শিরোনাম
পত্নীতলায় শিক্ষক সম্মাননা ও ছাত্র শিক্ষক সম্মিলন অনুষ্ঠিত লালমোহনে সড়ক পাকা করণের দাবিতে মানববন্ধন ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী ঘোড়াশাল প্রবাসী কল্যাণ সংস্থার উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলো ৪ শতাধিক রোগী মুরাদনগরে অসহায় মানুষদের সাথে জামায়াতের ঈদ আনন্দ ভাগাভাগি চাঁদপুরে আগ্রহীদের মাঝে জি এম বাংলা ও খাদিজা ফাউন্ডেশনের কোরবানি মাংস বিতারণ আজমিরীগঞ্জে উৎসবমুখর পরিবেশে পালিত হলো পবিত্র ঈদুল আযহা ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক ঘরে ঘরে:‎চেয়ারম্যান প্রার্থী জাফর ইকবাল বিশ্বাস গঙ্গাচড়ায় খেলতে গিয়ে খোড়া গর্তে পড়ে দুই ভাইবোনের মর্মান্তিক মৃত্যু ধুনট মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক আনোয়ার হোসেন
শনিবার ৩০ মে ২০২৬
শনিবার ৩০ মে ২০২৬

আশঙ্কাজনকভাবে বাড়ছে ব্যাটারিচালিত রিকশা দুর্ঘটনায় হতাহতের সংখ্যা

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শুক্রবার ১১ এপ্রিল ২০২৫ | হালনাগাদ:শুক্রবার ১১ এপ্রিল ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

দেশজুড়ে আশঙ্কাজনকভাবে বাড়ছে ব্যাটারিচালিত রিকশা দুর্ঘটনায় হতাহতের সংখ্যা। এবারের ঈদের ছুটিতে বিপুলসংখ্যক মানুষ ব্যাটারিচালিত রিকশা দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছে। সামপ্রতিক সময়ে ব্যাটারিচালিত অটোরিকশা দুর্ঘটনা বেড়ে যাওয়ায় এবার ঈদে কয়েকটি হাসপাতাল তাদের রোগী নিবন্ধন খাতায় দুর্ঘটনার কারণ হিসেবে অন্যান্য যানবাহনের সঙ্গে অটোরিকশার তথ্যও সংরক্ষণ করে। দেশের ১০টি বড় সরকারি হাসপাতালে ঈদের ছুটির চার দিনে সড়ক দুর্ঘটনার শিকার হয়ে যারা চিকিৎসা নিয়েছেন, তাদের ৩২ দশমিক ১০ শতাংশ ব্যাটারিচালিত অটোরিকশায় আহত হয়েছে। গত ঈদুল আজহায় সড়কে মোটরসাইকেল সবচেয়ে বেশি ৫১ দশমিক ৩৬ শতাংশ দুর্ঘটনার কবলে পড়েছিল। এবার মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশা দুর্ঘটনায় আহতের সংখ্যা প্রায় সমান। হাসপাতাল, পুলিশ এবং বেসরকারি উন্নয়ন সংস্থা সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা যায়।


সংশ্লিষ্ট সূত্র মতে, রাজধানীর দুটি এবং ঢাকার বাইরে আট বিভাগীয় শহরের বিশেষায়িত ৮টি সরকারি হাসপাতালে ৩০ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত ৩২ দশমিক ২৭ শতাংশ মোটরসাইকেল দুর্ঘটনায়, অটোরিকশায় ৩২ দশমিক ১০ শতাংশ, চার চাকার যানে ১০ দশমিক ১১ শতাংশ রোগী আহত হয়েছে। বর্তমানে দেশের মূল সড়কগুলোতে অধিকাংশ সময়ে ব্যাটারিচালিত রিকশা ও সিএনজিচালিত অটোরিকশা দ্রুতগতিতে চলছে। তাতে সড়কে সৃষ্টি হচ্ছে ব্যাপক বিশৃঙ্খলা। ওসব বাহন দুর্ঘটনার হার বাড়াচ্ছে।


সূত্র জানায়, দেশের ১০ হাসপাতালে ঈদের আগেপরে টানা চার দিনে মোট ১ হাজার ১৩৭ জন সড়ক দুর্ঘটনায় চিকিৎসা নিয়েছেন। তার মধ্যে মোটরসাইকেল দুর্ঘটনায় ৩৬৭ জন (৩২ দশমিক ২৭), ব্যাটারিচালিত অটোরিকশা ও সিএনজি দুর্ঘটনায় ৩৬৫ (৩২ দশমিক ১০ শতাংশ) জন আহত হন। আর বাস, মাইক্রোবাস, ট্রাক ও কাভার্ডভ্যানের মতো চার চাকার যানবাহন দুর্ঘটনায় আহত হয়েছে ১১৫ জন। ওই ১০টি হাসপাতাল হলো জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর) বা পুগু হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল, রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল। 


সূত্র আরো জানায়, গণমাধ্যমে এবার ঈদে দুই শতাধিক সড়ক দুর্ঘটনার ঘটনার খবর এসেছে। এর মধ্যে ৮০ জনের মৃত্যু হয়েছে। ঈদের ছুটিতে নগরীর মূল সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণহীনভাবে ছুটে চলায় অন্য যানবাহনের জন্য ঝুঁকি তৈরি হয়েছে। ওসব রিকশার কাঠামো এর গতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। ফলে রাস্তায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। ওই চারদিনে ঢাকার পঙ্গু হাসপাতালে ৪১২ জন সড়ক দুর্ঘটনা আহত হয়ে চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে ২৭১ জন ব্যাটারিচালিত রিকশা দুর্ঘটনায় এবং ১৪১ জন মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে আসে। ওই হাসপাতালে আসা সেবাপ্রার্থীদের ৮০ শতাংশ ঢাকার বাইরে থেকে এসেছে এবং চার দিনে ২৫১টি অস্ত্রোপচার হয়েছে।



ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৫৩ আহত চিকিৎসাধীন  ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ওই চার দিনে ৫৩ জন ভর্তি হন। এর মধ্যে ব্যাটারিচালিত রিকশায় আহত ২৪, মোটরসাইকেল দুর্ঘটনায় আহত ১৯ ও বাস দুর্ঘটনায় আহত ১০ জন। চিকিৎসাধীন সবাই ঢাকার বাইরের। অধিকাংশের অস্ত্রোপচার প্রয়োজন। রোগীর জটিলতা বিবেচনা করে অস্ত্রোপচারে অগ্রাধিকার দেয়া হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ঈদের ছুটিতে সড়ক দুর্ঘটনায় আহতদের মধ্যে সবচেয়ে বেশি ৩৬ জন ঈদের আগের দিনে চিকিৎসা নিতে আসেন। ঈদের দিন আসেন ১৬ জন। ঈদের পরের দিন আসেন ২২ জন। আহতের মধ্যে বেশির ভাগ মোটরসাইকেল, সিএনজি অটোরিকশা, বাস ও ব্যাটারিচালিত রিকশার যাত্রী ছিলেন। তবে কয়েকজন প্রাইভেটকার ও মাইক্রোবাসের যাত্রীও আছেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ঈদের চার দিনে কমপক্ষে ২০০ জন আহত হয়ে চিকিৎসা নিয়েছে। আর চিকিৎসাধীন অবস্থায় ৮ জনের মৃত্যু হয়েছে। চিকিৎসা নেওয়া ব্যক্তিদের মধ্যে ১৫০ জন মোটরসাইকেল দুর্ঘটনায়, ৩০ জন ব্যাটারিচালিত রিকশা এবং ২০ জন চার চাকার যানবাহন দুর্ঘটনায় আহত হন। তাছাড়া খুলনাসহ পার্শ্ববর্তী কয়েকটি জেলা থেকে ৭৪ জন সড়ক দুর্ঘটনায় আহত হয়ে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসা নিয়েছে। তাদের মধ্যে ৫৭ জন ব্যাটারিচালিত রিকশা দুর্ঘটনায় আহত হন এবং এর মধ্যে ৩ জন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে  চার দিনে ৪৯ জন সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসা নেন। তাদের মধ্যে মোটরসাইকেল ও সিএনজি অটোরিকশা দুর্ঘটনায় আহতদের সংখ্যা বেশি। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ৮৬ জন চিকিৎসাধীন। তাদের বড় একটি অংশ তিন চাকার বাহনে আহত হন। তাছাড়া ঈদের ছুটির চার দিনে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ৩১ জন চিকিৎসা নিয়েছে। 


এদিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মোহাম্মদ সরওয়ার জানান, এবার ঈদে ঢাকা মহানগর এলাকায় সড়ক দুর্ঘটনায় মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশায় বেশ দুর্ঘটনা ঘটেছে। এর মধ্যে ব্যাটারিচালিত অটোরিকশায় মামলা করার সুযোগ না থাকায় একটু বেগ পেতে হচ্ছে। প্রধান সড়কে রিকশা চলাচল বন্ধে বেশ কিছু উদ্যোগ নেয়া হয়েছে। আর তা সক্রিয়ভাবে বাস্তবায়ন হলে আশা করা যায় সড়কে রিকশা কমে আসবে।


আরও খবর




পত্নীতলায় শিক্ষক সম্মাননা ও ছাত্র শিক্ষক সম্মিলন অনুষ্ঠিত

লালমোহনে সড়ক পাকা করণের দাবিতে মানববন্ধন

শরণখোলায় বিদ্যুৎস্পৃষ্টে বিএনপি নেতার মৃত্যু

টাঙ্গুয়ার হাওরে নীতিমালা লঙ্ঘন: ডিজে গান ও অশ্লীল নাচে বিপর্যস্ত পরিবেশ

সদর থানা পুলিশের বড় সাফল্য: বিদেশি পিস্তল, গুলিসহ গ্রেফতার ১, গাড়ি জব্দ

বন্ধ থাকা শিল্প কারখানা চালুর উদ্যোগ নিয়েছেন সরকার প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।

ঈদের দ্বিতীয় দিনেও গাজীপুরে বর্জ্য অপসারণে মাঠে প্রশাসক শওকত হোসেন

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

ঘোড়াশাল প্রবাসী কল্যাণ সংস্থার উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলো ৪ শতাধিক রোগী

মুরাদনগরে অসহায় মানুষদের সাথে জামায়াতের ঈদ আনন্দ ভাগাভাগি

চাঁদপুরে আগ্রহীদের মাঝে জি এম বাংলা ও খাদিজা ফাউন্ডেশনের কোরবানি মাংস বিতারণ

ফতুল্লায় ঘুমের ওষুধ খাইয়ে হোসিয়ারি ব্যবসায়ীকে হত্যা, গ্রেপ্তার ২

আজমিরীগঞ্জে উৎসবমুখর পরিবেশে পালিত হলো পবিত্র ঈদুল আযহা

ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক ঘরে ঘরে:‎চেয়ারম্যান প্রার্থী জাফর ইকবাল বিশ্বাস

গঙ্গাচড়ায় খেলতে গিয়ে খোড়া গর্তে পড়ে দুই ভাইবোনের মর্মান্তিক মৃত্যু

আসাদ মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি পদে মনোনয়ন

অতীতের অন্ধকার পেরিয়ে আলোয় ফিরতে চান উত্তরধানঘড়ার প্রাক্তন সেনাসদস্য মিজানুর

গবেষণা ও প্রশাসনিক অভিজ্ঞতায় সমৃদ্ধ অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল ডুয়েটের নতুন ভিসি

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মিরপুর রিপোর্টার্স ক্লাবে ঢাকা বিভাগীয় তথ্য অফিসের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

ডুয়েট ছাত্রদল নেতার সিজিপিএ ৪.০০ অর্জন, ক্যাম্পাসজুড়ে প্রশংসা

গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযান: ৫ মাদকসেবী গ্রেফতার

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

দেবীগঞ্জের সন্তান রাসেল ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন।

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

গঙ্গাচড়ায় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

যুব সমাজের উদ্যোগে রঘুনাথপুর (গিরিংগির) মোড়ে মাদকবিরোধী মানববন্ধন

সাতক্ষীরায় কোটি টাকার কোর্ট ফি জালিয়াতির মূলহোতা পিওন সিরাজুল গ্রেপ্তার


এই সম্পর্কিত আরও খবর

চাঁদপুরের অর্ধশত গ্রামে ঈদুল আজহা উদযাপন

রাজধানীর কালশী বস্তিতে আগুন, ১৫ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

প্রচন্ড ঝড়ে চাঁদপুর ঘাটে যাত্রীবাহী লঞ্চ কাত হয়ে ১০ যাত্রী আহত

সারভাইভার’স ভয়েস সামিট অনুষ্ঠিত

মেঘনা ভাঙনে হুমকিতে উপকূল,জরুরি কাজের আশ্বাস পানিসম্পদ মন্ত্রীর

ঈদের তৃতীয় দিন দেউলিয়াবাড়ীতে "এইম এন্ড ড্রিম ফাউন্ডেশন" এর বৃক্ষরোপণ কর্মসূচি

আগামী বাজেটে ফ্যামিলি ও কৃষক কার্ড বৃদ্ধি করা হবে--- চাঁদপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান

বিএনপি জনগণকে যে ওয়াদা দেয়, তা বাস্তবায়নের চেষ্টা করে....প্রধানমন্ত্রী

দীর্ঘ ২২ বছর পর চাঁদপুরের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

১০ জেলায় শুরু হচ্ছে “জাতীয় নিমগাছ রোপণ কর্মসূচি-২০২৬