শিরোনাম
বাঙ্গরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও ধর্মমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত হলি ৮৬ ফাউন্ডেশনের উদ্যোগে ‘বৃক্ষরোপণ,ফলজ গাছের চারা বিতরণ লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান লালমোহনে বাস চাপায় শিশু নিহত ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ
রবিবার ২৬ জুলাই ২০২৬
রবিবার ২৬ জুলাই ২০২৬

শেরপুরে শব্দ দূষণে দুর্বিষহ জনজীবন প্রশাসনের হস্তক্ষেপ কামনা

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বৃহস্পতিবার ১৪ মার্চ ২০২৪ | হালনাগাদ:বৃহস্পতিবার ১৪ মার্চ ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

মো ফজলুল করিম শেরপুর জেলা প্রতিনিধি : শেরপুর শহরের থানা মোড় এলাকায় ভয়াবহ আকার ধারণ করেছে শব্দ দূষণ। আর শব্দ দূষণ নিয়ন্ত্রণে যথাযথ কর্তৃপক্ষের ব্যবস্থা গ্রহণে উদাসীনতার অভিযোগ সাধারণ মানুষের।বিশেষ করে প্রতিদিন সকাল থেকে অধিক রাত পর্যন্ত থানামোড় এলাকায় ঢাকাগামী বিভিন্ন দূরপাল্লার পরিবহন বাস গুলো অনবরত হাইড্রলিক হর্ণ বাজিয়ে মারাত্মক শব্দ দূষণ করছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। 


সারা বছর জুড়ে প্রতিদিনই চলছে এ শব্দ দূষণ। 


শেরপুর শহরের থানা মোড় এলাকার এক গৃহবধু জানান, প্রায় এক যুগ ধরে থানামোড়ে ছেলে মেয়ে নিয়ে বসবাস করছি। বাসের হাইড্রলিক হর্ণের শব্দে আমার মাথায় প্রচন্ড ব্যাথা করে।এর জন্য আমি ভারত থেকে একাধিক বার চিকিৎসা করিয়ে এসেছি। এখন ঔষধ শেষ হওয়ায় আবার পুরনো ব্যাথা ফিরে এসেছে। বাচ্চা গুলো মাঝ রাতে বাসের হর্ণের উচ্চ শব্দে ঘুম হতে চমকে উঠে। "খুব কষ্টে আছি। 

তিনি আরও বলেন, সরকার টাকা খরচ করে শহর থেকে বাস গুলোকে বের করার জন্য শেরপুর জামালপুর মহাসড়কের শেরী ব্রিজ হতে অষ্টমীতলা হয়ে কানাশাখোলা বাজার পর্যন্ত প্রশস্ত বাইপাস রোড নির্মাণ করেছে। কিন্ত বাস চালক গুলো বেশি যাত্রীর আশায় থানামোড় হয়ে চলাচল করে। আমরা সরকারের কাছে দাবি জানাই যাতে বাসগুলো বাইপাস রোড এ চলাচলের ব্যবস্থা গ্রহণ করে।"


স্থানীয় ঝরনা এন্টারপ্রাইজ এর ব্যবস্থাপক ফাহিম হাসান জিহান বলেন, আমাদের শেরপুর শহর অত্যন্ত ছোট শহর। শহরের পাশে বাইপাস রোড থাকা স্বত্তেও দিনে দুপুরে ঢাকাগামী বাস গুলো থানামোড় আমার ব্যবসা প্রতিষ্ঠানের সামনে এসে থামায়। জোড়ে অনবরত হাইড্রলিক হর্ণ দেয়। এতে আমাদের খুব সমস্যা হয়। আমাদের মাথা ব্যথার জন্য পেইন কিলার খেতে হয়। "


একই অভিযোগ স্থানীয় রুবি মটরস এর মালিক লোকমান হোসেনের। তিনি জানান, থানামোড় কোন বাসস্টপ নয়। তবুও এখানে ২৪ ঘন্টাই বাস থামিয়ে যাত্রী উঠা নামা করা হয়। আমরা চাই বাস গুলো বাইপাস রোড ব্যবহার করুক। 


সরেজমিনে খোঁজ নিয়ে দেখা যায়, শেরপুর শহরে ডিজেল ও পেট্রোলচালিত ইঞ্জিন বাস, ট্রাক, ট্রাক্টর, লরি, প্রাইভেট কারসহ বিভিন্ন যানবাহনের হাইড্রোলিক হর্ণ ও ডিজেল চালিত ভটভটির মাধ্যমে শব্দ দূষণ হচ্ছে।এতে শহরের এ অংশের শব্দ দূষণ ভয়াবহ আকার ধারণ করেছে।


হাইড্রোলিক হর্ণ ও মাইকের শব্দ মানুষের কানের জন্য যন্ত্রণাদায়ক। শব্দ দূষণ মানুষের মানসিক ও শারীরিক অসুস্থতার সৃষ্টি করে। অতিরিক্ত শব্দ উচ্চ রক্তচাপ, অনিয়মিত হৃদস্পন্দন, মাথা ধরা, বদহজম, পেপটিক আলসার এবং অনিদ্রার কারণ বলে জানান চিকিৎসকরা।


বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫-এর ক্ষমতাবলে শব্দ দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা-২০০৬ উল্লেখ আছে, সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত সর্বোচ্চ শব্দসীমা ৫৫ ডেসিবেল এবং রাত ৯টা থেকে সকাল ৬টা পর্যন্ত ৪৫ ডেসিবেল। একইভাবে নীরব এলাকায় দিনে ৫০ ও রাতে ৪০ ডেসিবেল, আবাসিক এলাকায় দিনে ৫৫ ও রাতে ৪৫ ডেসিবেল, মিশ্র এলাকায় দিনে ৬০ ও রাতে ৫০ ডেসিবেল, বাণিজ্যিক এলাকায় দিনে ৭০ ও রাতে ৬০ ডেসিবেল এবং শিল্প এলাকায় দিনে ৭৫ ও রাতে ৭০ ডেসিবেল সর্বোচ্চ শব্দসীমা নির্ধারণ করা হয়। এর ওপরে শব্দ সৃষ্টি করাকে দন্ডনীয় অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে। বিধিমালায় আরও উল্লেখ আছে, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকার নির্ধারিত কিছু প্রতিষ্ঠান থেকে ১০০ মিটার পর্যন্ত নীরব এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে। ওই সকল জায়গায় মোটর গাড়ির হর্ণ বাজানো বা মাইকিং করা সম্পূর্ণ নিষিদ্ধ। এ আইন অমান্য করলে প্রথমবার অপরাধের জন্য এক মাস কারাদন্ড বা অনধিক পাঁচ হাজার টাকা অর্থদন্ড বা উভয় দন্ড এবং পরবর্তী অপরাধের জন্য ছয় মাস কারাদন্ড বা অনধিক ১০ হাজার টাকা অর্থদন্ড বা উভয় দন্ডে দন্ডিত হওয়ার বিধান রয়েছে। এ সকল নিয়ম নীতি ও আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রতিদিন শেরপুরে বিভিন্ন গাড়ীর হাউড্রোলিক হর্ণ অহরহ বেজে যাচ্ছে। 


এ বিষয়ে পরিবেশবাদী সংগঠন গ্রীন ভয়েস এর শেরপুর জেলার সাধারণ সম্পাদক সাংবাদিক মারুফুর রহমান বলেন, যারা সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকেন তাদের মধ্যে সারাক্ষণ হর্ন বাজানো গাড়িচালক নিজেই রয়েছেন।এছাড়া আবাসিক এলাকাতেও যে পরিমাণে গাড়ির হর্ন, নির্মাণ কাজ বা মাইকের শব্দ শুনতে হয় তাতে নিজের বাড়িতে বসে থেকেও একজন মানুষের কান ক্ষতিগ্রস্ত হতে পারে।শব্দ দূষণ নিয়ে পরিবেশ অধিদপ্তরের কঠোর হস্তক্ষেপ নেওয়া উচিত।


এব্যাপারে শেরপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ নূর কুতুবে আলম সিদ্দিকের সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০০৬ অনুযায়ী আমাদের নিয়মিত মোবাইল কোর্ট ও অন্যান্য কার্যক্রম চালু আছে। শব্দ দূষণ বন্ধে আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে। 


এ ব্যাপারে শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজাবে রহমত এর সাথে শহরের বাইরের গাড়ি প্রবেশ এবং শব্দ দূষণ নিয়ে কি ব্যবস্থা নেয়া হবে জানতে চাইলে তিনি বলেন, আপনার মাধ্যমে এ বিষয়ে জানতে পারলাম, এটা উর্ধতন কর্তৃপক্ষের সাথে আলাপ আলোচনা করে তাদের নজরে এনে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে। 




আরও খবর




বাঙ্গরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও ধর্মমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত

হলি ৮৬ ফাউন্ডেশনের উদ্যোগে ‘বৃক্ষরোপণ,ফলজ গাছের চারা বিতরণ

কাশিমপুরে কুরিয়ার ডেলিভারি এজেন্টকে কুপিয়ে ৫৬ হাজার টাকা ছিনতাই

লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল

ধর্মপাশায় মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কাশিমপুরে সড়ক উন্নয়ন ও সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন শওকত হোসেন সরকার

গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের এমডি মোহাম্মদ সোহাগ

সীতাকুণ্ডে পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রম উদ্বোধন

পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

লালমোহনে বাস চাপায় শিশু নিহত

ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি

জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা

সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

বাঙ্গরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও ধর্মমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত

হলি ৮৬ ফাউন্ডেশনের উদ্যোগে ‘বৃক্ষরোপণ,ফলজ গাছের চারা বিতরণ

কাশিমপুরে কুরিয়ার ডেলিভারি এজেন্টকে কুপিয়ে ৫৬ হাজার টাকা ছিনতাই

লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল

ধর্মপাশায় মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কাশিমপুরে সড়ক উন্নয়ন ও সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন শওকত হোসেন সরকার

সীতাকুণ্ডে পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রম উদ্বোধন

পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন

শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

লালমোহনে বাস চাপায় শিশু নিহত