শিরোনাম
মুরাদনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগরে ‘ভূইতাইল সেতুবন্ধন গোল্ড কাপ ফুটবল’ টুর্নামেন্টের উদ্বোধন আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে রূপগঞ্জে জামায়াতের র‍্যালি ও সমাবেশ মুরাদনগরে জামায়াতের মাদকবিরোধী র‍্যালি ও পথসভা লালমোহনে ব্রিজ ভেঙে বালু ভর্তি ট্রাক দুর্ঘটনায় গুরুতর আহত সন্তানের চিকিৎসার জন্য বাবার আকুতি চন্দনাইশে ভিটামিন "এ" ক্যাপসুল ক্যাম্পেইন ২৮ জুন মসজিদ থেকেই মাদকবিরোধী বার্তা,জনসচেতনতায় মাঠে মুরাদনগর থানার ‘ওসি’ লাকসামে যুব বিভাগের মাদক বিরোধী সাইকেল র‍্যালী মাগুরা শ্রীপুরে রড নিয়ে হামলার হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধান শিক্ষকের কাছে অভিযোগ চন্দনাইশ বৈলতলী উচ্চ বিদ্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
শনিবার ২৭ জুন ২০২৬
শনিবার ২৭ জুন ২০২৬

সাগরে নিম্নচাপের প্রভাবে লালমোহনে... ২০টি বসতঘর পুরোপুরি বিধ্বস্ত ৫০০টি বসতঘরসহ বিভিন্ন স্থাপনা আংশিক ক্ষতিগ্রস্ত

প্রকাশিত:শনিবার ৩১ মে ২০২৫ | হালনাগাদ:শনিবার ৩১ মে ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

জাহিদ দুলাল, জেলা প্রতিনিধি (ভোলা):

ভোলার লালমোহনে বৃহস্পতিবার দুপুর থেকে শুক্রবার সকাল পর্যন্ত বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপের প্রভাবে প্রচন্ড বৃষ্টি ও বাতাসে এই উপজেলায় ব্যাপক ক্ষতি হওয়ার খবর পাওয়া গেছে। উপজেলার লর্ডহার্ডিঞ্জ, রমাগঞ্জ, ধলীগৌরনগর, চরভূতা ও পশ্চিম চরউমেদ ইউনিয়নসহ আরও কয়েকটি এলাকায় ২০টি বসতঘর পুরোপুরি বিধ্বস্ত হওয়ার পাশাপাশি আরও অন্তত ৫০০টি বসতঘরসহ বিভিন্ন স্থাপনা আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের পূর্ব সৈয়দাবাদ এলাকায় বেড়িবাঁধ ভেঙে দুইটি গ্রাম ও অতিবৃষ্টিপাত এবং জোয়ারের পানির কারণে চরকচুয়াখালী এবং পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কিছু এলাকা প্লাবিত হয়েছে। এতে প্রায় ১০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। পানিতে ভেসে গেছে পঞ্চাশেরও অধিক পুকুরের মাছ। উপজেলার বিভিন্ন এলাকায় প্রচন্ড বাতাসের প্রভাবে উপড়ে গেছে নানা প্রজাতির গাছপালা। যার ফলে শুক্রবার বিকেল ৪ টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত উপজেলার অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। এসব তথ্য লালমোহন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানা গেছে। 

সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার চরভূতা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের হরিগঞ্জ বাজার সংলগ্ন এলাকার বাসিন্দা গোপাল চন্দ্র রবিদাস। তিনি পেশায় একজন মুচি। বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে তার বসতের জরাজীর্ণ ঘরটি গত ৩ মাস আগে টিন দিয়ে নতুনভাবে তৈরি করেন। তবে সেই ঘরটি এখন দুমড়ে-মুচড়ে পড়ে আছে। বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপের প্রভাবে প্রচন্ড বৃষ্টি ও বাতাসের তাণ্ডবে গোপাল চন্দ্র রবিদাসের টিনশেড ঘরটি পুরোপুরি বিধ্বস্ত হয়ে যায়। বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে। এরপর বৃদ্ধা মা, স্ত্রী আর সন্তানদের নিয়ে রাত কাটিয়েছেন পার্শ্ববর্তী এক প্রতিবেশীর ঘরে। বিধ্বস্ত ঘরটি নতুন করে তোলা নিয়ে এখন এক বুক হতাশা গ্রাস করেছে গোপলকে।

তিনি জানান, মানুষের জুতা সেলাই আর পলিস করে দৈনিক আড়াইশত থেকে তিনশত টাকার মতো আয় করি। এই আয়ে চলে বৃদ্ধা মা ও স্ত্রীসহ দুই সন্তানকে নিয়ে সংসার। গত ৩ মাস আগে বিভিন্ন এনজিও থেকে প্রায় ১ লাখ টাকার মতো ঋণ নিয়ে জরাজীর্ণ বসত ঘরটি টিন দিয়ে নতুনভাবে তৈরি করি। তবে বৃহস্পতিবার বিকেলে হঠাৎ প্রচন্ড বেগে বৃষ্টি ও বাতাস শুরু হয়। এতে আমার টিনশেড ঘরটি ভেঙে দুমড়ে-মুচড়ে পড়ে যায়। তখন অল্পের জন্য পরিবারের সবাই প্রাণে রক্ষা পাই। এরপর রাতে এক প্রতিবেশীর ঘরে বৃদ্ধা মা, স্ত্রী ও সন্তানদের নিয়ে আশ্রয় নেই। এমনেতেই আমি ঋণগ্রস্ত, এখন নতুন করে এ ঘরটি কিভাবে করবো, তাই ভেবে কূল পাচ্ছি না। আর ঘর তুলতে না পারলে প্রতিবেশীর ঘরেই বা কতদিন থাকতে পারবো। তাই সরকারের কাছে অনুরোধ করছি; ঘরটি পুনর্নির্মাণের জন্য আমাকে দ্রুত সহযোগিতা করার।

