শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় কোর্টের আদেশ অমান্য করে ১ লাখ ২০ হাজার টাকায় রফাদফা হাওরের বুকে ভাসমান পার্ক,প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড় ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন স্বাধীনতার ৫৫ বছরেও ফায়ার সার্ভিস পায়নি নকলাবাসী,আগুনে পুড়ছে কোটি টাকার স্বপ্ন ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বাখরনগরে দোয়া ও মিলাদ মাহফিল লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম লন্ডন থেকে অর্জন করলেন ব্যারিস্টার ডিগ্রি পোরশায় মাননীয় সাংসদকে ঘাটনগর পাহিড়া পুকুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর সংবর্ধনা বান্দরবানের থানচিতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার বাঙ্গরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও ধর্মমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত
সোমবার ২৭ জুলাই ২০২৬
সোমবার ২৭ জুলাই ২০২৬

যেটুকু সময় পাবো, সংস্কারটা শুরু করে দিয়ে যাব: আদিলুর রহমান খান

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:সোমবার ০৭ অক্টোবর ২০২৪ | হালনাগাদ:সোমবার ০৭ অক্টোবর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

গৃহায়ন ও গণপূর্ত এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, ব্যাপক সংস্কারের কথা বলা হচ্ছে। যেটুকু সময় পাবো, সংস্কারটা শুরু করে দিয়ে যাব।

 


সোমবার (৭ অক্টোবর) সকালে রাজউক মিলনায়তনে বিশ্ব বসতি দিবস ২০২৪ উপলক্ষে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় আয়োজিত ‘তরুণদের সম্পৃক্ত করি, উন্নত নগর গড়ি’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এ কথা বলেন।


তিনি বলেন, কোটার কারণে আমরা এতগুলো প্লট নেব, কোটার কারণে আমরা এতকিছু করব। আমার কথা সমস্ত কোটা উঠিয়ে দেওয়া হোক, জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হোক। সমস্ত কোটা উঠিয়ে দিয়ে লটারির মাধ্যমে কেন ঢাকা শহরে জমি দেওয়া হয় না। এই ফ্যাসিলিটিগুলো বন্ধ করে দিতে হবে। তরুণদের নিয়ে আসার পথ করে দিতে হবে। কিন্তু আমরা কি করি দরজাটা বন্ধ করে রাখি, যেন তারা আসতে না পারে। এই দরজাগুলো আমাদের খুলে দিতে হবে, বাংলাদেশের মানুষের জন্য এবং তরুণদের জন্য।


আদিলুর রহমান খান বলেন, আমরা তরুণদের সম্পৃক্ত করব, উন্নত নগর গড়ার জন্য কাজ করব। তাদের কথা বলার জায়গা রুদ্ধ করে দেওয়া হয়েছে। তাই আজকের এই সুযোগটা যেন আমরা মিস না করি।  


তিনি বলেন, বাংলাদেশকে বদলে দেওয়ার জন্য হাজার হাজার তরুণরা দাঁড়িয়ে আছে। আমাদেরও তাদের পাশে দাঁড়ানো দরকার এবং এই সময়টাকে বদলে দেওয়া দরকার।  


অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, আমরা যে ঢাকা শহরে বসবাস করি তাকে যদি জিজ্ঞাসা করা হয় ঢাকা তুমি কার। সে কি বলবে, ঢাকা কি তরুণদের? এই কথা যখন থেকে বলবে তখন থেকে ঢাকা হবে সাধারণ মানুষের।  


স্বাগত বক্তব্যে অতিরিক্ত সচিব শাকিলা জেরিন আহমেদ বলেন, বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে আজকের বিশ্ব বসতি দিবসের প্রতিপাদ্য যথার্থই। কারণ দেশে তরুণদের সংখ্যা সব থেকে বেশি। তাই সুপরিকল্পিত নগরায়ণের জন্য তরুণদের প্রয়োজন সব থেকে বেশি। তরুণদের অংশগ্রহণের মাধ্যমে দেশকে সমৃদ্ধশীল করে গড়ে তোলা সম্ভব হবে।  


অনুষ্ঠানে বিশেষ বক্তার বক্তব্যে ইউএন রেসিডেন্ট কো-অর্ডিনেটর ইন বাংলাদেশ মিজ গোয়েন লুইস বলেন, বিশ্ব বসতি দিবসে ইউএন এবং বাংলাদেশের পরিকল্পনা অনেকটাই মিলে যায়। বাংলাদেশ যেহেতু প্রাকৃতিক দুর্যোগ বেশি হয়ে থাকে তাই এই অঞ্চলে টেকসই বসতি সব থেকে বেশি প্রয়োজন। আমরা ইউএন গর্বিত বোধ করছি বাংলাদেশের সঙ্গে মিলে কাজ করতে পেরে। তবে টেকসই উন্নয়নের জন্য পরিকল্পনাসহ বিভিন্ন ক্ষেত্রে তরুণদের সম্পৃক্ততা খুবই জরুরি।  


জেনারেশন ‘জি’ পৃথিবীকে একটি সুন্দর বসতিতে পরিণত করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।  


অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. হামিদুর রহমান খান।


সঞ্চালনা করেন নির্বাহী প্রকৌশলী এ জেড এম শফিউল হান্নান ও নির্বাহী প্রকৌশলী অজান্তা শুকলা।


অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নায়লা আহমেদ। 


আরও খবর




ব্রাহ্মণবাড়িয়ায় কোর্টের আদেশ অমান্য করে ১ লাখ ২০ হাজার টাকায় রফাদফা

গাজীপুর সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে ২০তম কর্পোরেশন সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার তিন হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী: দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা

মানববন্ধনের অভিযোগ ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’, সংবাদ সম্মেলনে আশিক মাহমুদ

গাজীপুর সিটি করপোরেশনের ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা

হাওরের বুকে ভাসমান পার্ক,প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড়

ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত

ফুলবাড়ীয়ায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

পঞ্চগড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ফুলপুরে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত

তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ২ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা

নন্দীগ্রামে এমইপি গ্রুপের ইলেকট্রিশিয়ানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ধর্মমন্ত্রী কাজী শাহ মফাজ্জল হোসাইন কায়কোবাদের শারীরিক অবস্থার উন্নতি, দ্রুত সুস্থতার আশাবাদ চিকিৎসকদের

অসুস্থ শিশু মুজাহিদকে নগদ অর্থ প্রদান করলেন আলোর পথে ফাউন্ডেশন পঞ্চগড়

শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শিক্ষায় মানোন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর

বিজিবির বাধায় দৌলতপুর সীমান্তে পুশ-ইন ব্যর্থ

স্পিডবোট চালক নির্যাতনের অভিযোগে নাম জড়ানো ভিত্তিহীন, নিরপেক্ষ তদন্ত চান যুবদল নেতা এম শহীদ

বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর পুনর্নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী অমিত

সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটির সভা

৫ আগস্ট খুলে দেয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

উত্তোলনের তুলনায় মাটির নিচে পানি জমছে কম, খরাপ্রবণ এলাকায় বড় শঙ্কা

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ফ্রান্স: রাষ্ট্রদূত

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী