
বিশেষ প্রতিনিধিঃ দিনাজপুরের চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু হয়েছে।
বুধবার (১ জুলাই) সকালে উপজেলার আউলিয়াপুকুর ইউনিয়নের ভাদেড়া গ্রামের নৃপেন চন্দ্র রায়ের স্ত্রী লিপি রানী রায় (২৭) বাড়িতে হাঁস মুরগীর ঘর (খোপড়া) পরিস্কার করার সময় বিষধর সাপে কামড় দিলে স্থানীয় ওঝা এনে বিষ নামানোর চেষ্টা করে। শেষ পর্যন্ত অবস্থা বেগতিক
হলে ওই গৃহবধুকে দ্রুত দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এ ঘটনায় এলাকায় মাঝে শোকের ছায়া নেমে আসে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ হস্তান্তরের সুপারীশ করা হয়েছে"।




























