শিরোনাম
শেরপুর ডিবির অভিযানে ৩১৫ বোতল ভারতীয় মদসহ গ্রেফতার ২ মুক্তিপণের চিঠি বিছানায়,বাড়ির পাশের ময়লার ভাগাড়ে অপহৃত শিশুর লাশ উদ্ধার চাঁদপুরে শ্রম আইন লঙ্গনের প্রতিবাদে মানববন্ধন চন্দনাইশে মোবাইল কোর্টে ৪০ হাজার টাকা জরিমানা আদায় শাজাহানপুর উপজেলা যুবদলের নবঘোষিত কমিটির কৃতজ্ঞতা সভা ও শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ার কসবা-আখাউড়ার ৯০ শিশু শিক্ষার্থীর সঙ্গে প্রধানমন্ত্রীর মেয়ের আন্তরিক আড্ডা ওসির বিরুদ্ধে স্ত্রী নিখোঁজের জিডি গ্রহণে গড়িমসির অভিযোগ জামালগঞ্জে ‘পার্টনার কংগ্রেস"র দিনব্যাপী কর্মশালা লালমোহনে ভ্রম্যমান গাজা ব্যবসায়ীর দুই মাসের কারাদন্ড মুরাদনগরে স্কাউটদের দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত
বৃহস্পতিবার ১৮ জুন ২০২৬
বৃহস্পতিবার ১৮ জুন ২০২৬

১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ, পদ্মা ব্যারেজ ও বরেন্দ্র প্রকল্প চালুর প্রতিশ্রুতি

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বৃহস্পতিবার ২৯ জানুয়ারী ২০২৬ | হালনাগাদ:বৃহস্পতিবার ২৯ জানুয়ারী ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

রাজশাহীর নির্বাচনী জনসভায় যোগ দিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘আগামী ১২ তারিখের নির্বাচন বানচালের জন্য আরেকটি মহল ষড়যন্ত্র করছে। এখন জনগণকে সতর্ক থাকতে হবে। সবাই সতর্ক থাকলে ১৩ তারিখ থেকে শুরু হবে জনগণের দিন।’


বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দুপুরে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে আয়োজিত এই জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান এ কথা বলেন।


তিনি বলেন, ‘বিগত ১৬ বছর আমরা কয়েকটি তথাকথিত নির্বাচন দেখেছি। নিশিরাতের নির্বাচন দেখেছি, আমি-ডামি নির্বাচন দেখেছি, গায়েবি নির্বাচন দেখেছি। দেশের মানুষ ভোট দিতে পারেনি। তারা চলে গেছে যারা ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। কিন্তু আরেকটি মহল ষড়যন্ত্র করছে। ভেতরে ভেতরে ষড়যন্ত্র করছে কীভাবে এই নির্বাচনকে ক্ষতিগ্রস্ত করা যায়, কীভাবে বাধাগ্রস্ত করা যায়।’


ষড়যন্ত্রের ব্যাপারে সজাগ থাকার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, ‘আপনার যত মানুষের সঙ্গে দেখা হবে; প্রত্যেককে বলবেন—আগামী ১২ তারিখের নির্বাচন যেন কেউ বানচাল করতে না পারে, সে জন্য সবাইকে সতর্ক থাকতে হবে। সবাইকে সজাগ থাকতে হবে। জনগণ যদি ১২ তারিখে সতর্ক-সজাগ থাকে, ১৩ তারিখ থেকে শুরু হবে জনগণের দিন। জনগণের প্রত্যাশা, আশা, আকাঙ্ক্ষা যেসব আছে; সে বিষয়ে কাজগুলো ধীরে ধীরে শুরু হবে। ধানের শীষ বিজয়ী হলে ১৩ তারিখ থেকেই শুরু হবে জনগণের জয়যাত্রা।’


