শিরোনাম
পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় নিহত ১ "হয় মাদক ছাড়, নয়তো মুরাদনগর ছাড়"- ওসি আনোয়ার ব্রাহ্মণবাড়িয়ায় সোনালী ব‍্যাংকে গ্রাহকের অসাবধানতায় প্রতারক চক্র হাতিয়ে ৭ লাখ টাকার বেশি লালমোহনে শুল্ক ফাঁকি দেয়া বিপুল পরিমাণের বিদেশি সিগারেট জব্দ লালমোহনে ৬ জুয়াড়ি আটক বাঙ্গরায় ৭ মাদকসেবী আটক, আদালতে সাজা শেৱপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ কর্মী সেলিম গ্রেপ্তার শেৱপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ কর্মী সেলিম গ্রেপ্তার আড়াইহাজারে হাইজাদী ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচনীর সালাম জানিয়েছেন যুবদল নেতা জহিরুল ইসলাম বাঙ্গরায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬
মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

প্রকাশিত:শনিবার ০৪ জুলাই ২০২৬ | হালনাগাদ:শনিবার ০৪ জুলাই ২০২৬ | অনলাইন সংস্করণ

Image



মোঃ সোহরাব উদ্দিন মণ্ডল, গাজীপুর



গাজীপুরের কাশিমপুর এলাকায় জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং স্থানীয় সংসদ সদস্য ও সাবেক মেয়র মুজিবুর রহমানের নাম ব্যবহার করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার একাধিক অভিযোগ উঠেছে কবির নামের এক ব্যক্তির বিরুদ্ধে।


স্থানীয় সূত্রে জানা যায়, নিজেকে বিএনপির প্রভাবশালী নেতা হিসেবে পরিচয় দিয়ে বিভিন্ন সরকারি সুবিধা (যেমন—ফ্যামিলি কার্ড, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা ইত্যাদি) পাইয়ে দেওয়ার কথা বলে, ব্যক্তিগত ও পারিবারিক বিরোধ মীমাংসার আশ্বাস দিয়ে, থানা, ভূমি অফিসসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে সেবা পাইয়ে দেওয়ার নামে মানুষের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাকিতে পণ্য নিয়ে দীর্ঘদিন টাকা পরিশোধ না করা এবং সাধারণ মানুষের কাছ থেকে চাঁদা দাবির অভিযোগও করেছেন একাধিক ভুক্তভোগী।


স্থানীয়দের অভিযোগ, ফ্যামিলি কার্ড, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতাসহ বিভিন্ন সরকারি সুবিধার কার্ড করে দেওয়ার কথা বলে অনেকের কাছ থেকে ৩০০ থেকে ২ হাজার ৫০০ টাকা পর্যন্ত নেওয়া হলেও কোনো কার্ডের ব্যবস্থা করা হয়নি। এমনকি নেওয়া অর্থও ফেরত দেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে।


এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে এক নারী ভুক্তভোগী বলেন, “কবির তার মোবাইল ফোনে একটি তালিকা দেখিয়ে আমাকে বলে, ফ্যামিলি কার্ডের তালিকায় আমার নাম এসেছে। এখন নিবন্ধনের জন্য টাকা দিতে হবে। এ কথা বলে মে মাসে ৭০০ টাকা এবং পরে জুন মাসে আরও ১ হাজার টাকা নেয়। মোট ১ হাজার ৭০০ টাকা নিয়েছে। কিন্তু আজ পর্যন্ত ফ্যামিলি কার্ডের কোনো খোঁজ পাইনি।”


আরেক ভুক্তভোগী বলেন, “এলাকার অনেকের কাছ থেকে ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন ভাতার কথা বলে কবির টাকা নিয়েছে। পরে কার্ডের বিষয়ে জানতে চাইলে সে বলে, ‘ফ্যামিলি কার্ড হেলিকপ্টারে করে আসতেছে।’”

এছাড়া ড্রাইভিং লাইসেন্স করে দেওয়ার আশ্বাস দিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে টাকা নেওয়ার পর দীর্ঘদিনেও লাইসেন্স না দেওয়া এবং টাকা আত্মসাতের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

অভিযোগ রয়েছে, কবির একটি নিবন্ধনবিহীন এনজিও পরিচালনা করে সাধারণ মানুষের কাছ থেকে সঞ্চয়ের নামে বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করেছেন। তবে মেয়াদ শেষ হওয়ার পরও আমানতকারীদের সঞ্চয়ের টাকা ফেরত না দিয়ে বছরের পর বছর ঘুরিয়ে রাখছেন বলে দাবি করেছেন ভুক্তভোগীরা।


স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, বিভিন্ন দোকান থেকে বাকিতে পণ্য নিয়ে দীর্ঘদিনেও টাকা পরিশোধ করেননি তিনি। পাওনা টাকা চাইতে গেলে নানা অজুহাতে সময়ক্ষেপণ করা হয় বলেও অভিযোগ করেন তারা।


রাহিমা (ছদ্মনাম) নামে এক ভুক্তভোগী বলেন, “কবিরের বোনের স্বামী ভাঙ্গাব্রিজ এলাকার রিপন সরকারের জমিজমা দেখাশোনা করেন। রিপন সরকার রাজনৈতিকভাবে প্রভাবশালী হওয়ায় তার বোন জামাইয়ের মাধ্যমে সেই প্রভাব এবং গাজীপুর-১ আসনের সংসদ সদস্য ও সাবেক মেয়র মুজিবুর রহমানের নাম ব্যবহার করেই কবির প্রতারণার এসব কাজ চালিয়ে যাচ্ছে।”


সাকিব (ছদ্মনাম) নামে আরেক ব্যক্তি বলেন, “কবির নিজেকে কাশিমপুর থানার ওসির ছেলে বলে পরিচয় দেয়। সে দাবি করে, ওসি নাকি তাকে নিজের সন্তানের মতো দেখেন। সে নিজের বিভিন্ন অপকর্মে প্রভাব বিস্তারের জন্য ওসির নামও ব্যবহার করে।”


কবিরের উত্থান সম্পর্কে স্থানীয় একাধিক ব্যক্তি জানান, “কবির আগে সাবেক এক কাউন্সিলরের অফিসে পিয়ন হিসেবে কাজ করতেন। পরবর্তীতে রাজনৈতিক পটপরিবর্তনের পর নিজেকে জাতীয়তাবাদী রাজনীতির কর্মী হিসেবে পরিচয় দিয়ে গাজীপুর-১ আসনের সংসদ সদস্য ও সাবেক মেয়র মুজিবুর রহমানের ঘনিষ্ঠ হিসেবে প্রচার শুরু করেন। এ সময় তিনি সংসদ সদস্যের নাম ব্যবহার করে একটি সংগঠনের ব্যানারে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করেন। তবে স্থানীয়দের অভিযোগ, এসব কর্মকাণ্ডের আড়ালে ছিল ব্যক্তিস্বার্থ হাসিলের উদ্দেশ্য।”

একাধিক ভুক্তভোগী প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।


এ বিষয়ে বক্তব্য জানতে কবিরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, "উত্থাপিত সকল অভিযোগ মিথ্যা, ভিত্তিহীন। আমি এসকল বিষয়ের সাথে জড়িত না।"






আরও খবর




পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

"হয় মাদক ছাড়, নয়তো মুরাদনগর ছাড়"- ওসি আনোয়ার

মির্জা ফখরুল ও রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মিছিল

সংবাদ সম্মেলনে যুবকের দাবি: প্রেমের সম্পর্কের পর সাইবার মামলা, হয়রানির অভিযোগ

যমুনা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ায় সোনালী ব‍্যাংকে গ্রাহকের অসাবধানতায় প্রতারক চক্র হাতিয়ে ৭ লাখ টাকার বেশি

বান্দরবানে ১১ মামলার আসামি নয়ন চৌধুরীকে ৩৪৫ পিস ইয়াবাসহ আটক

লালমোহনে শুল্ক ফাঁকি দেয়া বিপুল পরিমাণের বিদেশি সিগারেট জব্দ

লালমোহনে ৬ জুয়াড়ি আটক

বাঙ্গরায় ৭ মাদকসেবী আটক, আদালতে সাজা

শেৱপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ কর্মী সেলিম গ্রেপ্তার

ধর্মপাশায় বিদ্যালয়ের সামনে ময়লার স্তূপ, পাশে মসজিদ—দুর্ভোগে পথচারী ও শিক্ষার্থীরা

বোয়ালখালীতে কুচক্রীমহল কর্তৃক জনচলাচলের সড়ক দখল ও অবরোধ করার অভিযোগ

মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

মনপুরায় গাঁজাসহ যুবক গ্রেপ্তার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ

জরুরি ঘোষণায় সাড়া, চলন্ত ট্রেনেই অসুস্থ সাংবাদিককে চিকিৎসা দিয়ে প্রশংসিত ডা. মো. কামরুল ইসলাম

অষ্টগ্রামে পৃথক অভিযানে ৫০ পিস ইয়াবা সহ তিন মাদক কারবারি আটক

নওগাঁ ম্যাটস শিক্ষার্থীদের একাডেমিক শাটডাউন ও অবস্থান কর্মসূচি

বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে মেয়ে আয়েশা

আলোর পথ যুব সংঘের উদ্যোগে নৌকা ভ্রমন

৩২ বছরের সম্পর্কের টানে সৌদি থেকে গোয়াইনঘাটে কফিল, অসুস্থ কর্মচারীকে দেখতে ছুটে এলেন প্রবাসী মালিক

বিএনপি'র সাবেক চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

ডুয়েটের নতুন উপ-উপাচার্য ইইই বিভাগের অধ্যাপক ড. রুমা

রূপগঞ্জে সড়ক দূর্ঘটনায় নরসিংদী সরকারী কলেজের ছাত্র মুয়াজ নিহত

গাইবান্ধায় ১০০ পিস ইয়াবাসহ ইউনিয়ন ছাত্রদল সভাপতি ও তার ভাই আটক

সাতক্ষীরায় চেয়ারম্যান মিলনের বিরুদ্ধে বিস্তর অভিযোগ, তদন্তের আশ্বাস ইউএনওর

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি পদে আলোচনায় রয়েছে সালেহ মোঃ আদনান

রংপুরের তারাগঞ্জে বড় বোনের বাসা থেকে ছোট বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আগামীকাল ডুয়েটে ভর্তি পরীক্ষা মহারণ, ক্যাম্পাসজুড়ে প্রস্তুতি সম্পন্ন

মনপুরার মনোয়ারা বেগম মহিলা কলেজ সরকারিকরণের উদ্যোগ, শিক্ষাঙ্গনে উচ্ছ্বাস


এই সম্পর্কিত আরও খবর

পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

"হয় মাদক ছাড়, নয়তো মুরাদনগর ছাড়"- ওসি আনোয়ার

মির্জা ফখরুল ও রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মিছিল

সংবাদ সম্মেলনে যুবকের দাবি: প্রেমের সম্পর্কের পর সাইবার মামলা, হয়রানির অভিযোগ

যমুনা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ায় সোনালী ব‍্যাংকে গ্রাহকের অসাবধানতায় প্রতারক চক্র হাতিয়ে ৭ লাখ টাকার বেশি

বান্দরবানে ১১ মামলার আসামি নয়ন চৌধুরীকে ৩৪৫ পিস ইয়াবাসহ আটক

লালমোহনে শুল্ক ফাঁকি দেয়া বিপুল পরিমাণের বিদেশি সিগারেট জব্দ

লালমোহনে ৬ জুয়াড়ি আটক

বাঙ্গরায় ৭ মাদকসেবী আটক, আদালতে সাজা