
শাকিল প্রধানঃ
বর্ষার পানি আসার সঙ্গে সঙ্গে পানিবন্দি হয়ে পড়েছে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার কাজিরগাঁও গ্রামের ১৪ টি পরিবার। এ কারণে তাদের চলাচল করতে সমস্যা তৈরি হয়েছে। তাই নিজের অর্থায়নে বাঁশের সাঁকো নির্মাণ করে দিয়েছেন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মোঃ নাজিম উদ্দিন লাভলু।
বিশেষ করে স্কুলপড়ুয়া শিক্ষার্থী ও বয়স্কদের জন্য চরম ভোগান্তির কারণ। সাধারণ মানুষের এই কষ্ট দূর করতে নাজিম উদ্দিন লাভলু তাঁর ব্যক্তিগত উদ্যোগে রাস্তা মেরামত ও সাঁকো তৈরি করে দিয়ে যাতায়াত ব্যবস্থার সংস্কার কাজ করে দেন, যা স্থানীয় মহলে ব্যাপক প্রশংসিত হয়েছে।
মোঃ নাজিম উদ্দিন লাভলু জানান এই এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকা এবং এলাকার উন্নয়নে কাজ করাই আমার মূল লক্ষ্য।




























