শিরোনাম
গজারিয়ায় ১ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ ৩ জন গ্রেপ্তার গুরুদাসপুরের ধারাবারিষা ইউপি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী রুবেল আহমেদের গণসংযোগ শ্রীপুরে মোহনা গ্রাম উন্নয়ন সমবায় সমিতির ৬ষ্ঠ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত পত্নীতলায় নেচে-গেয়ে কারাম উৎসব উদযাপন কালীগঞ্জে বালীগাঁও বিপিএল সিজন-৫ এর দ্বিতীয় কোয়ালিফায়ারে এটাকটাইটানের জয় আমতলীতে ৪৪ বছরের অবৈধ স্থাপনা উচ্ছেদ দখলমুক্ত জেলা পরিষদের জমি,আতঙ্কে সহস্রাধীক স্থাপনা নির্মাণকারী মুরাদনগরে ভোক্তা অধিকারের অভিযান: ৫ প্রতিষ্ঠানে ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা নোয়াখালীতে দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন রূপগঞ্জের ১৮ মামলার আসামী শ্রাবন ওরফে কুত্তা শ্রাবন তিন সহযোগী সহ গ্রেফতার এসআই মিজানের তৎপরতায় ৭ দিনে ধর্ষণ মামলার আসামি এনসিপি নেতা গ্রেপ্তার
বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬

পত্নীতলায় নেচে-গেয়ে কারাম উৎসব উদযাপন

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বুধবার ২৩ সেপ্টেম্বর ২০২৬ | হালনাগাদ:বুধবার ২৩ সেপ্টেম্বর ২০২৬ | অনলাইন সংস্করণ

Image


মাসুদ রানা, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ


কারাম ডালকে ঘিরে পূজা, উপবাস, কিচ্ছা আর নাচ-গান। নতুন প্রজন্মের কাছে নিজেদের ইতিহাস, বিশ্বাস ও সংস্কৃতি তুলে ধরার আয়োজন। এমন বর্ণিল পরিবেশে নওগাঁর পত্নীতলায় উদযাপিত হয়েছে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ঐতিহ্যবাহী কারাম উৎসব।

বুধবার বিকেলে উপজেলার নজিপুর হাইস্কুল মাঠে জাতীয় আদিবাসী পরিষদ পত্নীতলা উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত হয় আদিবাসী সমাবেশ ও সাংস্কৃতিক মিলনমেলা। এতে পত্নীতলা ছাড়াও মহাদেবপুর, নিয়ামতপুর, পোরশা ও ধামইরহাটসহ বিভিন্ন এলাকা থেকে অর্ধশতাধিক সাংস্কৃতিক দল অংশ নেয়।


এর আগে মঙ্গলবার বুজরুক মামুদপুর গ্রামে অনুষ্ঠিত হয় কারাম পূজার মূল আয়োজন। দিনভর উপবাসের পর সন্ধ্যায় একদল কিশোরী কারামগাছের ডাল কেটে এনে পূজার বেদিতে স্থাপন করেন। পরে দিয়াবাতি, জাওয়া ডালি ও ফলমূল উৎসর্গ করে শুরু হয় পূজার আনুষ্ঠানিকতা।


রাত বাড়ার সঙ্গে সঙ্গে পূজাস্থলে জড়ো হন শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সী মানুষ। পুরোহিতের কিচ্ছায় উঠে আসে কার্মা ও ধার্মা দুই ভাইয়ের কাহিনি। কিচ্ছা শেষে নারীরা পরস্পরকে খাবারের আমন্ত্রণ জানিয়ে উপবাস ভাঙেন। এরপর কারাম ডাল ঘিরে ঢাক, মাদল ও করতালের তালে শুরু হয় নাচ-গান।

বুধবার বিকেলে ধর্মীয় আচার শেষে গীত গাইতে গাইতে কারাম ডাল নিয়ে যাওয়া হয় নজিপুর হাইস্কুল মাঠে। সেখানে ডালটি স্থাপন করে বিভিন্ন স্থান থেকে আসা নৃত্যদলগুলো পরিবেশন করে ঐতিহ্যবাহী নৃত্য। নাচ-গান ও উৎসবের আমেজে মুখর হয়ে ওঠে পুরো মাঠ। পরে কারাম ডাল তুলে আত্রাই নদীতে বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয় পূজার আনুষ্ঠানিকতা।

ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষের কাছে কারাম মূলত ফসলকেন্দ্রিক উৎসব। ভাদ্র মাসের শুক্লপক্ষে অনুষ্ঠিত এ উৎসবকে অনেকে ‘ডালপূজা’ও বলেন। কারাম বৃক্ষের সঙ্গে কৃষি ও প্রকৃতির গভীর সম্পর্ক রয়েছে বলে বিশ্বাস করেন তাঁরা। উৎসবের বিভিন্ন আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে জমির উর্বরতা, ভালো ফসল ও পরিবারের মঙ্গল কামনা করা হয়।

উৎসবে অংশ নেওয়া বুজরুক গ্রামের বিসরি এক্কা, সোহাগী টপ্প্যা ও ধরনাই বিজিপাড়ার সবিতা কুজুরসহ কয়েকজন নারী বলেন, আগে প্রতিবছর গ্রামে কারাম উৎসব হতো। খরচের কারণে এখন প্রতিবছর আয়োজন করা সম্ভব হয় না। সহযোগিতা পেলে আবারও উৎসবের আয়োজন করা হয়। উৎসবকে ঘিরে গ্রামে আনন্দের পরিবেশ তৈরি হয়, আত্মীয়-স্বজনেরাও আসেন।

জাতীয় আদিবাসী পরিষদ পত্নীতলা উপজেলা শাখার সভাপতি সুবোধ ওঁরাও বলেন, ‘কারাম ডাল ভ্রাতৃত্বের প্রতীক। প্রকৃতি, কৃষি ও মানুষের পারস্পরিক সম্পর্কের কথাও এই উৎসব মনে করিয়ে দেয়। আধুনিকতার প্রভাবের মধ্যেও এই ঐতিহ্য ধরে রাখা জরুরি।’

পত্নীতলা ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটের পরিচালক যোগেন্দ্র নাথ সরকার বলেন, নওগাঁর প্রায় সব উপজেলাতেই ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের বসবাস রয়েছে। কারাম পূজা সমতলের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রাচীন ঐতিহ্যবাহী আয়োজনগুলোর একটি। 



উৎসবে বিএনপির কেন্দ্রীয় কৃষি বিষয়ক সম্পাদক এবং সাবেক এমপি সামসুজ্জোহা খান জোহা, পত্নীতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা, চলচ্চিত্র শিল্পী ড্যানি সিডাক, ইনফরমাল সেক্টর ইন্ডাস্ট্রি স্কিল কাউন্সিলের চেয়ারম্যান মির্জা নুরুল গণি শোভন, অ্যাসেড ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মুরাদ,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক সহ 

বিভিন্ন  রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ  নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


আয়োজকদের মতে, কারাম উৎসব শুধু ধর্মীয় আচার বা বিনোদনের আয়োজন নয়; এটি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ভাষা, সংস্কৃতি, বিশ্বাস ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। নাচ, গান ও লোকজ আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রজন্ম থেকে প্রজন্মে বেঁচে থাকছে এই ঐতিহ্য।



আরও খবর




গজারিয়ায় ১ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ ৩ জন গ্রেপ্তার

গুরুদাসপুরের ধারাবারিষা ইউপি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী রুবেল আহমেদের গণসংযোগ

শ্রীপুরে মোহনা গ্রাম উন্নয়ন সমবায় সমিতির ৬ষ্ঠ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

পত্নীতলায় নেচে-গেয়ে কারাম উৎসব উদযাপন

কালীগঞ্জে বালীগাঁও বিপিএল সিজন-৫ এর দ্বিতীয় কোয়ালিফায়ারে এটাকটাইটানের জয়

আমতলীতে ৪৪ বছরের অবৈধ স্থাপনা উচ্ছেদ দখলমুক্ত জেলা পরিষদের জমি,আতঙ্কে সহস্রাধীক স্থাপনা নির্মাণকারী

মুরাদনগরে ভোক্তা অধিকারের অভিযান: ৫ প্রতিষ্ঠানে ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা

লিবিয়ায় অপহরণ, দেশে মুক্তিপণ: ৫০ লাখ টাকা আদায়ের ঘটনায় গ্রেপ্তার ২

নোয়াখালীতে দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

রূপগঞ্জের ১৮ মামলার আসামী শ্রাবন ওরফে কুত্তা শ্রাবন তিন সহযোগী সহ গ্রেফতার

এসআই মিজানের তৎপরতায় ৭ দিনে ধর্ষণ মামলার আসামি এনসিপি নেতা গ্রেপ্তার

সঠিক ধারণা নেই সার-কীটনাশক প্রয়োগে,বাড়তি খরচে ক্ষতিগ্রস্ত আজমিরীগঞ্জের কৃষক

লালমোহনে প্রধানমন্ত্রী ঘোষিত পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি বাস্তবায়নের জন্য প্রস্তুতিমূলক সভা

গঙ্গাচড়ায় দোকানে চুরি করতে এসে জনতার হাতে আটক চোর,পুলিশের হাতে সোপর্দ

ধুনট পৌর ছাত্রদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

সোনারগাঁয়ে ৩১ নং লাধুরচর প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন আশরাফুল হাসান পলাশ

মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের

ময়মনসিংহে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত

জেলা পরিষদের প্রশাসক নিয়োগে পঞ্চগড়ে আনন্দ, চলছে মিষ্টি বিতরণ

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তেলিজানা আলিম মাদ্রাসায় আলোচনা,রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

মুরাদনগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

সর্বগামী তেতুলিয়া নদীর গ্রাস থেকে মুক্তি চায় গ্রামবাসী

চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে টেন্ডার বাণিজ্য নিয়ে তুলকালাম কান্ড, অভিযোগ-বদলি নিয়ে চলছে তদবির

লামায় দরিদ্র শিশুদের শিক্ষা সামগ্রীর টাকা হরিলুট

পরৈকোড়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে চান এম. মনছুর উদ্দিন

রংপুরের তারাগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচিতে এমপি সাকিলা ফারজানা

গাজীপুরে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিপুল আনন্দ-উচ্ছ্বাস, উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আইনজীবী নেতাদের কথিত অবৈধ আবদার না মানায় আদালত বর্জন

হাসপাতাল রোডের বেহাল দশা: মোহনগঞ্জে নিজ উদ্যোগে রাস্তা সংস্কার করলেন তরুণ পিন্টু


এই সম্পর্কিত আরও খবর

গজারিয়ায় ১ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ ৩ জন গ্রেপ্তার

গুরুদাসপুরের ধারাবারিষা ইউপি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী রুবেল আহমেদের গণসংযোগ

শ্রীপুরে মোহনা গ্রাম উন্নয়ন সমবায় সমিতির ৬ষ্ঠ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কালীগঞ্জে বালীগাঁও বিপিএল সিজন-৫ এর দ্বিতীয় কোয়ালিফায়ারে এটাকটাইটানের জয়

আমতলীতে ৪৪ বছরের অবৈধ স্থাপনা উচ্ছেদ দখলমুক্ত জেলা পরিষদের জমি,আতঙ্কে সহস্রাধীক স্থাপনা নির্মাণকারী

মুরাদনগরে ভোক্তা অধিকারের অভিযান: ৫ প্রতিষ্ঠানে ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা

লিবিয়ায় অপহরণ, দেশে মুক্তিপণ: ৫০ লাখ টাকা আদায়ের ঘটনায় গ্রেপ্তার ২

নোয়াখালীতে দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

রূপগঞ্জের ১৮ মামলার আসামী শ্রাবন ওরফে কুত্তা শ্রাবন তিন সহযোগী সহ গ্রেফতার

এসআই মিজানের তৎপরতায় ৭ দিনে ধর্ষণ মামলার আসামি এনসিপি নেতা গ্রেপ্তার