শিরোনাম
নাঙ্গলকোট থানায় অভিযোগে চারদিন পর যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার যতইদিন যাচ্ছে বারদী ইউনিয়নের মানুষের মন জয় করে জনপ্রিয়তার অবস্থান তৈরি করছেন চেয়ারম্যান প্রার্থী আব্দুল আলী লালমোহনে জালিয়াতির মাধ্যমে কর্মচারী এমপিওভুক্তির অপচেষ্টা,অধ্যক্ষকে কারণ দর্শানোর নোটিশ চন্দনাইশে আমানতছফা বদরুননেছা মহিলা ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা রূপগঞ্জে ইউএনও থেকে চাঁদা দাবী,অপপ্রচারের শিকার ইউএনও,প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন ৪৭তম বিসিএসে পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত চরফ্যাশনের সাইফুল ইসলাম সুমন মিথ্যা তথ্য ছড়িয়ে সম্মানহানির অপচেষ্টা,‎চরফ্যাশনে প্রধান শিক্ষকের সংবাদ সম্মেলন পত্নীতলায় পুষ্টি উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়নে এসএমসির প্রশিক্ষণ অনুষ্ঠিত সাতক্ষীরা পাসপোর্ট অফিসে চলছে রমরমা ঘুষ বাণিজ্য শেরপুরে মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
মঙ্গলবার ৩০ জুন ২০২৬
মঙ্গলবার ৩০ জুন ২০২৬

আখাউড়া ইমিগ্রেশনের অনিয়মের সংবাদ প্রকাশে দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলাঃ সাংবাদিক সমাজের নিন্দা

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বুধবার ১৩ আগস্ট ২০২৫ | হালনাগাদ:বুধবার ১৩ আগস্ট ২০২৫ | অনলাইন সংস্করণ

Image


মো:সাইফুল ইসলাম বিশেষ প্রতিনিধি 


ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোষ্টের যাত্রী হয়রানিসহ অনিয়মের সংবাদ প্রকাশ করায় দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা দিয়েছে ইমিগ্রেশন পুলিশ। ওই দুই সাংবাদিক হলো দৈনিক যুগান্তরের ব্রাহ্মণবাড়িয়া স্টাফ রিপোর্টার ও আখাউড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. ফজলে রাব্বি এবং আরটিভির আখাউড়া উপজেলা প্রতিনিধি ও আখাউড়া রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মো. সাদ্দাম হোসেন। 


মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে চাঁদাবাজি ও মানহানির অভিযোগ এনে ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ মোহাম্মদ আব্দুস সাত্তার বাদী হয়ে আখাউড়া থানায় মামলাটি দায়ের করেন। 


এর আগে গত ৪ আগষ্ট আরটিভি অনলাইন এবং ৭ আগস্ট দৈনিক যুগান্তরে আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্টে পুলিশের ঘুষ বাণিজ্য, যাত্রী হয়রানিসহ নানা অভিযোগ তুলে সংবাদ প্রকাশ করা হয়। 


প্রতিবেদনে দাবী করা হয়, মেডিকেল ভিসায় ভারতে যাওয়া যাত্রীদের কাছ থেকে বিভিন্ন অংকে ঘুষ নেওয়া হয়। টাকা না দিলে নানা অজুহাতে সীমান্ত পারাপার বন্ধ করে দেওয়া হয়। ইমিগ্রেশনে ঘুষ আদায় করছে মর্মে সংবাদে দাবী করা হয়। এসব কর্মকান্ডে ইমিগ্রেশন ইনচার্জ (ওসি) আব্দুস সাত্তারসহ কয়েকজন পুলিশের যোগসাজশের প্রমাণ পাওয়া গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।


তবে, মামলার বিবরণে এসব সংবাদকে ভিত্তিহীন ও বানোয়াট বলে দাবী করেছেন ইমিগ্রেশন ইনচার্জ (ওসি) আব্দুস সাত্তার।  


এদিকে, দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় উঠেছে। আখাউড়াসহ জেলার বিভিন্ন উপজেলার সাংবাদিকেরা ফেসবুকে প্রতিবাদ জানিয়ে স্ট্যাটাস দিচ্ছেন। মামলা প্রত্যাহারের দাবী জানিয়েছেন সাংবাদিকেরা।  


জানতে চাইলে সাংবাদিক মো. ফজলে রাব্বি বলেন, পেশাগত দায়িত্ব থেকে তথ্য-প্রমাণের ভিত্তিতে সংবাদ প্রকাশ করেছি। এ মামলা হয়রানিমূলক এবং সাংবাদিকদের কণ্ঠরোধের চেষ্টা। 


সাংবাদিক সাদ্দাম হোসেন বলেন, সাংবাদিকের কাজ সত্য প্রকাশ করা। মিথ্যা মামলা দিয়ে সাংবাদিকের কণ্ঠ রোধ করা যাবে না। সঠিক তদন্ত হলে ইমিগ্রেশন পুলিশের দুর্নীতির চিত্র স্পষ্ট হয়ে উঠবে। আখাউড়া থানার ওসি ছমিউদ্দিন তদন্ত ছাড়াই মামলাটি রুজু করে প্রমাণ করেছেন তিনি নিরপেক্ষ নন। এটি সাংবাদিকতার ওপর সরাসরি আঘাত।


আখাউড়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি রুবেল আহমেদ বলেন, এটি সরাসরি গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত। আমি বর্তমান অন্তর্বতী সরকারের কাছে দাবি জানাচ্ছি সাংবাদিকরা যাতে নির্ভয়ে দায়িত্ব পালন করতে পারে, সে পরিবেশ নিশ্চিত করতে হবে।


আখাউড়া সাংবাদিক কল্যাণ সোসাইটির সভাপতি নাসির উদ্দিন বলেন, অনিয়ম-দুর্নীতি প্রকাশ করলেই যদি মামলা হয়, তাহলে সত্য প্রকাশ বাধাগ্রস্ত হবে। অবিলম্বে দুই সাংবাদিকের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি। অন্যথায় সাংবাদিকরা বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হবে।


দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলার বিষয়ে জানতে চাইলে আখাউড়া প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন লিটন বলেন, সত্য সংবাদ প্রকাশ করায় সাংবাদিকদেরকে হয়রানি করার জন্য মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি। প্রকাশিত সংবাদটি মিথ্যা হলে ভূক্তভোগী সংশ্লিষ্ট পত্রিকায় প্রতিবাদ দিতে পারতেন। কিন্তু তা করেননি। 


আখাউড়া থানার ওসি মো. ছমিউদ্দিন বলেন, মামলাটি নথিভুক্ত করা হয়েছে। চাঁদাবাজির পাশাপাশি অভিযুক্ত দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশ করে মানহানির অভিযোগও আনা হয়েছে।


প্রসঙ্গত, উত্তর-পূর্ব ভারতের সঙ্গে স্থলপথে বাংলাদেশের যোগাযোগের অন্যতম মাধ্যম আখাউড়া স্থলবন্দর। মূলত আগরতলা থেকে রেল ও আকাশপথে সাশ্রয়ী খরচে ভারতের বিভিন্ন শহরে যেতে পারেন বাংলাদেশিরা। ফলে যাত্রীদের কাছে পছন্দের রুট হয়ে উঠেছে আখাউড়া স্থলবন্দর। এ চেকপোষ্ট দিয়ে প্রতিদিন বিপুল সংখ্যক পর্যটক ভারতে গমন করেন।


আরও খবর




টাঙ্গুয়ার হাওর রক্ষায় সিদ্ধান্ত অনেক, বাস্তবায়নই এখন বড় চ্যালেঞ্জ

রুবেল সভাপতি, নজরুল সম্পাদক : নন্দীগ্রাম উপজেলা প্রেস ক্লাবের কমিটি, অভিষেক ও শপথ

রাজবাড়ী পৌরসভার দক্ষিণ শ্রীপুরে ড্রেন পরিস্কার পরিচ্ছন্ন করলেন ছাত্রদল নেতা আরিফুল ইসলাম রোমান

বাউফলে অপসাংবাদিকতা রোধে করণীয় শীর্ষক আলোচনা সভা

নাঙ্গলকোট থানায় অভিযোগে চারদিন পর যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

যতইদিন যাচ্ছে বারদী ইউনিয়নের মানুষের মন জয় করে জনপ্রিয়তার অবস্থান তৈরি করছেন চেয়ারম্যান প্রার্থী আব্দুল আলী

লালমোহনে জালিয়াতির মাধ্যমে কর্মচারী এমপিওভুক্তির অপচেষ্টা,অধ্যক্ষকে কারণ দর্শানোর নোটিশ

চন্দনাইশে আমানতছফা বদরুননেছা মহিলা ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

রূপগঞ্জে ইউএনও থেকে চাঁদা দাবী,অপপ্রচারের শিকার ইউএনও,প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন

সিদ্ধিরগঞ্জে পিস্তল–ম্যাগাজিনসহ গ্রেপ্তার ১

জন্ম নিবন্ধন প্রতিটি শিশুর মৌলিক অধিকার

হালুয়াঘাট পৌরসভার ২৪ কোটি ২৬ লাখ টাকার বাজেট ঘোষণা

৪৭তম বিসিএসে পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত চরফ্যাশনের সাইফুল ইসলাম সুমন

মিথ্যা তথ্য ছড়িয়ে সম্মানহানির অপচেষ্টা,‎চরফ্যাশনে প্রধান শিক্ষকের সংবাদ সম্মেলন

পত্নীতলায় পুষ্টি উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়নে এসএমসির প্রশিক্ষণ অনুষ্ঠিত

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ডুয়েট ব্রাজিল ফ্যান ক্লাবের ১৫৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

গফরগাঁও পাইথল ইউনিয়নে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীদের অতর্কিত হামলা: যুবক রক্তাক্ত, মগজ ক্ষতিগ্রস্ত হয়ে আশঙ্কাজনক

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রত্যাশী আজমল হোসেন হিরো


এই সম্পর্কিত আরও খবর

টাঙ্গুয়ার হাওর রক্ষায় সিদ্ধান্ত অনেক, বাস্তবায়নই এখন বড় চ্যালেঞ্জ

রুবেল সভাপতি, নজরুল সম্পাদক : নন্দীগ্রাম উপজেলা প্রেস ক্লাবের কমিটি, অভিষেক ও শপথ

রাজবাড়ী পৌরসভার দক্ষিণ শ্রীপুরে ড্রেন পরিস্কার পরিচ্ছন্ন করলেন ছাত্রদল নেতা আরিফুল ইসলাম রোমান

বাউফলে অপসাংবাদিকতা রোধে করণীয় শীর্ষক আলোচনা সভা

নাঙ্গলকোট থানায় অভিযোগে চারদিন পর যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

যতইদিন যাচ্ছে বারদী ইউনিয়নের মানুষের মন জয় করে জনপ্রিয়তার অবস্থান তৈরি করছেন চেয়ারম্যান প্রার্থী আব্দুল আলী

লালমোহনে জালিয়াতির মাধ্যমে কর্মচারী এমপিওভুক্তির অপচেষ্টা,অধ্যক্ষকে কারণ দর্শানোর নোটিশ

চন্দনাইশে আমানতছফা বদরুননেছা মহিলা ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

রূপগঞ্জে ইউএনও থেকে চাঁদা দাবী,অপপ্রচারের শিকার ইউএনও,প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন

সিদ্ধিরগঞ্জে পিস্তল–ম্যাগাজিনসহ গ্রেপ্তার ১