
স্টাফ রিপোর্টার
নোয়াখালীর চাটখিলে আর্তমানবতার সেবায় নিয়োজিত স্বেচ্ছাসেবী সংগঠন ছুয়ানী মার্কেট ব্লাড ডোনার ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল সফলভাবে সম্পন্ন হয়েছে। সোমবার (১৬ মার্চ) ছুয়ানী মার্কেট সংলগ্ন ঈদগাহ ময়দানে অত্যন্ত ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ছুয়ানী মার্কেট ব্লাড ডোনার ক্লাবের চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সেচ্ছাসেবী সংগঠক ফজলে রাব্বী আবিদ, গোলাপ হোসেন ফরহাদ, রফিকুল ইসলাম রনি, শেখ রিয়াদ হোসেন, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রিয়াদ, সংবাদিক মনির হোসেন সোহেল, ছুয়ানী মার্কেট ব্লাড ডোনার ক্লাবের সভাপতি রিপন চন্দ্র বর্ধন, ভারপ্রাপ্ত সেক্রেটারি আরমান মাহমুদ আসিফ , সিনিয়র সহ-সভাপতি আজাদ পলোয়ান, ক্লাবের সিনয়র সদস্য মিজান, রুবেল, সাইফুল, নূরনবী, অর্থ বিষয়ক সম্পাদক রেদোয়ান তুহিন, সদস্য রাকিব, সুজন লদ, দীপ্ত লদ।
অনুষ্ঠানে ছুয়ানী মার্কেট ব্লাড ডোনার ক্লাবের উপদেষ্টা মজিবুর রহমান নান্টু, আলতাফ হোসেন, আবুল খায়ের, আব্দুল মান্নান, বাহার বলি, দুলাল বলি, সামছুল ইসলাম, সুলতান মাহমুদ সুজন, সুজন পলোয়ান এবং ক্লাবের সকল স্তরের সদস্য, নিয়মিত রক্তদাতা এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ক্লাবটির চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ বলেন, "রক্তদান কেবল একটি সেবা নয়, এটি একটি পূণ্যের কাজও। ছুয়ানী মার্কেট ব্লাড ডোনার ক্লাব দীর্ঘ দিন ধরে মুমূর্ষু রোগীদের পাশে দাঁড়িয়ে যে দৃষ্টান্ত স্থাপন করছে, তা ধরে রাখতে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। এই ইফতার মাহফিল আমাদের সদস্যদের মাঝে ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করবে।"
অনুষ্ঠানে আর্তমানবতার সেবায় ক্লাবের কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। ইফতারের পূর্ব মুহূর্তে দেশ ও জাতির কল্যাণ এবং সংগঠনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, রমজান মাসেও যাতে রক্তের অভাবে কোনো রোগীর চিকিৎসা ব্যাহত না হয়, সে লক্ষ্যে তাদের সদস্যরা সার্বক্ষণিক প্রস্তুত রয়েছেন। দোয়া ও ইফতার শেষে ক্লাবের সদস্যরা একে অপরের সাথে কুশল বিনিময় করেন এবং আগামীতে আরও বড় পরিসরে মানবিক কাজে অংশ নেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।




























