শিরোনাম
শেরপুর-নালিতাবাড়ী সড়কের শেখহাটি গাজীরখামার অংশ এখন মরণফাঁদ : চরম দুর্ভোগে লাখো মানুষ মাদক নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি জনগণের সহযোগিতা প্রয়োজন: ওসি আনোয়ার হোসেন ধর্মমন্ত্রীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় মুরাদনগরে দোয়া মাহফিল অনুষ্ঠিত গঙ্গাচড়ায় অগ্নিকান্ডে ৩ টি গরুসহ আসবাবপত্র পুড়ে ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি আজমিরীগঞ্জে নদী ভাঙনের দিশেহারা চার গ্রামের মানুষ লালমোহন যুব রেড ক্রিসেন্টের ২০২৬–২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন মুরাদনগরে উল্টো রথ টানার মধ্য দিয়ে শেষ হলো রথযাত্রা উৎসব ধুনটে ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত গঙ্গাচড়ায় তিস্তা নদীর মার্জিনাল ডাইকে ধস,হুমকির মুখে ইউনিয়ন পরিষদ লালমোহনে বৃষ্টি উপেক্ষা করে হাজারো ভক্তের উল্টো রথযাত্রা
শনিবার ২৫ জুলাই ২০২৬
শনিবার ২৫ জুলাই ২০২৬

শেরপুর-নালিতাবাড়ী সড়কের শেখহাটি গাজীরখামার অংশ এখন মরণফাঁদ : চরম দুর্ভোগে লাখো মানুষ

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শনিবার ২৫ জুলাই ২০২৬ | হালনাগাদ:শনিবার ২৫ জুলাই ২০২৬ | অনলাইন সংস্করণ

Image


​ফজলুল করিম, শেরপুর প্রতিনিধি :

শেরপুর পৌরসভার শেখহাটি বাজার থেকে গাজীরখামার হয়ে নালিতাবাড়ী পর্যন্ত ২০ কিলোমিটারের সড়কটি দুই উপজেলার বাসিন্দাদের যাতায়াতের সহজতম মাধ্যম। কিন্তু দীর্ঘদিন সংস্কার না হওয়া, নিম্নমানের কাজ এবং সাম্প্রতিক বর্ষায় সড়কটি এখন পরিণত হয়েছে এক মরণফাঁদে। বিশেষ করে শেরপুর শহরের প্রবেশদ্বার শেখহাটি বাজারের উত্তরাংশ থেকে গাজীরখামার বাজার পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার রাস্তা খানাখন্দ ও গর্তে ভরে গিয়ে স্থানীয়দের জন্য গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে।


​স্থানীয় বাসিন্দা ও যাতায়াতকারীদের অভিযোগ, সড়কটির বিভিন্ন স্থানে পিচ ও সুরকি উঠে গিয়ে বিশালাকার গর্তের সৃষ্টি হয়েছে। মাত্র কয়েক বছর আগে জোড়াতালি দিয়ে সংস্কার করা হলেও তা বেশি দিন টেকেনি। প্রতিদিন এই সড়ক দিয়ে নালিতাবাড়ী ও শেরপুর সদরের প্রায় লাখো মানুষ যাতায়াত করেন। দূরত্ব কম হওয়ায় পথটি জনপ্রিয় হলেও বর্তমানে এখানে দুর্ঘটনা আর দুর্ভোগই নিত্যদিনের সঙ্গী হয়ে উঠেছে। জরুরি ভিত্তিতে সড়কটি সংস্কারের জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী পথচারী ও এলাকাবাসী।

স্থানীয় বাসিন্দা হাফিজুর রহমান মিস্ত্রি  জানান, শেখহাটি বাজার, চৈতনখিলা বটতলা ও গাজীরখামার বাজারসহ সড়কের বিভিন্ন অংশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত।প্রায় সময়ই দূর্ঘটনা ঘটে। যাত্রীদের অনেক কষ্ট হয়। বাচ্চারা স্কুলে যেতে ও রোগীদের হাসপাতালে নিতেও অনেক কষ্ট হচ্ছে। " সরকারের কাছে আমরা দ্রুত সড়কটির মেরামত চাই। "


