
কামাল উদ্দিন ভূইয়া, বিশেষ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জামপুর ইউনিয়নের পেচাইন উত্তর পাড়া এলাকায় গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নির্মিত হলো ২৭০ ফুট নতুন আরসিসি রাস্তা। শুক্রবার সকালে জমকালো আয়োজনের মধ্য দিয়ে এই রাস্তার উদ্বোধন করা হয়।
নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের বিশেষ বরাদ্দে এই উন্নয়ন কাজ সম্পন্ন হয়। নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সাধারণ সম্পাদক শাহাআলম হোসাইনের সভাপতিত্বে রাস্তাটি উদ্বোধন করেন সোনারগাঁও থানা জাসাসের সভাপতি আমির হোসেন। প্রধান অতিথি ছিলেন জামপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামরুজ্জামান। উদ্বোধনকালে বক্তারা বলেন, এই রাস্তাটি নির্মাণের ফলে স্থানীয় জনগণের দীর্ঘদিনের যাতায়াত কষ্টের অবসান হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সোলাইমান এবং আপেল মাহমুদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা।
শুভ্র/




























