শিরোনাম
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নাঙ্গলকোট উপজেলা জামায়াত ইসলামীর গন মিছিল সরকার ফ্যাসিবাদী কায়দায় একদলীয় শাসন কায়েমের পায়তারা করছে- এড. ইসরাফিল হোসাইন জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন,নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি সাচনা বাজার মাদ্রাসার প্রাক্তন ছাত্র পরিষদের সাধারণ সভা ও কমিটি গঠন পজেটিভ পিরোজপুরের নির্বাচন অনুষ্ঠিত নেতৃত্বে হাবিব-নাঈম-ফয়সাল পোরশায় সাপের কামড়ে গৃহিণীর মৃত্যু,ওঝার কাছে নিয়ে সময় নষ্টের অভিযোগ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে লাকসামে জামায়াতের গণমিছিল বালুয়াকান্দি ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী খন্দকার জালাল রিমুর গণসংযোগ,দোয়া কামনা গণহত্যার বিচার ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে মুরাদনগরে জামায়াতের গণমিছিল জুলাইয়ের ২য় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে চাটখিলে জামায়াতের গণমিছিল ও সমাবেশ
রবিবার ০২ আগস্ট ২০২৬
রবিবার ০২ আগস্ট ২০২৬

৪৩তম বিসিএসের নিয়োগ প্রজ্ঞাপন বাতিলের দাবি বিএনপির

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বৃহস্পতিবার ১৭ অক্টোবর ২০২৪ | হালনাগাদ:বৃহস্পতিবার ১৭ অক্টোবর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

আওয়ামী লীগ সরকারের আমলে অনুষ্ঠিত ৪৩তম বিসিএসের নিয়োগ প্রজ্ঞাপন বাতিলের দাবি জানিয়েছে বিএনপি। 


দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ বলেন, পতিত ফ্যাসিবাদী আওয়ামী সরকারের দোসর হিসেবে দায়িত্ব পালনকারী এবং ছাত্র—জনতার গণঅভ্যুত্থানের পর সম্প্রতি পদত্যাগকারী দলকানা পাবলিক সার্ভিস কমিশন কর্তৃক সম্পূর্ণ দলীয় বিবেচনায় বিসিএস ৪৩তম ব্যাচের সুপারিশকৃত ২০৬৪ জন প্রার্থীকে বর্তমান অন্তর্বর্তী সরকার বিসিএসের বিভিন্ন ক্যাডারে নিয়োগের প্রজ্ঞাপন জারি করেছে।


বৃহস্পতিবার (১৭ অক্টোবর) গুলশান বিএনপির চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। 


সালাহ উদ্দিন আহমেদ বলেন, ব্যাপক ভিত্তিক যাচাই—বাছাই না করে ছাত্র—জনতার ঐতিহাসিক অভ্যুত্থানে অসংখ্য প্রাণের বিনিময়ে প্রতিষ্ঠিত অন্তর্বর্তীর সরকারের এই সিদ্ধান্ত ও নিয়োগ প্রক্রিয়া দেশের মানুষকে চরমভাবে হতভম্ব ও হতাশ করেছে। জনমনে প্রচণ্ড ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।


সালাহউদ্দিন বলেন, দেশের বিভিন্ন শ্রেণি— পেশার মানুষের পক্ষ থেকে যেখানে সন্ত্রাসী সংগঠন হিসেবে ছাত্রলীগকে নিষিদ্ধ করার জোর দাবি জানানো হচ্ছে, ঠিক সেই মুহূর্তে ৪৩তম বিসিএসের ঢালাও নিয়োগদানের মাধ্যমে সেই সন্ত্রাসী সংগঠনের সদস্যদের সরকারি প্রশাসনের উচ্চতর পদসমূহে পুনর্বাসন করার এই অন্তর্ঘাতমূলক সিদ্ধান্ত জাতীয় স্বার্থ ও নিরাপত্তার পরিপন্থি এবং কিছুতেই গ্রহণযোগ্য নয়।


সালাহউদ্দিন দাবি করেন, স্বাধীনতার অব্যবহিত পর ১৯৭৩ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার প্রায় বিনা পরীক্ষায় আওয়ামী লীগের রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী নিজ দলীয় ক্যাডার বাহিনীর বিপুল সংখ্যক সদস্যকে সিভিল সার্ভিসে নিয়োগ প্রদান করে। এরাই ১৯৯৬ সালে প্রশাসনের ইন—সার্ভিস কর্মকর্তাদের চাকরির শৃঙ্খলা এবং সমস্ত নিয়মনীতির প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রথমবারের মত তথকথিত ‘জনতার মঞ্চের’ আড়ালে আওয়ামী লীগের বিধ্বংসী রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করে দেশকে ভয়াবহ নৈরাজ্যের দিকে ঠেলে দিয়েছিলো। 


আওয়ামী লীগ ১৯৯৬ সালে পুনরায় ক্ষমতায় এসেই প্রশাসনিক সমস্ত নিয়মনীতি শৃঙ্খলা ও মূল্যবোধকে ভেঙে দিয়ে দেশের প্রশাসন ব্যবস্থাকে পুরোপুরি নিজেদের আজ্ঞাবহ দলীয় প্রতিষ্ঠানে পরিণত করেছিলো।


বিএনপির এই নেতা বলেন, দেশের হাজার হাজার যোগ্য ও মেধাবী প্রার্থীদের বঞ্চিত করে দলীয় ভিত্তিতে বিবেচিত ও সুপারিশকৃত ৪৩তম বিসিএস বাতিল করার জন্য আমরা দেশ ও জাতির পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি। 


সালাহ উদ্দিন আহমেদ বলেন, আমরা জানতে পেরেছি হাসিনা সরকারের সময় ইতোমধ্যে আবেদনকৃত ৪৪তম বিসিএসের যে ৯০০০ জনকে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হয়েছিলো— তার মধ্যে ৩০০০ জনের পরীক্ষা সম্পন্ন হয়েছে। ৪৫তম বিসিএসের লিখিত উত্তরপত্রের মূল্যায়ন প্রায় শেষ পর্যায়ে। অপর দিকে ৪৬ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা সম্পন্ন হয়েছে তিন মাস পূর্বে।


তিনি আরও বলেন, আমরা দাবি করছি রাষ্ট্রীয় প্রশাসনে প্রবেশে ফ্যাসিবাদী আওয়ামী গোষ্ঠীর এবং সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের ক্যাডার বাহিনীকে নিবৃত্ত করার লক্ষ্যে এই তিনটি বিসিএসের নিয়োগ প্রক্রিয়াসমূহ পুরোপুরি বাতিল করা হোক। জুলাই—আগস্ট বিপ্লবে দ্বিতীয় স্বাধীনতাকে অর্থবহ করে তুলতে হলে ফ্যাসিবাদের দোসরদের যে কোন মূল্যে রুখে দিতে হবে। আমাদের মনে রাখতে হবে এ বিষয়ে আপস করার বিন্দুমাত্র কোন সুযোগ নেই।


উল্লেখ্য, অতীতে একই প্রেক্ষাপটে ২৭তম বিসিএস এর চূড়ান্ত ফলাফল বাতিল করা এবং পুনরায় মৌখিক পরীক্ষা সম্পন্ন করে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করার নজির রয়েছে।



আরও খবর




কাশিমপুর থানার জব্দ গাড়িতে সড়ক দখল, পথচারীদের ভোগান্তি; অযত্নে নষ্ট যানবাহন

ফুলপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

২নং খোন্তাকাটা ইউনিয়নের রাজৈর গ্রামে নিজ অর্থায়নে রাস্তা সংস্কার, প্রশংসায় বিএনপি নেতা মামুন শরীফ

রাঙ্গাবালী‌তে এক বছ‌রে ছয় ইউএনও আস‌া যাওয়ার হি‌ড়িক

উলিপুরে রাতে পরিচালিত স-মিলের সংবাদ সংগ্রহে বাধা! সাংবাদিককে গালিগালাজ ও প্রাণনাশের হুমকির অভিযোগ

বোদায় ৩৫০ পিস ট্যাপেন্টাডল সহ ২ মাদক কারবারি আটক

প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তি করায় নন্দীগ্রামে বিএনপির বিক্ষোভ

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নাঙ্গলকোট উপজেলা জামায়াত ইসলামীর গন মিছিল

সরকার ফ্যাসিবাদী কায়দায় একদলীয় শাসন কায়েমের পায়তারা করছে- এড. ইসরাফিল হোসাইন

জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন,নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বোয়ালখালী শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

মাননীয় পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের নেতৃত্বে উন্নয়ন ও সবুজায়নের পথে আরও একধাপ এগিয়ে পঞ্চগড়

সাচনা বাজার মাদ্রাসার প্রাক্তন ছাত্র পরিষদের সাধারণ সভা ও কমিটি গঠন

মান্দায় উপজেলা বিএনপির সহ-সভাপতি উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

সাতক্ষীরায় বিতর্কিত কর্মকর্তা শফিকুলের বদলি ঠেকানোর মরিয়া চেষ্টা: প্রকাশ্যে পুকুরচুরির অভিযোগ!

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

জরুরি ঘোষণায় সাড়া, চলন্ত ট্রেনেই অসুস্থ সাংবাদিককে চিকিৎসা দিয়ে প্রশংসিত ডা. মো. কামরুল ইসলাম

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে মেয়ে আয়েশা

নওগাঁ ম্যাটস শিক্ষার্থীদের একাডেমিক শাটডাউন ও অবস্থান কর্মসূচি

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

ডুয়েটের নতুন উপ-উপাচার্য ইইই বিভাগের অধ্যাপক ড. রুমা

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা

নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির নেতৃত্বে সোহাগ-ইকবাল


এই সম্পর্কিত আরও খবর

বিএনপির চ্যালেঞ্জ একক প্রার্থী নির্ধারণ

প্রস্তুত জামায়াত, মাঠে সক্রিয় সম্ভাব্য প্রার্থীরা

ভোল পাল্টে এখন সবাই জুলাইযোদ্ধা: মির্জা ফখরুল

স্বাধীনতা যুদ্ধের পর মুক্তিযুদ্ধ নিয়ে অনেকে ব্যবসা করেছেন: তথ্যমন্ত্রী

শিক্ষায় মানোন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর

শাসক নয় উমারপুর ইউনিয়নবাসীর সেবক হতে চাই : কামরুল ইসলাম মন্ডল

রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে নাগরিক হিসেবে দায়িত্ব পালনের আহ্বান ফখরুলের

শিক্ষানীতি ও কর্মসংস্থানের সংকটই সবচেয়ে বড় মরণফাঁদ: নাসীরুদ্দীন পাটওয়ারী

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কাউন্সিলের আগে বিএনপিতে বড় পরিবর্তনের হাওয়া