শিরোনাম
আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার লালমোহনে মা-ছেলে ক্যান্সারে আক্রান্ত ! ছেলেকে বাঁচাতে মায়ের আকুতি পত্নীতলায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন রূপগঞ্জে ৪ মাদকসেবীর বিভিন্ন মেয়াদে সাজা জামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন: নির্বাচনী প্রচারণা শুরু করলেন যুবদল নেতা জাকির হোসেন বাবু পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ দক্ষিণ আইচা বাজার মুদি ব্যবসায়ী সমিতির নির্বাচন,সভাপতি জাকির ও সম্পাদক জাহের চন্দনাইশে হিজরি নববর্ষ উদযাপন পরিষদের আলোচনা সভা ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত টাঙ্গাইলে ৫ লাখ ২৪ হাজার ১৮৮ শিশুকে খাওয়ানো হচ্ছে ভিটামিন এ ক্যাপসুল সুষ্ঠু ও সুশৃঙ্খল পরীক্ষা চান রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সোমবার ২৯ জুন ২০২৬
সোমবার ২৯ জুন ২০২৬

অসহায়ের আশ্রয় আনছার আলী: মানবতার মশাল

প্রকাশিত:শনিবার ২২ মার্চ ২০২৫ | হালনাগাদ:শনিবার ২২ মার্চ ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

সমাজে এমন কিছু মানুষ আছেন, যাঁদের জীবন শুধুই নিজের জন্য নয়—অন্যের জন্য। তেমনই একজন মানুষ রূপগঞ্জ সদর ইউনিয়নের ইছাপুরা গ্রামের তরুণ শিল্পউদ্যোক্তা আনছার আলী। সম্পদের প্রাচুর্যের মধ্যে থেকেও যিনি নিভৃতে বিলিয়ে দিচ্ছেন নিজেকে গরীব-অসহায় মানুষের সেবায়। গত এক দশক ধরে নিরন্তর সমাজসেবার কারণে এলাকাবাসীর ভালোবাসায় তিনি পরিচিত হয়ে উঠেছেন ‘গরীবের বন্ধু’ হিসেবে।

বয়স ষাটের কাছাকাছি হলেও আনছার আলীর কর্মস্পৃহা তরুণদেরকেও হার মানায়। সংসার ও ব্যবসা একপাশে সরিয়ে রেখে প্রতিনিয়ত ছুটে চলেছেন দরিদ্র মানুষের পাশে। কারো ঘরে খাবার নেই, কারো সন্তান টাকার অভাবে পড়াশোনা ছাড়ার উপক্রম—খবর পেলেই ছুটে যান তিনি। শুধু আর্থিক সহায়তাই নয়, মানবিকতার স্পর্শে অসহায়দের মুখে হাসি ফোটান আনছার আলী।

কুলসুম বেগমের বয়স প্রায় ষাট। স্বামী মারা গেছেন প্রায় দশ বছর আগে। সন্তান থাকতেও উপেক্ষিত জীবন পার করছিলেন তিনি। না পেয়েছেন বয়স্ক ভাতা, না পেয়েছেন বিধবা ভাতা। এমন দুর্দশার খবর পেয়ে আনছার আলী ছুটে যান তাঁর পাশে। শুধু কুলসুম বেগমই নন, এমন অসংখ্য পরিবারই পেয়েছে তাঁর সহযোগিতা।

প্রতিবছর রমজান মাসের শুরুতেই রূপগঞ্জ সদর ইউনিয়নের দরিদ্র পরিবারগুলোর জন্য আনছার আলীর আয়োজন চোখে পড়ার মতো। গরীবের ঘরে পৌঁছে দেন খেজুর, ছোলা, ডাল, তেলসহ রমজানের প্রয়োজনীয় সামগ্রী। ঈদের আগে বিতরণ করেন সেমাই, চিনি, চাল, ডাল, তেল, মুরগি ও শাড়ি-লুঙ্গি। তাঁর এই উদ্যোগে ঈদের আনন্দ পায় শত শত অসহায় পরিবার।

সমাজসেবার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন আনছার আলী। শত শত বেকার যুবকের কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছেন তিনি। শুধু কর্মসংস্থানই নয়, তাদের পাশে থেকে উৎসাহ ও দিকনির্দেশনা দিয়ে সমাজে স্বাবলম্বী হতে সহযোগিতা করেন তিনি।

অর্থের অভাবে কোনো মেয়ের বিয়ে আটকে থাকলে সাহায্যের হাত বাড়ান আনছার আলী। অনেক অসহায় পরিবারের মেয়েদের বিয়ের সম্পূর্ণ খরচ তিনি নিজেই বহন করেন। এছাড়া কোনো দরিদ্র পরিবারের সন্তানদের পড়াশোনা বন্ধ হওয়ার উপক্রম হলে তিনি তাদের শিক্ষার যাবতীয় খরচ নিজের কাঁধে তুলে নেন। স্থানীয় স্কুল-কলেজে বই বিতরণ থেকে শুরু করে শীতের সময় কম্বল বিতরণ এবং মসজিদ-মাদ্রাসায় কোরআন শরীফ দানসহ নানা সমাজসেবামূলক কাজে তিনি সক্রিয়।

