শিরোনাম
ধুনটে শারীরিক প্রতিবন্ধী শিশু সাদিয়ার পাশে ইউএনও আরিফ উল্লাহ নিজামী সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক বৈষম্য কমানো সম্ভব: রুহুল কবির রিজভী মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা অপু গ্রেপ্তার ধুনটে জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি তারেক রহমানের নেতৃত্বে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে: প্রতিমন্ত্রী টুকু রাজশাহী জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও তথ্য গোপনের অভিযোগ চাটখিলে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন অষ্টগ্রামে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন শ্রীহট্ট থেকে সিলেট: ইতিহাসের পাতায় শাহজালালের স্মৃতি নাঙ্গলকোটে জাতীয় সমবায় দিবস ২০২৬ উদযাপন,শ্রেষ্ঠ সমবায় সমিতির সম্মাননা পেল জুঁইফুল সমবায় সমিতি
রবিবার ০৮ নভেম্বর ২০২৬
রবিবার ০৮ নভেম্বর ২০২৬

ভিজিএফ চাল বিতরণ নিয়ে বিতর্ক: বক্তব্য নিয়ে দুঃখ প্রকাশ প্যানেল চেয়ারম্যানের

প্রকাশিত:বৃহস্পতিবার ১৯ মার্চ ২০২৬ | হালনাগাদ:বৃহস্পতিবার ১৯ মার্চ ২০২৬ | অনলাইন সংস্করণ

Image


আতিক ফারুকী, নিজস্ব প্রতিবেদক :

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণকে ঘিরে সৃষ্ট বিতর্কে স্থানীয় সংসদ সদস্যকে জড়িয়ে দেওয়া বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ ও ক্ষমা প্রার্থনা করেছেন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন।

বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে এক ভিডিও বার্তায় তিনি এ বিষয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করেন এবং ক্ষমা চান।

ভিডিও বার্তায় মো. দেলোয়ার হোসেন বলেন, গত সোমবার তাঁর ইউনিয়নে দুস্থদের মাঝে বরাদ্দকৃত ভিজিএফের চাল বিতরণ করা হয়। এ সময় কয়েকজন কার্ডধারী দেরিতে উপস্থিত হওয়ায় তাঁদের জন্য নির্ধারিত চাল উপস্থিত অন্যান্য সুবিধাভোগীদের মধ্যে বিতরণ করা হয়। ফলে দেরিতে আসা কয়েকজন কার্ডধারী চাল না পেয়ে ফিরে যান। এ ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।

তিনি আরও বলেন, কিছু গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে স্থানীয় সংসদ সদস্যের নির্দেশে কার্ড বিতরণের বিষয়ে তাঁর নামে যে বক্তব্য প্রচারিত হয়েছে, তা সঠিক নয়। বাস্তবে এ বিষয়ে সংসদ সদস্যের সঙ্গে তাঁর কোনো ধরনের আলোচনা হয়নি বলে তিনি দাবি করেন।

তিনি বলেন, “কথা বলতে গিয়ে যদি কোনো ভুল বা অনিচ্ছাকৃত বক্তব্য দিয়ে থাকি, সে জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত ও ক্ষমাপ্রার্থী।”

উল্লেখ্য, গত সোমবার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নে দুস্থদের জন্য বরাদ্দকৃত ভিজিএফ চাল বিতরণ করা হয়। তবে ওইদিন অনেক কার্ডধারী চাল না পেয়ে ফিরে যাওয়ার ঘটনায় স্থানীয়ভাবে সমালোচনার সৃষ্টি হয় এবং বিভিন্ন গণমাধ্যমে এ নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, স্থানীয় ইউনিয়ন বিএনপির সভাপতি শাহেবুর আলম ও সাধারণ সম্পাদক ইনামুল গণি রুবেলকে ৩৫০টি কার্ড দেওয়া হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান দাবি করেন, স্থানীয় সংসদ সদস্যের নির্দেশেই এসব কার্ড বিতরণ করা হয়েছে।


আরও খবর




ধুনটে শারীরিক প্রতিবন্ধী শিশু সাদিয়ার পাশে ইউএনও আরিফ উল্লাহ নিজামী

সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক বৈষম্য কমানো সম্ভব: রুহুল কবির রিজভী

মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা অপু গ্রেপ্তার

ধুনটে জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

তারেক রহমানের নেতৃত্বে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে: প্রতিমন্ত্রী টুকু

রাজশাহী জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও তথ্য গোপনের অভিযোগ

চাটখিলে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

মনপুরায় সমবায় দিবস ২০২৬ পালিত

বোদায় মানবতার ফেরিওয়ালা মতিন: নিঃস্বার্থ কাজের মধ্য দিয়ে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে বাংলাদেশ

বাগাতিপাড়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

অষ্টগ্রামে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

তৃণমূলকে চাঙ্গা করতে বেলাবোতে নির্বাচনী প্রস্তুতি ও আলোচনা সভা অনুষ্ঠিত

শ্রীহট্ট থেকে সিলেট: ইতিহাসের পাতায় শাহজালালের স্মৃতি

নাঙ্গলকোটে জাতীয় সমবায় দিবস ২০২৬ উদযাপন,শ্রেষ্ঠ সমবায় সমিতির সম্মাননা পেল জুঁইফুল সমবায় সমিতি

ঐক্য ও আত্মনির্ভরতার বার্তায় মুরাদনগরে জাতীয় সমবায় দিবস উদযাপন

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

পত্রিকায় ও ফেসবুকে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে আল্লারদর্গা মহাশ্মশান কমিটি সংবাদ সম্মেলন

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

ঈশ্বরগঞ্জে বাবা-মাকে নির্যাতন,ছেলের ৬ মাসের কারাদণ্ড

রাজশাহীতে ​নারীদের অধিকার রক্ষায় তওহীদভিত্তিক জীবনব্যবস্থা প্রতিষ্ঠার তাগিদ

রাজস্ব ফাঁকির সংবাদ প্রকাশের জেরে মামলা, জামিন পেলেন দুই সম্পাদক


এই সম্পর্কিত আরও খবর

ধুনটে শারীরিক প্রতিবন্ধী শিশু সাদিয়ার পাশে ইউএনও আরিফ উল্লাহ নিজামী

সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক বৈষম্য কমানো সম্ভব: রুহুল কবির রিজভী

মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা অপু গ্রেপ্তার

ধুনটে জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

তারেক রহমানের নেতৃত্বে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে: প্রতিমন্ত্রী টুকু

রাজশাহী জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও তথ্য গোপনের অভিযোগ

চাটখিলে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

অষ্টগ্রামে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

শ্রীহট্ট থেকে সিলেট: ইতিহাসের পাতায় শাহজালালের স্মৃতি

নাঙ্গলকোটে জাতীয় সমবায় দিবস ২০২৬ উদযাপন,শ্রেষ্ঠ সমবায় সমিতির সম্মাননা পেল জুঁইফুল সমবায় সমিতি