যে কোনো বিষয়ে অন্তর্বর্তী সরকারকে সঠিক তদন্ত করার আহ্বান জানিয়ে বিএনপি চেয়ারম্যান বলেন, ‘আমরা ঝগড়া-ফ্যাসাদ-বিবাদে যেতে চাই না। যেতে চাই না বলেই আজ এখানে দাঁড়িয়ে আমি কারও সমালোচনা করছি না। কিন্তু কোথাও যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, অন্তর্বর্তীকালীন সরকার আছে, তাদেরকে বলব—সঠিক, সুষ্ঠু তদন্ত করুন। সেই তদন্তে যদি বিএনপির কোনো ভূমিকা থাকে, আমরা সহায়তা করব। কিন্তু সঠিক তদন্ত হতে হবে। সঠিক তদন্ত অনুযায়ী দেশের আইন অনুযায়ী বিচার হতে হবে, যদি কোথাও কোনো সমস্যা হয়ে থাকে।’


গণতন্ত্রকে রক্ষা করার সময় এসেছে উল্লেখ করে তারেক রহমান বলেন, ‘আমাদের পক্ষ থেকে পরিষ্কার কথা। আমরা দেশে শান্তি চাই। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান; সবাইকে নিয়ে আমরা শান্তিতে বসবাস করতে চাই। একাত্তর সালে যখন আমরা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম, মুক্তিযোদ্ধারা যখন যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল; তখন আমরা দেখিনি কার কী ধর্ম। ২০২৪ সালে যখন দেশের মানুষ যখন রাজপথে নেমে এসেছিল স্বৈরাচারকে বিদায় করার জন্য, তখনও আমরা দেখিনি কে হিন্দু, কে বৌদ্ধ কে খ্রিস্টান। কাজেই আজ দেশ গড়ার সময় এসেছে। আজ গণতন্ত্রকে রক্ষা করার সময় এসেছে। আজ আমরা ধর্ম দেখতে চাই না। আমরা দেখব সে মানুষ। তার সবচেয়ে বড় পরিচয় সে বাংলাদেশি, তার সবচেয়ে বড় পরিচয় সে গণতন্ত্রে বিশ্বাসী, শান্তিতে বিশ্বাসী। আমরা তাদের সঙ্গে আছি। আমরা তাদের সঙ্গেই রাখতে চাই।’


২২ বছর পর রাজশাহী আসার কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, ‘এখানে শিক্ষিত বহু মানুষ কর্মসংস্থানের অভাবে ঘরে বসে আছে। এখানে আইটি পার্ক করেছে। কিন্তু কোনো কাজ হয় না। এই বিষয়গুলোতে আমাদের নজর দিতে হবে। আমাদের নদীতে পানি দরকার। বরেন্দ্র প্রকল্প (বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ-বিএমডিএ প্রকল্প) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চালু করেছিলেন। এরপরই তার সময় দেশ খাদ্যে দ্বিগুণ উৎপাদন করে। সেই বরেন্দ্র প্রকল্প আজ বন্ধ বন্ধ অবস্থা। এই বরেন্দ্র প্রকল্প দেশনেত্রী খালেদা জিয়ার সময় আরও বড় করা হয়েছিল এবং পরবর্তীতে বিশাল একটি প্রজক্ট হয়েছিল। সেচের পাশাপাশি এর মাধ্যমে বনায়নের ব্যবস্থাও করা হয়েছিল। কিন্তু বিগত ১৬ বছর এটাতে কোনো কাজ নেই। সেই প্রকল্পকে ধামাচাপা হয়েছিল। আমরা সেটাকে নিয়ে কাজ করব।’


‘আর একটি কাজ করতে চাই, যদি আপনাদের সমর্থন থাকে। আমরা পদ্মা ব্যারেজ নির্মাণের কাজে হাত দিতে চাই। পদ্মা ব্যারেজ যদি করতে পারি, পুরো এলাকার উপকার হবে। এ জন্য পুরো উত্তরাঞ্চলের প্রত্যেকটি মানুষকে ধানের শীষকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে।’


বিএনপি এবার নির্বাচনে সরকার গঠন করলে রাজশাহী আইটি পার্ক সচল করে কর্মসংস্থানের ব্যবস্থা করা, ভোকেশনাল ইনস্টিটিউট প্রতিষ্ঠা করে দক্ষ শ্রমিক তৈরি করা, নারীদের স্বাবলম্বী করে তোলা, নারীদের জন্য ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য কৃষি কার্ড এবং কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করার পরিকল্পনার কথা জানান। রাজশাহী অঞ্চলে কৃষি নির্ভর শিল্প-কারখানা গড়তে উদ্যোক্তাদের সহযোগিতার প্রতিশ্রুতি দেন তিনি।


পাশাপাশি রাজশাহীতে একটি বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠার ইচ্ছার কথাও জানান তারেক রহমান। বলেন, ‘এখানকার বহু মানুষ চিকিৎসার জন্য দেশের বাইরে চলে যায়। বৈদেশিক মুদ্রা তারা নিয়ে যাচ্ছে। আমরা এই অবস্থার পরিবর্তন করতে চাই। এ জন্য রাজশাহীতে কোনো বিশেষায়িত হাসপাতাল তৈরি করতে পারি কি না, সেটি দেখব; যাতে করে আমরা বৈদেশিক মুদ্রা দেশেই রেখে দিতে পারি। এটা আমাদের দেশের উন্নয়নে কাজে লাগবে।’


মেগা দুর্নীতির উদ্দেশ্যে অতীতে মেগাপ্রকল্প গ্রহণ করা হয়েছিল অভিযোগ করে তারেক রহমান বলেন, ‘বিগত ১৬-১৭ বছর এই দেশের ভোটের অধিকার যেমন বেড়ে নেওয়া হয়েছিল, ভোটের অধিকার যেমন কেড়ে নেওয়া হয়েছিল তেমনি; মেগা মেগা প্রকল্পের উদ্দেশ্যই ছিল মেগা দুর্নীতি। এলাকার মানুষের জন্য রাস্তাঘাট নির্মাণ, এলাকার হাসপাতাল, শিক্ষক ঠিকমতো পাঠানো, ডাক্তার ঠিকমতো পাঠানো- এগুলো কোনো কাজ ঠিকমতো করা হয়নি। ৫ আগস্ট যে পরিবর্তন হয়েছে, সেই পরিবর্তন জনগণের ভাগ্যের পরিবর্তন যাতে করে সে জন্য আমাদের কাজ করতে হবে। এ জন্য ১২ তারিখের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ।’


তিনি বলেন, ‘আমাদের সিদ্ধান্ত নিতে হবে আগামীতে দেশকে কোন দিকে পরিচালিত করব। দেশকে গণতন্ত্রের দিকে পরিচালিত করব, নাকি অন্য কোনো দিকে চলে যাবে। যদি গণতন্ত্রের দিকে নিয়ে যেতে হয় তাহলে এই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করা সম্ভব হবে। কিন্তু গণতন্ত্রকে ধরে রাখতে না পারলে মেগা প্রজেক্ট হবে, জনগণের কোনো প্রজেক্ট হবে না। গণতন্ত্রের ভিত্তি যদি মজবুত হয়, তাহলেই জনগণের কাছে জবাবদীহিমূলক শাসন হবে।’


পরে তারেক রহমান রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জের ধানের শীষের ১৩ জন সংসদ সদস্য প্রার্থীকে পরিচয় করিয়ে দেন। সবার উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনাদের কাজ হলো আগামী ১২ তারিখ পর্যন্ত এদের দেখে রাখা। ১৩ তারিখ থেকে এরা আপনাদেরকে দেখে রাখবে।’


জনসভায় রাজশাহী জেলা ও মহানগর এবং নাটোর ও চাঁপাইনবাবগঞ্জের নেতাকর্মীরা অংশ নেন। এতে মাদ্রাসা মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। বিকেলে নওগাঁর একটি জনসভায় অংশ নেবেন তারেক রহমান। এরপর রাতে বগুড়ায় নিজের নির্বাচনি এলাকার একটি জনসভায় তিনি বক্তব্য রাখবেন।


আরও খবর




গাইবান্ধায় ১১ বছরের স্কুলছাত্রীকে নির্যাতনের অভিযোগ, দুই আসামি এখনো পলাতক এলাকায় চরম উত্তেজনা

জয়কলস হাইওয়ে থানার নিজস্ব ভূমি পরিদর্শন করলেন সিলেট রিজিয়ন পুলিশ সুপার রেজাউল করিম

টাঙ্গাইলে ব্র্যাকের ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ

শেরপুর ডিবির অভিযানে ৩১৫ বোতল ভারতীয় মদসহ গ্রেফতার ২

মুক্তিপণের চিঠি বিছানায়,বাড়ির পাশের ময়লার ভাগাড়ে অপহৃত শিশুর লাশ উদ্ধার

কুমিল্লার মুরাদনগরে ৬-৭ লাখ মানুষের চিকিৎসাসেবা মাত্র ১০ চিকিৎসকের হাতে; জনবল সংকট, চুরি ও নিরাপত্তাহীনতায় বিপাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

চাঁদপুরে শ্রম আইন লঙ্গনের প্রতিবাদে মানববন্ধন

মুরাদনগরে আড়াই কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার, অবৈধ স্থাপনা উচ্ছেদ

কুমিল্লার চৌদ্দগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ৬৮ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

বাগাতিপাড়ায় ৫০ পুরিয়া হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

চন্ডিছড়া চা বাগানে ভার্চুয়ালি ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে ফের অনৈতিকভাবে রেশনপণ্য খোলাবাজারে বিক্রির অভিযোগ

মুরাদনগরে একাধিক মাদক ও অস্ত্র মামলার দুই আসামি গ্রেপ্তার

প্রতিবেশীর বাধায় বিদ্যুৎ সংযোগ থেকে বঞ্চিত কয়েকটি পরিবার, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

ভবিষ্যতে সাংবাদিককে হুমকি না দেওয়ার মুচলেকা দিয়ে জামিন পেল শীর্ষ ইয়াবা কারবারী আজিজুল হক ভুট্টো গং

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

রূপগঞ্জের দুই গ্রুপের সংঘর্ষে আহত রনির মৃত্যু,থানায় মামলা দায়ের

সাতক্ষীরায় কোটি টাকার কোর্ট ফি জালিয়াতির মূলহোতা পিওন সিরাজুল গ্রেপ্তার

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু


এই সম্পর্কিত আরও খবর

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী,তত্ত্বাবধায়ক ক্লোজড

ঈদ যাত্রায় সড়ক-রেল-নৌপথে নিহত ৪৩৮ জন

মুক্তিযুদ্ধের সময় থাকলে আমি মানুষের পক্ষে থাকতাম, জুলাইতেও মানুষের পক্ষেই ছিলাম: ফারুকী

ব্যাংকখাতে সুশাসন নিশ্চিতে সংস্কার কমিশন গঠন করবে সরকার: তথ্যমন্ত্রী

রাশিয়া গে‌লেন পররাষ্ট্রমন্ত্রী

সরকারের ১০০ দিনে ৬০৫ খুন: টিআইবি

‘ডেঙ্গুর চিকিৎসা পদ্ধতি শুনে আমি ভয় পেয়ে গেছি’

সনদসর্বস্ব শিক্ষার বদলে কর্মমুখী কারিকুলাম জরুরি: প্রধানমন্ত্রী

ডেঙ্গুর প্রভাব বাড়ার আগেই প্রতিহত করতে চান ডিএসসিসি প্রশাসক

দীর্ঘ ছুটি শেষে কাল খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান