শিরোনাম
শিশুকে ধর্ষণের অভিযোগ, মোঃ ফরিদ মিয়ার দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে অষ্টগ্রামে মানববন্ধন কালীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে প্রাইভেট ক্লিনিক মালিকদের মতবিনিময় সভা মুরাদনগরে বিশেষ শিশুদের ‘প্রতিভা’ স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত,অনুদান ঘোষণা ধর্মমন্ত্রীর ঘুষ-বাণিজ্য থেকে কালিগঞ্জের নায়েব আশরাফুজ্জামানের সম্পদের পাহাড় অতীতে মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা হয়েছে,এখন জুলাই চেতনা নিয়ে ব্যবসা করতে চাইছে একটি দল: মুরাদনগরে ধর্মমন্ত্রী কায়কোবাদ লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি ঘাটাইলে জমি নিয়ে বিরোধের জেরে ৭০০ ফলজ গাছ কেটে ফেলার অভিযোগ অষ্টগ্রামে পুলিশের বিশেষ অভিযান: ৮ কেজি গাঁজাসহ নারী-পুরুষ আটক আমতলীতে জেলেদের মানবিক সহায়তার চাল প্রশাসনিক কর্মকর্তার পেটে,জেলেদের মধ্যে ক্ষোভ বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির প্রস্তুতি সভা
সোমবার ০২ নভেম্বর ২০২৬
সোমবার ০২ নভেম্বর ২০২৬

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

প্রকাশিত:শুক্রবার ১৯ জুন ২০২৬ | হালনাগাদ:শুক্রবার ১৯ জুন ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

‎ ‎মোঃ কাওছার আহম্মেদ, গাইবান্ধা ঃ ‎ ‎গাইবান্ধা সদর উপজেলার কামারজানী ইউনিয়নের কড়াইবাড়ি চরে জেলা বিএনপির নেতা পরিচয় ও জজ কোর্টের মুহুরী পরিচয় ব্যবহার করে চাকরি এবং সরকারি উন্নয়ন প্রকল্পে কাজ পাইয়ে দেওয়ার নামে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে ৫নং বল্লমঝাড় ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী রুমান মিয়া গাইবান্ধা সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।‎অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত জাহাঙ্গীর আলম কড়াইবাড়ি চরে গিয়ে নিজেকে জেলা বিএনপির প্রভাবশালী নেতা এবং জজ কোর্টের মুহুরী হিসেবে পরিচয় দিয়ে সরকারি উন্নয়ন প্রকল্পে কাজ, চাকরি এবং বিভিন্ন সুবিধা পাইয়ে দেওয়ার আশ্বাস দেন। তার কথায় বিশ্বাস করে চরের একাধিক ব্যক্তি বিভিন্ন সময়ে অর্থ প্রদান করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ‎ ‎লিখিত অভিযোগ অনুযায়ী, গত ১৫/০১/২০২৫ তারিখে দুপুর ২টায় সরকারি উন্নয়ন প্রকল্পে কাজ পাইয়ে দেওয়ার কথা বলে কড়াইবাড়ি চরের ১৪ জনের কাছ থেকে জনপ্রতি ৪ হাজার টাকা করে মোট ৫৬ হাজার টাকা গ্রহণ করে জাহাঙ্গীর আলম। ‎ ‎এছাড়া অভিযোগে উল্লেখ করা হয়েছে, রুমান মিয়ার স্ত্রীকে চাকরি দেওয়ার আশ্বাসে ২০ হাজার টাকা নেওয়া হয়। পাশাপাশি জাহাঙ্গীর আলম  পেশায় জজ কোর্টের মুহুরী পরিচয়ে রুমান মিয়ার শ্বশুর ও এক নিকটাত্মীয়ের কাছ থেকে ৮ হাজার টাকা করে মোট ১৬ হাজার টাকা গ্রহণ করেন। সব মিলিয়ে মোট ৯২ হাজার টাকা নেওয়ার অভিযোগ করা হয়েছে। ‎ ‎রুমান মিয়া বলেন,সরকারি প্রকল্পে কাজ ও আমার স্ত্রীকে চাকরি দেওয়ার কথা বলে বিভিন্ন সময়ে টাকা নেওয়া হয়েছে। আমরা বিশ্বাস করে টাকা দিয়েছিলাম। কিন্তু কোনো কাজ পাইনি। এখন টাকা ফেরত চাইলে নানা অজুহাত দেখানো হচ্ছে। আমি প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার চাই।” ‎ ‎কড়াইবাড়ি চরের বাসিন্দা মেরিনা বেগম বলেন, ‎“আমাকে চাকরি দেওয়ার কথা বলে টাকা নেওয়া হয়েছিল। দীর্ঘদিন পার হলেও কোনো চাকরি হয়নি। এখন টাকা ফেরত চাইলে নানা অজুহাতে ঘুরানো হচ্ছে।” ‎ ‎একই এলাকার বাসিন্দা নুরনবী বলেন, ‎“সরকারি উন্নয়ন প্রকল্পে কাজ পাইয়ে দেওয়ার কথা বলে আমার কাছ থেকেও টাকা নেওয়া হয়েছে। কাজের আশায় টাকা দিয়েছিলাম, কিন্তু কোনো কাজ পাইনি। বিষয়টির সুষ্ঠু তদন্ত হওয়া উচিত।” ‎ ‎অভিযোগের বিষয়ে জানতে জাহাঙ্গীর আলম এর মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‎“আমি ফোনে কোনো বক্তব্য দিতে পারব না।” ‎এরপর তিনি ফোন সংযোগ বিচ্ছিন্ন করে দেন। ফলে তার বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি। ‎ ‎এ বিষয়ে গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ‎ ‎এদিকে চাকরি ও সরকারি উন্নয়ন প্রকল্পে কাজ পাইয়ে দেওয়ার নামে অর্থ আদায়ের অভিযোগ প্রকাশ্যে আসার পর কড়াইবাড়ি চরসহ আশপাশের এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।