ওই সড়কে চলাচলরত অটোরিকশা চালক আ.রহিম বলেন, রাস্তা খারাপ থাকায় গাড়ি নষ্ট হয়ে যায়। যাত্রীদের কষ্ট হয়। ভাড়া তেমন মারতে পারি না। রাস্তাটা ঠিক হলে আমাদের খুব উপকার হত।  


​এ বিষয়ে শেরপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল ইসলাম জানান, দেশে ‘রুরাল কানেক্টিভিটি ইম্প্রুভমেন্ট’ নামে একটি বড় প্রকল্প চালু হলে সড়কটি তাতে অন্তর্ভুক্ত করা হবে। তবে এর আগেই সরকারি অর্থায়নে দ্রুত সংস্কার প্রস্তাবনা পাঠিয়ে কাজ শুরু করার উদ্যোগ নেওয়া হচ্ছে।


​কাগজে-কলমে প্রকল্প পাস হওয়ার দীর্ঘ অপেক্ষায় না থেকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে রাস্তাটি চলাচলের উপযোগী করার আকুল আকুতি স্থানীয় ভুক্তভোগী মানুষের।


আরও খবর




শেরপুর-নালিতাবাড়ী সড়কের শেখহাটি গাজীরখামার অংশ এখন মরণফাঁদ : চরম দুর্ভোগে লাখো মানুষ

মাদক নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি জনগণের সহযোগিতা প্রয়োজন: ওসি আনোয়ার হোসেন

ধর্মমন্ত্রীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় মুরাদনগরে দোয়া মাহফিল অনুষ্ঠিত

গঙ্গাচড়ায় অগ্নিকান্ডে ৩ টি গরুসহ আসবাবপত্র পুড়ে ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

আজমিরীগঞ্জে নদী ভাঙনের দিশেহারা চার গ্রামের মানুষ

লালমোহন যুব রেড ক্রিসেন্টের ২০২৬–২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন

হালুয়াঘাটে রাতের আঁধারে এনসিপির সমাবেশস্থলের ব্যানার ছেঁড়ার অভিযোগ

দুর্ঘটনায় পঙ্গুত্ব, চিকিৎসার অর্থ নেই; প্রতিবন্ধী কার্ডের অপেক্ষায় কেন্দুয়ার শামীম

শাজাহানপুরে সাড়ে ১৩ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

মুরাদনগরে উল্টো রথ টানার মধ্য দিয়ে শেষ হলো রথযাত্রা উৎসব

ধুনটে ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

গঙ্গাচড়ায় তিস্তা নদীর মার্জিনাল ডাইকে ধস,হুমকির মুখে ইউনিয়ন পরিষদ

লালমোহনে বৃষ্টি উপেক্ষা করে হাজারো ভক্তের উল্টো রথযাত্রা

স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল

চন্দনাইশে গোয়াল ঘরে দুর্বৃত্তের আগুনে পুড়েছে ৭ গরু-মৃত-১

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

বিশ্বকাপের সবুজ গালিচায় নারায়ণগঞ্জের ছোট্ট আয়ানের পদচিহ্ন

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা


এই সম্পর্কিত আরও খবর

মাদক নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি জনগণের সহযোগিতা প্রয়োজন: ওসি আনোয়ার হোসেন

ধর্মমন্ত্রীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় মুরাদনগরে দোয়া মাহফিল অনুষ্ঠিত

গঙ্গাচড়ায় অগ্নিকান্ডে ৩ টি গরুসহ আসবাবপত্র পুড়ে ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

আজমিরীগঞ্জে নদী ভাঙনের দিশেহারা চার গ্রামের মানুষ

লালমোহন যুব রেড ক্রিসেন্টের ২০২৬–২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন

হালুয়াঘাটে রাতের আঁধারে এনসিপির সমাবেশস্থলের ব্যানার ছেঁড়ার অভিযোগ

দুর্ঘটনায় পঙ্গুত্ব, চিকিৎসার অর্থ নেই; প্রতিবন্ধী কার্ডের অপেক্ষায় কেন্দুয়ার শামীম

শাজাহানপুরে সাড়ে ১৩ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

মুরাদনগরে উল্টো রথ টানার মধ্য দিয়ে শেষ হলো রথযাত্রা উৎসব

ধুনটে ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত