শিরোনাম
জীবনের শেষ সময়টুকু জনগণের কল্যাণেব্যয় করতে চাই : আলহাজ্ব গোলাম মোস্তফা সিকদার আজমিরীগঞ্জে রাতের আঁধারে কিন্ডারগার্টেন স্কুলে দুঃসাহসিক চুরি,দেড় লক্ষাধিক টাকার মালামাল লুট গঙ্গাচড়ায় বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ধুনটে শারীরিক প্রতিবন্ধী শিশু সাদিয়ার পাশে ইউএনও আরিফ উল্লাহ নিজামী সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক বৈষম্য কমানো সম্ভব: রুহুল কবির রিজভী মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা অপু গ্রেপ্তার ধুনটে জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি তারেক রহমানের নেতৃত্বে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে: প্রতিমন্ত্রী টুকু রাজশাহী জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও তথ্য গোপনের অভিযোগ চাটখিলে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন
সোমবার ০৯ নভেম্বর ২০২৬
সোমবার ০৯ নভেম্বর ২০২৬

শঙ্কা সত্যি হলো,নৌপথ বন্ধ!

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বুধবার ০১ জানুয়ারী ২০২৫ | হালনাগাদ:বুধবার ০১ জানুয়ারী ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

ষ্টাফ রিপোর্টার,গাজীপুর 

শুষ্ক মৌসুমের শুরুতেই তুরাগ নদীতে নাব্যতা সংকটের কারণে গাজীপুরের কড্ডা-আশুলিয়া নৌ-রুটে টানা ৫ দিন ধরে মালবাহী নৌযান,বাল্কহেড  চলাচল বন্ধ রয়েছে। ফলে এ নৌপথটি ব্যবহার করে ব্যবসা বাণিজ্য করা ব্যবসায়ী ও মালবাহী নৌযান,বাল্কহেড সমূহ আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন বলে জানা গেছে।


নৌপথটি বন্ধের আশঙ্কা প্রকাশ করে দৈনিক আলোকিত সকালসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ, ইজারাদার ও এ পথটি ব্যবহার করা যাত্রীরা উদ্বেগ জানালেও ড্রেজিংয়ের কার্যকরী উদ্যোগ গ্রহন না করায় অবশেষে ৫দিন ধরে বাল্কহেড ও মালবাহী নৌযান চলাচল বন্ধ হয়ে আছে।


রুটটি ব্যবহার করে পণ্য আনা-নেওয়া করা তমাল নামের এক ব্যবসায়ী বলেন,'ঢাকা থেকে পণ্য আনা-নেওয়ার অন্যতম সহজ ও স্বল্প খরচের এ রুটটি এখন ব্যবহার অনুপযোগী হয়ে পরেছে।নাব্যতা সংকটের কারণে পণ্যবাহী কোন নৌযান এ রুট দিয়ে আসতে চায় না।রিস্ক নিয়ে দু-একজন নৌচালক যদিও রাজি হয়,কিন্তু তারা ২-৩ গুন ভাড়া বেশি চায়।ফলে এ রুটে আর আগেরমত ব্যবহার হয় না।এতে বিকল্প পথ ব্যবহার করায় খরচ বাড়ছে।'


সরেজমিন ঘুরে দেখা গেছে,নাব্যতা সংকটে বড় লঞ্চ না চলায় ছোট ছোট নৌকায় যাত্রীরা গাদাগাদি করে ঝুঁকি নিয়ে ছুটে চলছেন নিজ নিজ গন্তব্যে। এসব নৌকায় নেই ছাউনি, নেই নিরাপত্তামূলক ব্যবস্থা। স্থান সংকুলান না হওয়ায় অনেকে পরবর্তী নৌকার জন্য নদীতীরে অপেক্ষা করছেন।এছাড়া নদীতে মালবাহী নৌযান,বাল্কহেড নেই বললেই চলে।কারণ জিজ্ঞাসা করলে কাশিমপুরের ধনঞ্জয়খালীর রহিম উদ্দিন জানান,পানির স্তর নিচ নেমে যাওয়ায়  জায়গায় জায়গায় চরের মত মাটি দেখা যাচ্ছে।মাঝেমধ্যেই বাল্কহেড আটকে থাকছে দিনের পর দিন।আজ ৫ দিন ধরে কোন বাল্কহেড বা পণ্য সামগ্রী নিয়ে চলাচল করতে পারছে না

আল ইত্তেহাদ-২ নামের এক বাল্কহেডের মাষ্টার বলেন,আজ ৫ দিন ধরে কাশিমপুরের ধনঞ্জয়খালী-জেলেপাড়ার মাঝখানে তুরাগের উপর আটকে আছি।ড্রেজিং না করাতে আমাদের মত এমন দূর্ভোগে আগেও অনেকে আটকে ছিল দিনের পর দিন।এভাবে আটকে থাকলে আমাদের মত শ্রমিকদের পরিবার চালানো অনেক কষ্টকর হয়ে যায়।কেননা বাল্কহেড চললেই আমরা বেতন পাই।নাব্যতা সংকটে সেই বাল্কহেড আটকে অনেক দুশ্চিন্তায় আছি।


নৌপথটি ঘুরে দেখা যায়,তুরাগের আশুলিয়া বাজার,তৈয়বপুর,নর্থ টাউন,কাশিমপুরের ধনঞ্জয়খালী,জেলেপাড়া,মাইমুন টেক্সটাইল এলাকায় নাব্যতা কমেই হ্রাস পেয়ে ভারী নৌযান চলাচলের অনুপযোগী হয়ে পরেছে।দীর্ঘ দিনের এ সমস্যা সঠিকভাবে নিয়মিত ড্রেজিং না করার ফলের আরও তীব্র হচ্ছে।


এদিকে এই নৌপথটির ইজারাদার মৃধা জুয়েল রানা জানান,'বিআইডব্লিটিএ কে বারবার জানানোর পরও এ নৌরুটটিতে কাংখিত ড্রেজিং না করায় এখন মাঝেমধ্যেই বাল্কহেড আটকে যাচ্ছে।গত ৫ দিন ধরে রুটটি একপ্রকার বন্ধ হয়ে আছে।সরকারের কাছ থেকে লক্ষ লক্ষ টাকায় ইজারা নিয়ে এখন পুরো লসের মধ্যে আছি।আল্লাহ জানেন কত বছর লাগবে আমার লগ্নি করা মূল টাকা ফেরত পেতে।এ নৌরুটটি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে বার বার খবর প্রকাশ হলেও কোন এক অজানা কারণে এ রুটের ড্রেজিংয়ের কোন নাম গন্ধ নেই।'


আরও খবর




প্রত্যন্ত জনপদে শিক্ষার আলো ছড়িয়ে এইচএসসিতে চমক, ধুবনী কঞ্চিবাড়ী কলেজে পাসের হার ৮১.৭৯ শতাংশ

সাতক্ষীরায় আইন-শঙ্খলা বিষয়ক সভায় অপরাধ দমনে কঠোর হওয়ার সিদ্ধান্ত গ্রহণ

মাহিদ আরহামের জন্মদিন উপলক্ষে হতদরিদ্রদের মাঝে খাবার বিতরণ

জীবনের শেষ সময়টুকু জনগণের কল্যাণেব্যয় করতে চাই : আলহাজ্ব গোলাম মোস্তফা সিকদার

মধ্যনগরে জাতীয় সমবায় দিবস পালিত

পঞ্চগড়ে ছাত্রদলের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে লালপুরে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা-সমাবেশ

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩ ব্যবসায়ীর পাশে সাঘাটা উপজেলা প্রশাসন, দিল শুকনো খাবার

ব্যবসায়ীদের আস্থার প্রতীক হতে সাধারণ সম্পাদক পদে শ্রেষ্ঠ করদাতা মোস্তাক আহমেদ

নড়াইল প্রেসক্লাবের উন্নয়নে এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলমের ২০ লাখ টাকা অনুদানের ঘোষণা

লালপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

রাণীনগরে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

আজমিরীগঞ্জে রাতের আঁধারে কিন্ডারগার্টেন স্কুলে দুঃসাহসিক চুরি,দেড় লক্ষাধিক টাকার মালামাল লুট

গঙ্গাচড়ায় বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

ধুনটে শারীরিক প্রতিবন্ধী শিশু সাদিয়ার পাশে ইউএনও আরিফ উল্লাহ নিজামী

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

পত্রিকায় ও ফেসবুকে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে আল্লারদর্গা মহাশ্মশান কমিটি সংবাদ সম্মেলন

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

ঈশ্বরগঞ্জে বাবা-মাকে নির্যাতন,ছেলের ৬ মাসের কারাদণ্ড

রাজশাহীতে ​নারীদের অধিকার রক্ষায় তওহীদভিত্তিক জীবনব্যবস্থা প্রতিষ্ঠার তাগিদ

বিয়ের আশ্বাসে সম্পর্ক, ধর্ষণের অভিযোগ কোনাবাড়ী থানার ওসির বিরুদ্ধে


এই সম্পর্কিত আরও খবর

প্রত্যন্ত জনপদে শিক্ষার আলো ছড়িয়ে এইচএসসিতে চমক, ধুবনী কঞ্চিবাড়ী কলেজে পাসের হার ৮১.৭৯ শতাংশ

সাতক্ষীরায় আইন-শঙ্খলা বিষয়ক সভায় অপরাধ দমনে কঠোর হওয়ার সিদ্ধান্ত গ্রহণ

মাহিদ আরহামের জন্মদিন উপলক্ষে হতদরিদ্রদের মাঝে খাবার বিতরণ

জীবনের শেষ সময়টুকু জনগণের কল্যাণেব্যয় করতে চাই : আলহাজ্ব গোলাম মোস্তফা সিকদার

মধ্যনগরে জাতীয় সমবায় দিবস পালিত

পঞ্চগড়ে ছাত্রদলের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে লালপুরে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা-সমাবেশ

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩ ব্যবসায়ীর পাশে সাঘাটা উপজেলা প্রশাসন, দিল শুকনো খাবার

ব্যবসায়ীদের আস্থার প্রতীক হতে সাধারণ সম্পাদক পদে শ্রেষ্ঠ করদাতা মোস্তাক আহমেদ

নড়াইল প্রেসক্লাবের উন্নয়নে এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলমের ২০ লাখ টাকা অনুদানের ঘোষণা