শিরোনাম
রাজশাহীতে শিবিরের বিরুদ্ধে দুই হোটেলে তাণ্ডবের অভিযোগ, পুলিশ আহত বাঙ্গরায় ই’য়াবাসহ ‘রূপালি’ নামের এক নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পুত্রসন্তানের জন্ম দিলেন মানসিক প্রতিবন্ধী নারী দক্ষিণ আইচা ইলেকট্রনিক্স ব্যবসায়ী সমিতির নির্বাচনে কামরুল-সালাউদ্দিন বিজয়ী বগুড়ার ধুনটে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কেশবপুরে পুলিশের উপর হামলা,নড়েচড়ে বসেছে প্রশাসন মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় উন্নয়ন প্রকল্প নিয়ে মত বিনিময় সভা ও হুইল চেয়ার বিতরন চাটখিলে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু প্রেমের বিয়ে,সাত মাসের মাথায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু আবদুল্লাহপুরে মোঃ শফিক নামে এক যুবক খুন
শনিবার ২০ জুন ২০২৬
শনিবার ২০ জুন ২০২৬

আত্রাইয়ে কালবৈশাখী ঝড়ে অন্তঃসত্ত্বা মহিলার মৃ'ত্যু: শিক্ষাবঞ্চিত বেদে সম্প্রদায় শিশুদের পাশে পুলিশ সুপার তারিকুল ইসলাম

প্রকাশিত:সোমবার ২৭ এপ্রিল ২০২৬ | হালনাগাদ:সোমবার ২৭ এপ্রিল ২০২৬ | অনলাইন সংস্করণ

Image



মো. মুরাদ মৃধা, রাণীনগর 

নওগাঁর আত্রাই উপজেলায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে গাছ উপড়ে পড়ে আরফাতুন (২০) নামে এক বেদে সম্প্রদায়ের অন্তঃসত্ত্বা গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার দিবাগত রাতে আত্রাই মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজের খেলার মাঠ সংলগ্ন বেদে পল্লীতে এই দুর্ঘটনা ঘটে। নিহত আরফাতুন মুন্সিগঞ্জ জেলার বিক্রমপুর এলাকার বাসিন্দা ও আরাফাত হোসেনের স্ত্রী। তিনি তিন মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।


স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাতে আত্রাই এলাকায় প্রবল বেগে কালবৈশাখী ঝড় ও বৃষ্টি শুরু হয়। নদী তীরবর্তী এলাকায় পলিথিন ও বাঁশ দিয়ে তৈরি অস্থায়ী ঘরে স্বামীসহ ঘুমিয়ে ছিলেন আরফাতুন। রাতের কোনো এক সময় প্রচণ্ড দমকা হাওয়ায় একটি বিশাল ইউক্লিপটাস গাছ উপড়ে সরাসরি তাদের ঝুপড়ি ঘরের ওপর পড়ে। আরফাতুন গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত আরফাতুন ও তার স্বামী আরাফাত হোসেন (২১) জীবিকার তাগিদে আত্রাইয়ের এই বেদে পল্লীতে অস্থায়ীভাবে বসবাস করছিলেন। আরফাতুনের অকাল মৃত্যুতে পল্লীজুড়ে শোকের মাতম চলছে।


খবর পেয়ে সোমবার সকালে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন নওগাঁ জেলা পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম। এসময় তার সঙ্গে ছিলেন আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর করিম। পুলিশ সুপার নিহতের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা জানান।

পরিদর্শনকালে বেদে পল্লীর মানবেতর জীবনযাত্রা ও শিশুদের শিক্ষার অভাব দেখে আবেগপ্রবণ হয়ে পড়েন পুলিশ সুপার। তিনি দেখেন, পলিথিনের তৈরি ২৫-৩০টি ঝুপড়ি ঘরে অত্যন্ত মানবেতর অবস্থায় পরিবারগুলো বসবাস করছে।অন্যদিকে পুলিশ সুপারকে কাছে পেয়ে পল্লীর বাসিন্দারা তাদের জীবনযুদ্ধের গল্প শোনান। এ সময় পল্লীর শিশুদের শিক্ষার আলো থেকে বঞ্চিত থাকার বিষয়টি তার নজরে আসে।


পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম বলেন, "এখানে অনেক শিশু রয়েছে যারা কখনো স্কুলে যায়নি। এটি অত্যন্ত দুঃখজনক। আমি শিশুদের সাথে কথা বলেছি এবং তাদের জন্য একজন শিক্ষকের ব্যবস্থা করার কথা বলেছি, যিনি নিয়মিত পল্লীতে এসে তাদের প্রাথমিক শিক্ষা প্রদান করবেন।"

বিষয়টি নিয়ে তাৎক্ষণিকভাবে জেলা প্রশাসকের সাথে কথা বলেন পুলিশ সুপার। জেলা প্রশাসকও অত্যন্ত গুরুত্বের সাথে শিশুদের স্কুলে ভর্তির বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। এ সময় পুলিশ সুপার সমাজের বিত্তবান ও সচেতন মহলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, "আমরা যেন এসব সুবিধাবঞ্চিত মানুষের প্রতি সদয় হই এবং বিপদে তাদের পাশে দাঁড়াই। একা ভালো থাকা যায় না, সবাইকে নিয়েই ভালো থাকতে হয়।"

পরিদর্শন শেষে তিনি শিশুদের খাবারের জন্য ব্যক্তিগত পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে প্রয়োজনীয় সরকারি সহযোগিতা প্রদানের আশ্বাস দেন। পুলিশের এই কর্মকর্তা। 








আরও খবর




রাজশাহীতে শিবিরের বিরুদ্ধে দুই হোটেলে তাণ্ডবের অভিযোগ, পুলিশ আহত

বাঙ্গরায় ই’য়াবাসহ ‘রূপালি’ নামের এক নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

পুত্রসন্তানের জন্ম দিলেন মানসিক প্রতিবন্ধী নারী

দক্ষিণ আইচা ইলেকট্রনিক্স ব্যবসায়ী সমিতির নির্বাচনে কামরুল-সালাউদ্দিন বিজয়ী

বগুড়ার ধুনটে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

কেশবপুরে পুলিশের উপর হামলা,নড়েচড়ে বসেছে প্রশাসন

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় উন্নয়ন প্রকল্প নিয়ে মত বিনিময় সভা ও হুইল চেয়ার বিতরন

প্রয়াসে সুস্থতা অর্জনকারীদের বর্ষপূর্তি উদযাপন

ধর্মপাশায় নবাগত আহবায়ক কমিটি জাতীয় নাগরিক পাটি (এনসিপি) পরিচিতি সভা ও আনন্দ শোভযাত্রা

মুরাদনগরে ড্রেজার বসিয়ে অবৈধভাবে কাটা হচ্ছে ফসলী জমির মাটি

সবুজ ক্যাম্পা্স গড়তে সাতক্ষীরা সদর হাসপাতাল চত্বরে নিজস্ব অর্থায়নে ২৮২টি গাছের চারা রোপণ

চাটখিলে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু

সাতক্ষীরায় পৃথক তিন স্থান থেকে তিনজনের মরদেহ উদ্ধার

প্রেমের বিয়ে,সাত মাসের মাথায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু

আবদুল্লাহপুরে মোঃ শফিক নামে এক যুবক খুন

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

রূপগঞ্জের দুই গ্রুপের সংঘর্ষে আহত রনির মৃত্যু,থানায় মামলা দায়ের

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু


এই সম্পর্কিত আরও খবর

রাজশাহীতে শিবিরের বিরুদ্ধে দুই হোটেলে তাণ্ডবের অভিযোগ, পুলিশ আহত

বাঙ্গরায় ই’য়াবাসহ ‘রূপালি’ নামের এক নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

পুত্রসন্তানের জন্ম দিলেন মানসিক প্রতিবন্ধী নারী

দক্ষিণ আইচা ইলেকট্রনিক্স ব্যবসায়ী সমিতির নির্বাচনে কামরুল-সালাউদ্দিন বিজয়ী

বগুড়ার ধুনটে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

কেশবপুরে পুলিশের উপর হামলা,নড়েচড়ে বসেছে প্রশাসন

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় উন্নয়ন প্রকল্প নিয়ে মত বিনিময় সভা ও হুইল চেয়ার বিতরন

প্রয়াসে সুস্থতা অর্জনকারীদের বর্ষপূর্তি উদযাপন

ধর্মপাশায় নবাগত আহবায়ক কমিটি জাতীয় নাগরিক পাটি (এনসিপি) পরিচিতি সভা ও আনন্দ শোভযাত্রা

মুরাদনগরে ড্রেজার বসিয়ে অবৈধভাবে কাটা হচ্ছে ফসলী জমির মাটি