শিরোনাম
আমতলীতে ১৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক মুরাদনগরে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প-উদ্ভাবনী ধারণা প্রদর্শনী চন্দনাইশে শেখ আব্দুল জলিল আল মাইজভাণ্ডারীর ৩য় তম ফাতেহা শরীফ অনুষ্ঠিত পোরশায় উপজেলা পর্যায়ের শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত অটোচালকের কষ্টার্জিত টাকা আত্মসাৎ, আসামি মিমুল গ্রেপ্তার বগুড়ার শাজাহানপুরে ধানবোঝাই ট্রাকের নিচে পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু খোকসায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা,১৪ দিনের নবজাতককে চিকিৎসা করাতে এসে মায়ের জীবন-মৃত্যুর লড়াই অষ্টগ্রামের কাস্তুল গ্রাম আদালত নিয়ে সচেতনতা বাড়াতে সমন্বিত কর্মশালা অষ্টগ্রামে জোরপূর্বক জমি দখলের চেষ্টা,নারী ও বৃদ্ধাসহ ৮ জন আহত,লক্ষাধিক টাকার মালামাল লুট মাদক বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা,নোয়াখালীতে লাশ নিয়ে বিক্ষোভ
শনিবার ১৩ জুন ২০২৬
শনিবার ১৩ জুন ২০২৬

রামপালে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ, তদন্ত কমিটি গঠন

প্রকাশিত:সোমবার ২১ অক্টোবর ২০২৪ | হালনাগাদ:সোমবার ২১ অক্টোবর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

মেহেদী হাসান,রামপাল (বাগেরহাট) সংবাদদাতা || রামপালের কিসমত ঝনঝনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা খাদিজা খাতুনের বিরুদ্ধে অনিয়ম ও দূর্নীতির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বিদ্যালয়ের অভিভাবক ও গ্রামবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বারাবর গণস্বাক্ষরযুক্ত অভিযোগ দিয়েছেন। সরোজমিনে গিয়ে অভিযোগের সত্যতা মিলেছে।



অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার কিসমত ঝনঝনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা খাদিজা খাতুন ২০১৮ সালে ওই বিদ্যালয়ে যোগদান করেন। এরপর থেকে তিনি বিভিন্ন অনিয়ম ও দূর্নীতিতে জড়িয়ে পড়েন। এর মধ্যে তিনি বিদ্যালয়ের ৩ টি শিরিশ গাছ কেটে তার বাড়ীতে নিয়ে যান। ক্ষুদ্র মেরামত বাবদ ২ লক্ষ টাকায় টিনসেড ঘর করে প্রায় লক্ষাধিক টাকা পকেটে পুরেন। ৩ বছরের রুটিন মেইন্টেনেসের ১ লাখ ২০ হাজার টাকার ভূয়া বিল ভাউচার করে তা শিক্ষা অফিসে জমা দিয়ে প্রায় সমুদয় টাকা আত্মসাৎ করেন। প্রতি বছরের স্লিপের ৫০ হাজার টাকা তুলে ভূয়া বিল ভাউচারের মাধ্যমে আত্মসাৎ করেন। প্রাক প্রাথমিকের শিশুদের বিভিন্ন উপকরণ বাবদ ৪০ হাজার টাকার মধ্যে নাম মাত্র সামান্য কিছু উপকরণ কিনে বাকি টাকা আত্মসাৎ করেন। প্রতি ৬ মাস অন্তর বরাদ্দকৃত কন্টিজেন্সির সব টাকা তুলে তা বাড়ীতে নিয়ে যান। 


এ সকল অভিযোগের বিষয়ে সরোজমিনে গিয়ে দেখা যায়, রুটিন মেইন্টেনেন্সের টাকা বিল ভাউচারে বিভিন্ন কাজে খরচ দেখিয়ে মূলত তিনি সেই টাকা বিভিন্ন প্রোগ্রামে যেমন, বন ভোজন, বিভিন্ন দিবসে আপ্যায়ন খরচ হয়েছে বলে অন্য একটি খাতায় দেখান। এ ছাড়াও ল্যাট্রিন নির্মাণ, বিদ্যালয়ে বাগান তৈরী, বেঞ্চ মেরামত, টিন, বাঁশ, তার ক্রয় ও মুজুরি বাবদ খরচ দেখিয়েছেন। ৬ হাজার ৫৮০ টাকায় ২ টি চেয়ার কেনার হিসাব দেখালেও বাস্তবে কোন চেয়ার কেনেনি।


এ ছাড়াও তার বিরুদ্ধে অভিযোগ হলো, তিনি বিগত আওয়ামীলীগের আমলে ক্ষমতার দাপট দেখিয়ে এমনভাবে ভীতির পরিবেশে সৃষ্টি করেন যে, তার ভয়ে অভিভাবক ও এলাকাবাসী ভয়ে চুপ থেকেছে। রবিবার (২০ অক্টোবর) বেলা ১১ টায় ওই বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, তড়িঘড়ি করে কিছু তক্তা কাঠ বিদ্যালয়ের তালা ভেঙ্গে বিদ্যালয়ে রাখার চেষ্টা করলে এলাকাবাসী বাঁধা দেন ও বিক্ষোভ করেন। 


ওই বিদ্যালয়ের কমিটি গঠনেও রয়েছে ওই শিক্ষিকার সেচ্ছাচারিতা। তার বাড়ী ওই এলাকায় হওয়ায় তিনি তার পছন্দমত লোক দিয়ে কমিটি করতেন। এমন কি জমি দাতা গোলাম সরোয়ারকে তিনি কোন দিন ডাকেননি। এ জন্যে অভিযোগকারীগণ তারা নিরপেক্ষ তদন্তসহ বিধি মোতাবেক ব্যাবস্থা গ্রহনসহ অপসারণের জোর দাবী করেন।



অভিযোগের বিষয়ে ওই প্রধান শিক্ষিকা খাদিজা খাতুন বলেন, কিছু অসংগতি আছে। আমার কিছুটা ভুল হয়েছে। তবে আমি বড় ধরনের কোন অনিয়ম করিনি।


এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আসাদুজ্জামানের কাছে জানতে চাইলে তিনি জানান, অভিযোগের কপি পেয়েছি। ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ৭ কার্য দিবসের মধ্যে তদন্ত রিপোর্ট জামা দেওয়ার কথা রয়েছে। তদন্তে কোন অনিয়মের সুযোগ নেই। অভিযোগের সত্যতা পাওয়া গেলে বিধি মোতাবেক ব্যাবস্থা নেয়া হবে।


আরও খবর




রায়েন্দা ইউনিয়নে বাল্যবিবাহ ও শিশুশ্রম বন্ধে সচেতনতামূলক গণনাটক অনুষ্ঠিত।

রাঙ্গাবালীতে তরুনীর গলায় ওরনা পেচিয়ে আত্যহত্যা

ভারতীয় ‘পুশইন’ বন্ধের দাবিতে সাতক্ষীরায় ১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ

লালপুরে ভুটভুটির ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধ ভ্যানচালকের

আমতলীতে ১৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

মুরাদনগরে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প-উদ্ভাবনী ধারণা প্রদর্শনী

চন্দনাইশে শেখ আব্দুল জলিল আল মাইজভাণ্ডারীর ৩য় তম ফাতেহা শরীফ অনুষ্ঠিত

পোরশায় উপজেলা পর্যায়ের শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

টাংগুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায়- হাওর বন্ধু কামরুজ্জামান কামরুল এমপি

পূর্ব সুন্দরবনে তিন দিন পর মুক্তি পেলেন বন বিভাগের বেতার চালকসহ ৩ জন

চাকুরীর পিছনে না ঘুরে একজন দক্ষ উদ্যোক্তা হিসেবে নিজেকে গড়ে তুলুন এ জেড এম জাহিদ হোসেন

২১ জুন থেকে দ্বিতীয় ক্যাম্পাসে ক্লাস শুরুর সম্ভাবনা, শ্রেণিকক্ষ প্রস্তুতিতে ব্যস্ত ডুয়েট প্রশাসন

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স:তাহিরপুরে যৌথ অভিযানে আটক যুবক কারাগারে

পঞ্চগড়ের বোদায় স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন শোকেসিংয়ের উদ্বোধন

রাঙ্গাবালীতে শিক্ষক- শিক্ষার্থীদের উপজেলা পর্যায়ে অংশগ্রহণ মেধা, বিজ্ঞান, উদ্যোগ

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযান: ৫ মাদকসেবী গ্রেফতার

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

রূপগঞ্জের দুই গ্রুপের সংঘর্ষে আহত রনির মৃত্যু,থানায় মামলা দায়ের

সাতক্ষীরায় কোটি টাকার কোর্ট ফি জালিয়াতির মূলহোতা পিওন সিরাজুল গ্রেপ্তার

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ


এই সম্পর্কিত আরও খবর

রায়েন্দা ইউনিয়নে বাল্যবিবাহ ও শিশুশ্রম বন্ধে সচেতনতামূলক গণনাটক অনুষ্ঠিত।

রাঙ্গাবালীতে তরুনীর গলায় ওরনা পেচিয়ে আত্যহত্যা

ভারতীয় ‘পুশইন’ বন্ধের দাবিতে সাতক্ষীরায় ১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ

লালপুরে ভুটভুটির ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধ ভ্যানচালকের

আমতলীতে ১৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

মুরাদনগরে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প-উদ্ভাবনী ধারণা প্রদর্শনী

চন্দনাইশে শেখ আব্দুল জলিল আল মাইজভাণ্ডারীর ৩য় তম ফাতেহা শরীফ অনুষ্ঠিত

পোরশায় উপজেলা পর্যায়ের শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

টাংগুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায়- হাওর বন্ধু কামরুজ্জামান কামরুল এমপি

পূর্ব সুন্দরবনে তিন দিন পর মুক্তি পেলেন বন বিভাগের বেতার চালকসহ ৩ জন