) সব প্রক্রিয়াই নতুন করে সম্পন্ন করতে হয়েছে। এতে বড় একটি সময় চলে গেছে। ফলে বছর শুরুতে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। প্রকাশক এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা যায়। সংশ্লিষ্ট সূত্র মতে, প্রাক-প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত সব শ্রেণির বইয়েই বড় ধরনের পরিবর্তন আনা হচ্ছে। বছরের শেষ দিকে এসে নানা পরিবর্তনের ফলে নতুন বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের সব বই পাওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে। যদিও সরকার ১ জানুয়ারি সারা দেশে বই উৎসবের প্রস্তুতি নিচ্ছে। কিন্তু আগের কারিকুলামে ফিরে যাওয়ায় এবার বেশি বই ছাপতে হবে। গত কয়েক বছর ৩২ থেকে ৩৪ কোটি বই ছাপা হলেও আগামী বছরের জন্য প্রায় ৪০ কোটি বই ছাপতে হবে। তাতে কিছুটা সময় লেগে যাবে। বিগত সরকারের শাসনামলে বইগুলোয় শেখ মুজিবুর রহমানের অতিরিক্ত বন্দনা করা হয়েছিল। এবারের নতুন বইয়ে রাজনৈতিক অতিকথন ও অতিবন্দনা বাদ দেয়া হয়েছে। বিতর্কিত বিভিন্ন লেখকের লেখাও বাদ দেওয়া হয়েছে। চতুর্থ থেকে দশম শ্রেণি পর্যন্ত বই ছাপা হবে ২০১২ সালের কারিকুলাম অনুযায়ী। নতুন বইয়ে স্থান পাবে জুলাই আন্দোলনের ইতিহাস। তবে সময়সাপেক্ষ হওয়ায় সাবেক প্রধানমন্ত্রীর দেশ থেকে পলায়ন নিয়ে এবারের বইয়ে কিছু থাকবে না। বইয়ের ব্যাক কভারে এর আগে শেখ হাসিনা ও শেখ মুজিবের বিভিন্ন উক্তি থাকলেও এবার সেগুলো বাদ দেওয়া হচ্ছে। ব্যাক কভারে স্থান দেয়া হবে জুলাই আন্দোলনের দেয়াললিখন ও গ্রাফিতিগুলো। সূত্র জানায়, প্রাথমিকের বিভিন্ন শ্রেণির বইয়ের টেন্ডার কার্যক্রম শেষ করে ইতোমধ্যে ছাপা কাজ শুরু হয়েছে । চতুর্থ থেকে দশম শ্রেণির বই ছাপার জন্য টেন্ডারকাজ সম্পন্ন হয়েছে। সর্বনিম্ন দরদাতার মধ্যে যারা কাজ পেয়েছেন তাদের বাজেট চেয়ে মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। বরাদ্দ পাওয়ার পর বই ছাপাতে চুক্তিবদ্ধ হবে ছাপাখানাগুলো। চুক্তির পর বিভিন্ন শর্ত মেনে তারা বই ছাপার কাজ শুরু করবে। চুক্তিবদ্ধ হওয়ার পর বই ছাপানোর কাজ শেষ করে ডেলিভারি পয়েন্টে পাঠাতে মুদ্রণ প্রতিষ্ঠানগুলোকে ৪৫ দিন দেয়া হবে। ওই হিসেবে ১৫ নভেম্বরের মধ্যে চুক্তিবদ্ধ করতে না পারলে মাধ্যমিকের বই সরবরাহের জন্য জানুয়ারিতেও মুদ্রণ প্রতিষ্ঠানগুলোকে সময় দিতে হবে। কিন্তু নানা প্রক্রিয়া শেষ করে ১৫ নভেম্বরের মধ্যে ছাপাখানাগুলোর সঙ্গে চুক্তিবদ্ধ করা সম্ভব নয়। সূত্র আরো জানায়, অতীতে কোনো বছরে দশম শ্রেণিতে বই দেয়া না হলেও এবার দশম শ্রেণিতে ছাত্রছাত্রীদের দেয়া হবে নতুন বই। আগামী শিক্ষাবছরে প্রাক-প্রাথমিক ও প্রাথমিকের বইয়ের উজ্জ্বলতা হবে ৮৫ জিএসএম ও ৮০ গ্রাম। আর মাধ্যমিক পর্যায়ের সাদাকালো বইগুলোর উজ্জ্বলতা হবে ৮২ জিএসএম ও ৭০ গ্রাম। এ প্রসঙ্গে এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক এ কে এম রিয়াজুল হাসান জানান, ৩১ ডিসেম্বরের মধ্যে নতুন শিক্ষাবছরের জন্য সব বই ছাপা শেষ করে শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠানোর লক্ষ্য রয়েছে। কাজ পাওয়া ছাপাখানাগুলো অজুহাত না দেখালে ডিসেম্বরের মধ্যে সব বই পাঠানো সম্ভব হবে। আর যারা চুক্তিবদ্ধ হবেন তারা ডিসেম্বরের মধ্যে বই দিতেই চুক্তিবদ্ধ হবেন। নির্ধারিত সময়ের মধ্যে কেউ বই সরবরাহ করতে ব্যর্থ হলে অন্যদের কাজ দেয়া হবে।


আরও খবর




ব্রাহ্মণবাড়িয়ায় কোর্টের আদেশ অমান্য করে ১ লাখ ২০ হাজার টাকায় রফাদফা

গাজীপুর সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে ২০তম কর্পোরেশন সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার তিন হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী: দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা

মানববন্ধনের অভিযোগ ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’, সংবাদ সম্মেলনে আশিক মাহমুদ

গাজীপুর সিটি করপোরেশনের ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা

হাওরের বুকে ভাসমান পার্ক,প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড়

ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত

ফুলবাড়ীয়ায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

পঞ্চগড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ফুলপুরে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত

তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ২ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা

নন্দীগ্রামে এমইপি গ্রুপের ইলেকট্রিশিয়ানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ধর্মমন্ত্রী কাজী শাহ মফাজ্জল হোসাইন কায়কোবাদের শারীরিক অবস্থার উন্নতি, দ্রুত সুস্থতার আশাবাদ চিকিৎসকদের

অসুস্থ শিশু মুজাহিদকে নগদ অর্থ প্রদান করলেন আলোর পথে ফাউন্ডেশন পঞ্চগড়

শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শিক্ষায় মানোন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর

বিজিবির বাধায় দৌলতপুর সীমান্তে পুশ-ইন ব্যর্থ

স্পিডবোট চালক নির্যাতনের অভিযোগে নাম জড়ানো ভিত্তিহীন, নিরপেক্ষ তদন্ত চান যুবদল নেতা এম শহীদ

বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর পুনর্নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী অমিত

সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটির সভা

৫ আগস্ট খুলে দেয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

উত্তোলনের তুলনায় মাটির নিচে পানি জমছে কম, খরাপ্রবণ এলাকায় বড় শঙ্কা

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ফ্রান্স: রাষ্ট্রদূত

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী