শিরোনাম
আমতলীতে ১৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক মুরাদনগরে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প-উদ্ভাবনী ধারণা প্রদর্শনী চন্দনাইশে শেখ আব্দুল জলিল আল মাইজভাণ্ডারীর ৩য় তম ফাতেহা শরীফ অনুষ্ঠিত পোরশায় উপজেলা পর্যায়ের শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত অটোচালকের কষ্টার্জিত টাকা আত্মসাৎ, আসামি মিমুল গ্রেপ্তার বগুড়ার শাজাহানপুরে ধানবোঝাই ট্রাকের নিচে পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু খোকসায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা,১৪ দিনের নবজাতককে চিকিৎসা করাতে এসে মায়ের জীবন-মৃত্যুর লড়াই অষ্টগ্রামের কাস্তুল গ্রাম আদালত নিয়ে সচেতনতা বাড়াতে সমন্বিত কর্মশালা অষ্টগ্রামে জোরপূর্বক জমি দখলের চেষ্টা,নারী ও বৃদ্ধাসহ ৮ জন আহত,লক্ষাধিক টাকার মালামাল লুট মাদক বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা,নোয়াখালীতে লাশ নিয়ে বিক্ষোভ
শনিবার ১৩ জুন ২০২৬
শনিবার ১৩ জুন ২০২৬

সিন্ডিকেট ভাঙতে নাটোরে শিক্ষার্থীদের ‘জনতার বাজার’

প্রকাশিত:বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ | হালনাগাদ:বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

বাজার সিন্ডিকেট ভাঙতে নাটোর স্বার্থ রক্ষা কমিটি’র উদ্যোগে চালু হয়েছে ‘জনতার বাজার’। বুধবার (২৩ অক্টোবর) সকাল থেকে নাটোর শহরের কানাইখালী পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় শিক্ষার্থীরা এই বাজার চালু করে।

সরেজমিনে দেখা যায়, জনতার বাজার কর্মসূচি সকাল ৭.৩০ থেকে শুরু হয়। এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় ও সবজি পণ্যের পসরা সাজিয়ে ক্রেতাদের কাছে বিক্রি করছে। সকাল থেকেই সড়ক পথের যাত্রীরা ও স্থানীয়রা শিক্ষার্থীদের থেকে পণ্য ক্রয় করেন। সকাল থেকে শুরু হওয়া এ বাজার কার্যক্রম দুপুর পর্যন্ত চলবে বলে আয়োজকরা জানান।

জনতার বাজারে চাল, ডিম, আলু, কচু, বেগুন, লাউ, পেঁয়াজ, কাঁচামরিচ, শসা, ডিম, শাক বিক্রি হয়। এর মধ্যে চাল প্রতিকেজি ৪৫ টাকা, ডিম প্রতি হালি ৪৯, আলু কেজি প্রতি ৫৪ টাকা, পেঁয়াজ কেজি প্রতি ১৩০ টাকা, বেগুন কেজি প্রতি ৫৫ টাকা।নাটোর স্বার্থ রক্ষা কমিটি’র সদস্য সচিব শেখ রিফাদ মাহমুদ সাংবাদিকদের বলেন, নিত্যপণ্যের বাজারে অস্থিরতা বিরাজ করছে। 'জনতার বাজার' কর্মসূচির মাধ্যমে স্বল্পমূল্যে জনসাধারণের মাঝে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ও সবজি বিক্রয় করা হচ্ছে। যেখানে সরাসরি কৃষকের থেকে পণ্য কিনে ভোক্তার কাছে সরবরাহ করা হচ্ছে, মাঝে থাকছেনা কোনো সিন্ডিকেট। এতে সাধারণ জনগণের ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে।বাজারটিতে পণ্য কিনতে আসা এক ক্রেতা বলেন, জিনিসপত্রের অতিরিক্ত দামে মানুষের জন্য বর্তমানে বাজার করা খুব কঠিন হয়ে গেছে। এখানে সবকিছুরই দাম কম। শিক্ষার্থীদের এ উদ্যোগকে আমি সাধুবাদ জানাই।কমিটির আহবায়ক আবদুল্লাহ আল নোমান পিয়াস জানান, প্রতি সপ্তাহে তিনদিন (বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার) জনতার বাজার কার্যক্রম চলবে। ভবিষ্যতে আমরা মাছ, মাংসসহ আরও পণ্য বাড়াবো।
উল্লেখ্য, সম্প্রীতি-ঐক্য-শৃঙ্খলা মূলনীতিকে ধারণ করে ‘কারো সাথে সংঘাত নয়, ভালো উদ্যোগের সাথে আমরা’ স্লোগানে নাটোর স্বার্থ রক্ষা কমিটির কার্যক্রম শুরু হয়েছে। নাটোর স্বার্থ রক্ষা কমিটি হচ্ছে সাম্য, মর্যাদা নিশ্চিত করে আগামীর সুন্দর, মানবিক, বাসযোগ্য নাটোর জেলা বিনির্মাণের লক্ষ্যে সকল দল, মত, ধর্ম, বর্ণ এবং শ্রেণিপেশার একত্রিত জোট।


আরও খবর




রায়েন্দা ইউনিয়নে বাল্যবিবাহ ও শিশুশ্রম বন্ধে সচেতনতামূলক গণনাটক অনুষ্ঠিত।

রাঙ্গাবালীতে তরুনীর গলায় ওরনা পেচিয়ে আত্যহত্যা

ভারতীয় ‘পুশইন’ বন্ধের দাবিতে সাতক্ষীরায় ১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ

লালপুরে ভুটভুটির ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধ ভ্যানচালকের

আমতলীতে ১৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

মুরাদনগরে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প-উদ্ভাবনী ধারণা প্রদর্শনী

চন্দনাইশে শেখ আব্দুল জলিল আল মাইজভাণ্ডারীর ৩য় তম ফাতেহা শরীফ অনুষ্ঠিত

পোরশায় উপজেলা পর্যায়ের শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

টাংগুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায়- হাওর বন্ধু কামরুজ্জামান কামরুল এমপি

পূর্ব সুন্দরবনে তিন দিন পর মুক্তি পেলেন বন বিভাগের বেতার চালকসহ ৩ জন

চাকুরীর পিছনে না ঘুরে একজন দক্ষ উদ্যোক্তা হিসেবে নিজেকে গড়ে তুলুন এ জেড এম জাহিদ হোসেন

২১ জুন থেকে দ্বিতীয় ক্যাম্পাসে ক্লাস শুরুর সম্ভাবনা, শ্রেণিকক্ষ প্রস্তুতিতে ব্যস্ত ডুয়েট প্রশাসন

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স:তাহিরপুরে যৌথ অভিযানে আটক যুবক কারাগারে

পঞ্চগড়ের বোদায় স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন শোকেসিংয়ের উদ্বোধন

রাঙ্গাবালীতে শিক্ষক- শিক্ষার্থীদের উপজেলা পর্যায়ে অংশগ্রহণ মেধা, বিজ্ঞান, উদ্যোগ

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযান: ৫ মাদকসেবী গ্রেফতার

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

রূপগঞ্জের দুই গ্রুপের সংঘর্ষে আহত রনির মৃত্যু,থানায় মামলা দায়ের

সাতক্ষীরায় কোটি টাকার কোর্ট ফি জালিয়াতির মূলহোতা পিওন সিরাজুল গ্রেপ্তার

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ


এই সম্পর্কিত আরও খবর

রায়েন্দা ইউনিয়নে বাল্যবিবাহ ও শিশুশ্রম বন্ধে সচেতনতামূলক গণনাটক অনুষ্ঠিত।

রাঙ্গাবালীতে তরুনীর গলায় ওরনা পেচিয়ে আত্যহত্যা

ভারতীয় ‘পুশইন’ বন্ধের দাবিতে সাতক্ষীরায় ১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ

লালপুরে ভুটভুটির ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধ ভ্যানচালকের

আমতলীতে ১৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

মুরাদনগরে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প-উদ্ভাবনী ধারণা প্রদর্শনী

চন্দনাইশে শেখ আব্দুল জলিল আল মাইজভাণ্ডারীর ৩য় তম ফাতেহা শরীফ অনুষ্ঠিত

পোরশায় উপজেলা পর্যায়ের শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

টাংগুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায়- হাওর বন্ধু কামরুজ্জামান কামরুল এমপি

পূর্ব সুন্দরবনে তিন দিন পর মুক্তি পেলেন বন বিভাগের বেতার চালকসহ ৩ জন