আরও খবর




শিশুকে ধর্ষণের অভিযোগ, মোঃ ফরিদ মিয়ার দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে অষ্টগ্রামে মানববন্ধন

কালীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে প্রাইভেট ক্লিনিক মালিকদের মতবিনিময় সভা

মুরাদনগরে বিশেষ শিশুদের ‘প্রতিভা’ স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত,অনুদান ঘোষণা ধর্মমন্ত্রীর

সমবায় থেকে সমৃদ্ধির পথে, তাহিরপুরে আর্থ-সামাজিক উন্নয়নে বিশেষ উদ্যোগ

ঘুষ-বাণিজ্য থেকে কালিগঞ্জের নায়েব আশরাফুজ্জামানের সম্পদের পাহাড়

টাঙ্গাইলে ব্র্যাকের আর্থিক সহায়তায় ঘুরে দাঁড়াচ্ছেন বিদেশফেরত নারীরা

অতীতে মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা হয়েছে,এখন জুলাই চেতনা নিয়ে ব্যবসা করতে চাইছে একটি দল: মুরাদনগরে ধর্মমন্ত্রী কায়কোবাদ

কিশোরগঞ্জে মৃত্তিকা প্রতিবন্ধী শিশু পাঠশালা ও পুনর্বাসন কেন্দ্রের সভাপতি নির্বাচিত সাংবাদিক নাসরুল আনোয়ার

নন্দীগ্রামে ফুটবল নিয়ে মাঠে নামল যুবদল, মাদকবিরোধী টুর্নামেন্ট

লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি

গ্রাম আদালতের বিচারিক কার্যক্রমে ফুলছড়িতে সেরা গজারিয়া ইউনিয়ন

চমক দেখালো শেরপুরের পিবিআই!

তারাগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ১ লাখ টাকা জরিমানা

সূর্যমুখী থিয়েটারের দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন: আরিফুল ইসলাম পিয়াস সভাপতি, শফিকুল ইসলাম সম্পাদক

আনোয়ারায় ওষখাইন সদ্ধম্মানন্দ বিহারে কঠিন চীবর দানোৎসব

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

শ্যামনগর-কালিগঞ্জে ডিলারদের জিম্মি করে মাসে দেড় লাখ টাকা আদায়ের অভিযোগ

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

রাজশাহীতে পেশাদার সাংবাদিকদের ওপর হামলা ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন


এই সম্পর্কিত আরও খবর

শিশুকে ধর্ষণের অভিযোগ, মোঃ ফরিদ মিয়ার দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে অষ্টগ্রামে মানববন্ধন

কালীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে প্রাইভেট ক্লিনিক মালিকদের মতবিনিময় সভা

মুরাদনগরে বিশেষ শিশুদের ‘প্রতিভা’ স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত,অনুদান ঘোষণা ধর্মমন্ত্রীর

সমবায় থেকে সমৃদ্ধির পথে, তাহিরপুরে আর্থ-সামাজিক উন্নয়নে বিশেষ উদ্যোগ

ঘুষ-বাণিজ্য থেকে কালিগঞ্জের নায়েব আশরাফুজ্জামানের সম্পদের পাহাড়

টাঙ্গাইলে ব্র্যাকের আর্থিক সহায়তায় ঘুরে দাঁড়াচ্ছেন বিদেশফেরত নারীরা

অতীতে মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা হয়েছে,এখন জুলাই চেতনা নিয়ে ব্যবসা করতে চাইছে একটি দল: মুরাদনগরে ধর্মমন্ত্রী কায়কোবাদ

কিশোরগঞ্জে মৃত্তিকা প্রতিবন্ধী শিশু পাঠশালা ও পুনর্বাসন কেন্দ্রের সভাপতি নির্বাচিত সাংবাদিক নাসরুল আনোয়ার

নন্দীগ্রামে ফুটবল নিয়ে মাঠে নামল যুবদল, মাদকবিরোধী টুর্নামেন্ট

লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি