শিরোনাম
জীবনের শেষ সময়টুকু জনগণের কল্যাণেব্যয় করতে চাই : আলহাজ্ব গোলাম মোস্তফা সিকদার আজমিরীগঞ্জে রাতের আঁধারে কিন্ডারগার্টেন স্কুলে দুঃসাহসিক চুরি,দেড় লক্ষাধিক টাকার মালামাল লুট গঙ্গাচড়ায় বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ধুনটে শারীরিক প্রতিবন্ধী শিশু সাদিয়ার পাশে ইউএনও আরিফ উল্লাহ নিজামী সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক বৈষম্য কমানো সম্ভব: রুহুল কবির রিজভী মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা অপু গ্রেপ্তার ধুনটে জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি তারেক রহমানের নেতৃত্বে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে: প্রতিমন্ত্রী টুকু রাজশাহী জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও তথ্য গোপনের অভিযোগ চাটখিলে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন
সোমবার ০৯ নভেম্বর ২০২৬
সোমবার ০৯ নভেম্বর ২০২৬

পঞ্চগড়ে বাবার ওসিয়তে বাড়ির আঙ্গিনায় জানাজা সম্পন্ন করে নিজ শয়ন ঘরে দাফন

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বুধবার ০২ অক্টোবর ২০২৪ | হালনাগাদ:বুধবার ০২ অক্টোবর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

আল মাসুদ পঞ্চগড় প্রতিনিধি 


পঞ্চগড়ে মৃত্যুর পর নিজ শয়ন ঘরের আসবাবপত্র সরিয়ে মেঝেতে আব্দুল মালেক ফকির ভান্ডারী (৯৬) নামে এক বৃদ্ধকে দাফন করেছে পরিবারের সদস্যরা। এ ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যকর পরিবেশ বিরাজ করছে। মঙ্গলবার (১ অক্টোবর) সকালে পঞ্চগড় সদর উপজেলার ৪নং কামাত কাজলদিঘী ইউনিয়নের কুচিয়া মোড় গ্রামের ফকির মার্কেট এর পাশে তার নিজ বাড়িতে দাফন করে পরিবারের সদস্যরা। মৃত আব্দুল মালেক ফকির ভান্ডারী মৃত আহমেদ আলী শাহ্'র ছেলে। গত কয়েকদিন ধরে অসুস্থ থাকায় সোমবার (৩০ সেপ্টেম্বর) রাতে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন বলে জানান পরিবারের সদস্যরা ।


জানা যায়, আব্দুল মালেক ফকির ভান্ডারী চট্রগ্রাম ফটিকছড়ির পীর মাওলানা মুজিবুল বশরের ভক্ত ছিলেন। তিনি পীরের তরিকা পালন করায় তার ইচ্ছাতেই মৃত্যুর পর যানাজা সম্পন্ন করে এবং সুন্নত মোতাবেক ঘরে দাফন করা হয়েছে। তবে এ বিষয়ে স্থানীয়রা বলছে ওই বৃদ্ধের মৃত্যুর বিষয়টি প্রতিবেশীদের কাছে গোপন রেখেই দাফন সম্পন্ন করা হয়েছে।


মৃত আব্দুল মালেক ফকির ভান্ডারীর ছেলে আব্দুস সামাদ এবং সলেমান আলী বলেন, আমার বাবা চট্রগ্রাম ফটিকছড়ির পীর মাওলানা মুজিবুল বশরের ভক্ত ছিলেন। বাবার ওসিয়ত ছিলো তার মৃত্যুর পর তাকে যেন আমরা নিজ বাড়িতে ঘরের মেঝেতে দাফন করি। তাই বাবার কথা রাখতে সকল নিয়ম মেনে বাবাকে দাফন করেছি। জানাযা ও দাফনের সময় স্থানীয়রাও উপস্থিত ছিলেন।


এ সময় মৃতের জামাই হাফেজ মো. সাইদুর ইসলাম বলেন, আমার শ্বশুড় কাদিরিয়া তরিকার একজন পীর ছিলেন। উনার ওশিয়ত ছিল মারা যাওয়ার কিছুক্ষণ আগে তিনি তাদের সন্তানদের বলেছেন বাড়িতে ঘরের দাফন করার জন্য। তিনি আরো বলেন, উনার ওশিয়ত মোতাবেক কবর খোড়া হয় এবং গ্রামবাসীর উপস্থিতিতে সকলে মিলে দাফন করে। শরীয়ত মোতাবেক বাড়ির উঠানে যানাজা সম্পন্ন করে এবং সুন্নত মোতাবেক তাকে আমরা দাফন করেছি।


এদিকে স্থানীয়রা বলেন, মঙ্গলবার (১ অক্টোবর) সকালে আমরা বাজারে আসলে তাদের সব কিছু স্বাভাবিক দেখতে পাই। আব্দুল মালেক ফকির ভান্ডারী ছেলে ও পরিবারের সদস্যরা অন্যান্য দিনের মত তাদের কার্যক্রম করে। তবে বেলা বাড়ার সাথে সাথে একজনের মাধ্যমে জানতে পারি আব্দুল মালেক ফকির ভান্ডারী মারা গেছে। তখন দুজন মিলে আমরা তার বাড়িতে গেলে কবর দেখতে পাই। জানতে পেরেছি পরিবারের লোকজন তাকে নিজ শয়ন ঘরে দাফন করেছে।


এ বিষয়ে স্থানীয় গলেহা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মো. সানাউল্লাহ বলেন, শরীয়ত সম্মত অনুযায়ী আমরা হাদিস ও কুরান পড়ে যতটুকু পাই, মানুষ যখন মৃত্যুবরণ করতে তার এলান (মাইকে অবগত) হবে। জানাযার খেত্রে অন্মুক্ত সবাই জানবে। কিন্তু তারা তড়িত গতিতে মৃত্যুর পর গ্রামবাসিকে এলানে না জানিয়ে আব্দুল মালেক ফকির ভান্ডারীকে নিজ বাড়িতে ঘরের ভেতরেই দাফন করেছে। আসলে এটা শরীয়ত সম্মত না।


আরও খবর
মধ্যনগরে জাতীয় সমবায় দিবস পালিত

রবিবার ০৮ নভেম্বর ২০২৬





জীবনের শেষ সময়টুকু জনগণের কল্যাণেব্যয় করতে চাই : আলহাজ্ব গোলাম মোস্তফা সিকদার

মধ্যনগরে জাতীয় সমবায় দিবস পালিত

পঞ্চগড়ে ছাত্রদলের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে লালপুরে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা-সমাবেশ

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩ ব্যবসায়ীর পাশে সাঘাটা উপজেলা প্রশাসন, দিল শুকনো খাবার

ব্যবসায়ীদের আস্থার প্রতীক হতে সাধারণ সম্পাদক পদে শ্রেষ্ঠ করদাতা মোস্তাক আহমেদ

নড়াইল প্রেসক্লাবের উন্নয়নে এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলমের ২০ লাখ টাকা অনুদানের ঘোষণা

লালপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

রাণীনগরে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

সাতক্ষীরায় আইন-শঙ্খলা বিষয়ক সভায় অপরাধ দমনে কঠোর হওয়ার সিদ্ধান্ত গ্রহণ

আজমিরীগঞ্জে রাতের আঁধারে কিন্ডারগার্টেন স্কুলে দুঃসাহসিক চুরি,দেড় লক্ষাধিক টাকার মালামাল লুট

গঙ্গাচড়ায় বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

ধুনটে শারীরিক প্রতিবন্ধী শিশু সাদিয়ার পাশে ইউএনও আরিফ উল্লাহ নিজামী

সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক বৈষম্য কমানো সম্ভব: রুহুল কবির রিজভী

মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা অপু গ্রেপ্তার

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

পত্রিকায় ও ফেসবুকে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে আল্লারদর্গা মহাশ্মশান কমিটি সংবাদ সম্মেলন

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

রাজশাহীতে ​নারীদের অধিকার রক্ষায় তওহীদভিত্তিক জীবনব্যবস্থা প্রতিষ্ঠার তাগিদ

ঈশ্বরগঞ্জে বাবা-মাকে নির্যাতন,ছেলের ৬ মাসের কারাদণ্ড

বিয়ের আশ্বাসে সম্পর্ক, ধর্ষণের অভিযোগ কোনাবাড়ী থানার ওসির বিরুদ্ধে


এই সম্পর্কিত আরও খবর

জীবনের শেষ সময়টুকু জনগণের কল্যাণেব্যয় করতে চাই : আলহাজ্ব গোলাম মোস্তফা সিকদার

মধ্যনগরে জাতীয় সমবায় দিবস পালিত

পঞ্চগড়ে ছাত্রদলের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে লালপুরে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা-সমাবেশ

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩ ব্যবসায়ীর পাশে সাঘাটা উপজেলা প্রশাসন, দিল শুকনো খাবার

ব্যবসায়ীদের আস্থার প্রতীক হতে সাধারণ সম্পাদক পদে শ্রেষ্ঠ করদাতা মোস্তাক আহমেদ

নড়াইল প্রেসক্লাবের উন্নয়নে এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলমের ২০ লাখ টাকা অনুদানের ঘোষণা

লালপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

রাণীনগরে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

সাতক্ষীরায় আইন-শঙ্খলা বিষয়ক সভায় অপরাধ দমনে কঠোর হওয়ার সিদ্ধান্ত গ্রহণ