স্থানীয় বাসিন্দারা আনছার আলীর প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা পোষণ করেন। পর্শি গ্রামের কুদ্দুস মিয়া বলেন, “অনেক টাকার মালিক হয়েও গরীবদের সঙ্গে এমন আন্তরিকভাবে মেশেন, যা খুব কমই দেখা যায়।” জাঙ্গীর এলাকার ফাতেমা বেগমের ভাষায়, “বিপদে-আপদে ডাক দিলেই আনছার ভাই পাশে থাকেন। এমন মানুষ পাওয়া ভাগ্যের ব্যাপার।”

সমাজসেবায় নিরন্তর কাজ করে যাওয়া এই মানুষটি চান না প্রচারের আলোতে আসতে। নিজের কাজের মাধ্যমেই মানুষের হৃদয়ে জায়গা করে নিতে পছন্দ করেন তিনি। এ বিষয়ে আনছার আলী বলেন, “আল্লাহ আমাকে অনেক কিছু দিয়েছেন। আমি সমাজের অসহায় মানুষের পাশে থাকতে চাই। মানুষের ভালোবাসার চেয়ে বড় কিছু নেই।”

একজন আনছার আলী শুধু একজন ব্যক্তি নন, তিনি সমাজসেবার এক উজ্জ্বল প্রতীক। তাঁর উদ্যোগ, ত্যাগ এবং নিঃস্বার্থ ভালোবাসা সমাজের অন্যদের জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত। এমন একজন মানুষের কাজ ভবিষ্যৎ প্রজন্মকে মানবসেবায় উৎসাহিত করবে—এমনটাই প্রত্যাশা রূপগঞ্জের মানুষের।



আরও খবর




আত্রাইয়ে জাতীয় ভিটামিন"এ"প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠিত

পূর্ব সুন্দরবনে অবৈধভাবে মাছ ধরার সময় ট্রলারসহ তিন জেলে আটক।

কক্সবাজারের চকরিয়ায় নোহা-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২, আহত ১

লালপুরে জমি দখলের অভিযোগ ভিত্তিহীন দাবি আবুল কাশেমের

হালুয়াঘাটে স্ত্রী হত্যার ঘটনায় স্বামী গ্রেপ্তার, নিহত পরিবারের পাশে এমপি সালমান ওমর রুবেল

মনপুরায় ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে সার, বীজসহ বিভিন্ন উপকরণ বিতরণ অনুষ্ঠিত

গাজীপুর জেলার নবনিযুক্ত জেলা প্রশাসককে গাজীপুর সিটি কর্পোরেশনের শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

আদর্শনগর" উপজেলা বাস্তবায়ন: প্রধানমন্ত্রী ও এলজিআরডি মন্ত্রীসহ নেতৃবৃন্দকে স্বাগত জানিয়ে আদর্শনগরে বিশাল আনন্দ মিছিল

রাজবাড়ীর গোয়ালন্দে এসিলেন্ডের ওপর হামলায় প্রধান আসামী গ্রেপ্তার

বক্তাবলী‌তে বসত বা‌ড়ি‌তে দুর্ধর্ষ ডাকা‌তি, গুলিতে আহত প্রতিবেশী

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

লালমোহনে মা-ছেলে ক্যান্সারে আক্রান্ত ! ছেলেকে বাঁচাতে মায়ের আকুতি

পত্নীতলায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

রূপগঞ্জে ৪ মাদকসেবীর বিভিন্ন মেয়াদে সাজা

জামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন: নির্বাচনী প্রচারণা শুরু করলেন যুবদল নেতা জাকির হোসেন বাবু

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ডুয়েট ব্রাজিল ফ্যান ক্লাবের ১৫৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা

গফরগাঁও পাইথল ইউনিয়নে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীদের অতর্কিত হামলা: যুবক রক্তাক্ত, মগজ ক্ষতিগ্রস্ত হয়ে আশঙ্কাজনক

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর


এই সম্পর্কিত আরও খবর

আত্রাইয়ে জাতীয় ভিটামিন"এ"প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠিত

পূর্ব সুন্দরবনে অবৈধভাবে মাছ ধরার সময় ট্রলারসহ তিন জেলে আটক।

কক্সবাজারের চকরিয়ায় নোহা-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২, আহত ১

লালপুরে জমি দখলের অভিযোগ ভিত্তিহীন দাবি আবুল কাশেমের

হালুয়াঘাটে স্ত্রী হত্যার ঘটনায় স্বামী গ্রেপ্তার, নিহত পরিবারের পাশে এমপি সালমান ওমর রুবেল

মনপুরায় ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে সার, বীজসহ বিভিন্ন উপকরণ বিতরণ অনুষ্ঠিত

গাজীপুর জেলার নবনিযুক্ত জেলা প্রশাসককে গাজীপুর সিটি কর্পোরেশনের শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

আদর্শনগর" উপজেলা বাস্তবায়ন: প্রধানমন্ত্রী ও এলজিআরডি মন্ত্রীসহ নেতৃবৃন্দকে স্বাগত জানিয়ে আদর্শনগরে বিশাল আনন্দ মিছিল

রাজবাড়ীর গোয়ালন্দে এসিলেন্ডের ওপর হামলায় প্রধান আসামী গ্রেপ্তার

বক্তাবলী‌তে বসত বা‌ড়ি‌তে দুর্ধর্ষ ডাকা‌তি, গুলিতে আহত প্রতিবেশী