একইদিন বৃষ্টি আর বাতাসের তাণ্ডবে ওই এলাকার উকিন্দ চন্দ্র রবিদাসের ঘরের চালা উড়ে যায়। গাছের ডাল ভেঙে পড়ে চূর্ণ-বিচূর্ণ হয়ে যায় একই এলাকার সুবাশ চন্দ্র মজুমদারের ঘরের বারান্দা। এতে তার স্ত্রী শিখা রাণী মজুমদার মাথায় আঘাত পান। উকিন্দ চন্দ্র এবং সুবাশ চন্দ্রও পেশায় মুচি। তারাও ঋণগ্রস্ত। নতুন করে ঘর মেরামতের সাধ্য নেই বলে দাবি তাদের। এজন্য তারা ঘর মেরামতের জন্য সরকারি সহযোগিতা কামনা করছেন।

এ বিষয়ে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহ আজিজ বলেন, আমরা নিয়মিত বিভিন্ন এলাকা পরিদর্শনের পাশাপাশি খোঁজখবর নিয়েছি। ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত এলাকায় শুকনো খাবার বিতরণ করা হয়েছে। চলমান রয়েছে ত্রাণ প্রদান কার্যক্রম। এ ছাড়া নিম্নচাপের প্রভাবে ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা প্রস্তুতের কাজ চলছে। এই তালিকা শিগগিরই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। তালিকা অনুযায়ী বরাদ্দ পেলে তা দ্রুত সময়ের মধ্যে ক্ষতিগ্রস্তদের কাছে পৌঁছে দেয়া হবে।


আরও খবর




তাহিরপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু,শোকে স্তব্ধ তরং গ্রাম

নন্দীগ্রামে সীমানা বিরোধের জেরে বৃদ্ধকে পিটিয়ে গুরুতর জখম

মুরাদনগরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

হালুয়াঘাটে মাদকবিরোধী অভিযানে ৩ জনের এক বছরের কারাদণ্ড

গাজীপুরে উৎসবমুখর পরিবেশে ‘অরাইজা টাওয়ার’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন

গাজীপুরে কাজ শেষ হতেই ধসে গেল ৯ কোটি টাকার সড়ক: নদীগর্ভে ১ কিলোমিটার, ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী

নগদ ৩২ লাখ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ, লালপুর থানায় মামলা

ডুয়েটে শুরু দুই দিনব্যাপী সিএসই কার্নিভাল, অংশ নিচ্ছেন শতাধিক বিশ্ববিদ্যালয়ের ১,২০০ শিক্ষার্থী

রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা তালুকদার খসরু

কুমিল্লার মুরাদনগরে ১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

গাজীপুরের উন্নয়নে প্রতিমন্ত্রী ও প্রশাসকের যৌথ তদারকি, কাজের মান নিয়ে কড়া বার্তা

ভরা মৌসুমে ও মেঘনায় মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ!দুশ্চিন্তায় মনপুরার স্হানীয় জেলেরা

মুরাদনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

মুরাদনগরে ‘ভূইতাইল সেতুবন্ধন গোল্ড কাপ ফুটবল’ টুর্নামেন্টের উদ্বোধন

আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে রূপগঞ্জে জামায়াতের র‍্যালি ও সমাবেশ

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ডুয়েট ব্রাজিল ফ্যান ক্লাবের ১৫৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা

গফরগাঁও পাইথল ইউনিয়নে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীদের অতর্কিত হামলা: যুবক রক্তাক্ত, মগজ ক্ষতিগ্রস্ত হয়ে আশঙ্কাজনক

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

সদর থানা পুলিশের বড় সাফল্য: বিদেশি পিস্তল, গুলিসহ গ্রেফতার ১, গাড়ি জব্দ


এই সম্পর্কিত আরও খবর

তাহিরপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু,শোকে স্তব্ধ তরং গ্রাম

নন্দীগ্রামে সীমানা বিরোধের জেরে বৃদ্ধকে পিটিয়ে গুরুতর জখম

মুরাদনগরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

হালুয়াঘাটে মাদকবিরোধী অভিযানে ৩ জনের এক বছরের কারাদণ্ড

গাজীপুরে উৎসবমুখর পরিবেশে ‘অরাইজা টাওয়ার’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন

গাজীপুরে কাজ শেষ হতেই ধসে গেল ৯ কোটি টাকার সড়ক: নদীগর্ভে ১ কিলোমিটার, ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী

নগদ ৩২ লাখ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ, লালপুর থানায় মামলা

ডুয়েটে শুরু দুই দিনব্যাপী সিএসই কার্নিভাল, অংশ নিচ্ছেন শতাধিক বিশ্ববিদ্যালয়ের ১,২০০ শিক্ষার্থী

রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা তালুকদার খসরু

কুমিল্লার মুরাদনগরে ১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার