শিরোনাম
মাদক নির্মূলে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে: মুরাদনগর থানার ওসি হেফাজত ইসলাম কর্তৃক হেযবুত তাওহীদের কর্মকান্ড বন্ধের দাবী ও হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন রেলের ডিজি আফজাল হোসেনের বিরুদ্ধে অপপ্রচার, নেপথ্যে বরখাস্ত ও অভিযুক্ত কর্মকর্তারা ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ খাবারের আয়োজন দৌলখাঁড় জিরো পয়েন্টে মেন্স জোনের শুভ উদ্বোধন ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় হাসপাতালের নিরাপত্তাকর্মী নিহত বাঙ্গরায় মাদক কারবারি ও মাদকসেবীসহ গ্রেপ্তার ১৫ মুরাদনগরে নিষিদ্ধ সংগঠনের ৬ সদস্য গ্রেপ্তার দুমকিতে যুবদলের নতুন কমিটি ঘিরে ঝাড়ু মিছিল মির্জাগঞ্জ উপজেলা যুবদলের আংশিক কমিটি অনুমোদন-সভাপতি রাশেদ,সম্পাদক আতাউর
বৃহস্পতিবার ২৭ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার ২৭ আগস্ট ২০২৬

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

প্রকাশিত:রবিবার ২৮ জুন ২০২৬ | হালনাগাদ:রবিবার ২৮ জুন ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

‎মো.কাওছার আহম্মেদ,  গাইবান্ধা ঃ ‎ ‎গাইবান্ধায় একটি হত্যা চেষ্টা ও নারী নির্যাতনের মামলার অন্যতম গুরুত্বপূর্ণ সাক্ষীকে আদালতে সাক্ষ্যদান থেকে বিরত রাখতে প্রাণনাশের হুমকি, হাত-পা ভেঙে দেওয়ার ভয় দেখানো এবং মিথ্যা মামলায় জড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে গাইবান্ধা সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার আবেদন করেছেন মামলার ১ নম্বর এজাহারভুক্ত সাক্ষী নুর মোহাম্মদ। ‎জিডির আবেদনে নুর মোহাম্মদ উল্লেখ করেন, গত ১৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ভিএইডি রোড কালিবাড়ীপাড়া এলাকার বাসিন্দা সফুরা আক্তার সুরভী তার স্বামী হাসানুজ্জামান হাসুর ওপর সংঘটিত সশস্ত্র হামলা, হত্যা চেষ্টা, গুরুতর জখম, শ্লীলতাহানি ও প্রাণনাশের হুমকির অভিযোগে গাইবান্ধা সদর থানায় মামলা করেন। ওই ঘটনায় তিনি প্রত্যক্ষদর্শী হিসেবে পুলিশের কাছে সাক্ষ্য দেন এবং মামলার ১ নম্বর সাক্ষী হিসেবে অন্তর্ভুক্ত হন। ‎আবেদনে বলা হয়েছে, মামলার প্রধান আসামিদের মধ্যে শ্যামলী বেগমসহ কয়েকজন গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন। পরে তারা জামিনে মুক্তি পান। জামিনে বের হওয়ার পর থেকেই মামলার সাক্ষীদের আদালতে সাক্ষ্য দিতে বাধা দিতে ধারাবাহিকভাবে ভয়ভীতি ও চাপ সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে। ‎জিডির আবেদনে আরও উল্লেখ করা হয়, গত ২৫ জুন দুপুর সাড়ে ১২টার দিকে শুভ মিয়া, সোহাগী বেগম, শ্যামলী বেগম ও চাঁন মিয়া ওরফে ভুট্টু নুর মোহাম্মদের বাড়ির সামনে এসে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন। তিনি প্রতিবাদ করলে অভিযুক্তরা আদালতে সাক্ষ্য দিতে গেলে তার হাত-পা ভেঙে দেওয়া হবে বলে হুমকি দেন। পাশাপাশি মামলার বাদী ও অন্যান্য সাক্ষীদের মারধর এবং মিথ্যা মামলায় জড়িয়ে দেওয়ারও হুমকি দেওয়া হয় বলে আবেদনে দাবি করা হয়েছে। ‎আবেদনকারী বলেন, এসব হুমকির কারণে তিনি, তার পরিবার এবং মামলার অন্যান্য সাক্ষীরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। যেকোনো সময় অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে এমন আশঙ্কায় ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করতে তিনি থানায় জিডির আবেদন করেছেন। ‎জিডিতে স্থানীয় কয়েকজন প্রত্যক্ষদর্শীর নামও উল্লেখ করা হয়েছে। তাদের সামনেই অভিযুক্তরা হুমকি দিয়েছেন বলে আবেদনকারীর দাবি। ‎উল্লেখ্য, গত ১৫ ফেব্রুয়ারি দায়ের করা মামলায় অভিযোগ করা হয়, হাসানুজ্জামান হাসুর ওপর ধারালো অস্ত্র, লোহার রড ও লাঠি দিয়ে হামলা চালিয়ে গুরুতর জখম করা হয়। একই ঘটনায় তার স্ত্রী সফুরা আক্তার সুরভী শ্লীলতাহানির শিকার হন বলেও মামলায় উল্লেখ রয়েছে। ওই মামলার অন্যতম গুরুত্বপূর্ণ সাক্ষী হওয়ায় নুর মোহাম্মদকে সাক্ষ্যদান থেকে বিরত রাখতে পরিকল্পিতভাবে ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে বলে জিডির আবেদনে দাবি করা হয়েছে। ‎ ‎স্থানীয়দের মতে, কোনো মামলার সাক্ষীরা যদি নিরাপত্তাহীনতায় ভোগেন এবং আদালতে সাক্ষ্য দিতে বাধাগ্রস্ত হন, তাহলে ন্যায়বিচার ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়। তাই বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা। ‎ ‎এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্যে বলেন, মামলা হয়েছে আমাদের নিজেদের মধ্যে সাক্ষী আমাদের কেউ না তারা কেন সাক্ষী দিতে যাবে । এই সাক্ষীর জন্য আমাদের নামে মামলাটি হয়েছে আমরা গোপন সূত্রে জানতে পেরেছি। গাইবান্ধা সদর থানার পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা তদন্ত করে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। ‎


আরও খবর




মাদক নির্মূলে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে: মুরাদনগর থানার ওসি

হেফাজত ইসলাম কর্তৃক হেযবুত তাওহীদের কর্মকান্ড বন্ধের দাবী ও হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

রেলের ডিজি আফজাল হোসেনের বিরুদ্ধে অপপ্রচার, নেপথ্যে বরখাস্ত ও অভিযুক্ত কর্মকর্তারা

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ খাবারের আয়োজন

সড়কের দুর্ভোগ দেখে নিজেই মেরামতে নামলেন যুব অধিকার পরিষদ নেতা

খেলাকে কেন্দ্র করে ভিলেজ পলিটিক্সের শিকার’: বহিষ্কৃত ছাত্রদল নেতা

দৌলখাঁড় জিরো পয়েন্টে মেন্স জোনের শুভ উদ্বোধন

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় হাসপাতালের নিরাপত্তাকর্মী নিহত

বাঙ্গরায় মাদক কারবারি ও মাদকসেবীসহ গ্রেপ্তার ১৫

মুরাদনগরে নিষিদ্ধ সংগঠনের ৬ সদস্য গ্রেপ্তার

দুমকিতে যুবদলের নতুন কমিটি ঘিরে ঝাড়ু মিছিল

সাতক্ষীরা জেলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে শত পরিবারের মাঝে গাছের চারা বিতরণ

মোহনগঞ্জে বড় পাইকুড়া উচ্চ বিদ্যালয়ে সীরাতুন্নবী (সা.) মাহফিল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

বল্লমঝাড়ে রাস্তা নিয়ে বিরোধ, স্থায়ী সমাধানে চেয়ারম্যানের উদ্যোগ

মনপুরায় কিশোরী ও অভিভাবকদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত

জরুরি ঘোষণায় সাড়া, চলন্ত ট্রেনেই অসুস্থ সাংবাদিককে চিকিৎসা দিয়ে প্রশংসিত ডা. মো. কামরুল ইসলাম

অষ্টগ্রামে পৃথক অভিযানে ৫০ পিস ইয়াবা সহ তিন মাদক কারবারি আটক

বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে মেয়ে আয়েশা

আলোর পথ যুব সংঘের উদ্যোগে নৌকা ভ্রমন

৩২ বছরের সম্পর্কের টানে সৌদি থেকে গোয়াইনঘাটে কফিল, অসুস্থ কর্মচারীকে দেখতে ছুটে এলেন প্রবাসী মালিক

বিএনপি'র সাবেক চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

রূপগঞ্জে সড়ক দূর্ঘটনায় নরসিংদী সরকারী কলেজের ছাত্র মুয়াজ নিহত

গাইবান্ধায় ১০০ পিস ইয়াবাসহ ইউনিয়ন ছাত্রদল সভাপতি ও তার ভাই আটক

সাতক্ষীরায় চেয়ারম্যান মিলনের বিরুদ্ধে বিস্তর অভিযোগ, তদন্তের আশ্বাস ইউএনওর

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি পদে আলোচনায় রয়েছে সালেহ মোঃ আদনান

রংপুরের তারাগঞ্জে বড় বোনের বাসা থেকে ছোট বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আগামীকাল ডুয়েটে ভর্তি পরীক্ষা মহারণ, ক্যাম্পাসজুড়ে প্রস্তুতি সম্পন্ন

মনপুরার মনোয়ারা বেগম মহিলা কলেজ সরকারিকরণের উদ্যোগ, শিক্ষাঙ্গনে উচ্ছ্বাস

প্রতিরক্ষা উপদেষ্টার সাথে ‘অসকস’ সভাপতির সৌজন্য সাক্ষাৎ ও চারটি দাবি উপস্থাপন


এই সম্পর্কিত আরও খবর

মাদক নির্মূলে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে: মুরাদনগর থানার ওসি

হেফাজত ইসলাম কর্তৃক হেযবুত তাওহীদের কর্মকান্ড বন্ধের দাবী ও হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

রেলের ডিজি আফজাল হোসেনের বিরুদ্ধে অপপ্রচার, নেপথ্যে বরখাস্ত ও অভিযুক্ত কর্মকর্তারা

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ খাবারের আয়োজন

সড়কের দুর্ভোগ দেখে নিজেই মেরামতে নামলেন যুব অধিকার পরিষদ নেতা

খেলাকে কেন্দ্র করে ভিলেজ পলিটিক্সের শিকার’: বহিষ্কৃত ছাত্রদল নেতা

দৌলখাঁড় জিরো পয়েন্টে মেন্স জোনের শুভ উদ্বোধন

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় হাসপাতালের নিরাপত্তাকর্মী নিহত

বাঙ্গরায় মাদক কারবারি ও মাদকসেবীসহ গ্রেপ্তার ১৫

মুরাদনগরে নিষিদ্ধ সংগঠনের ৬ সদস্য গ্রেপ্তার