শিরোনাম
ইতালিতে ট্রিপল মার্ডার: সন্দেহভাজনের ফেসবুক পোস্ট ঘিরে নতুন আলোচনা আমরা দ্বীন ইসলাম নিয়ে স্বাধীনভাবে বসবাস করতে চাই,পীর ছাহেব ছারছীনা লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ইতালিতে নিহত প্রবাসী,এক বছর আগে পাঠানো হয়েছিল হত্যার হুমকির উড়ো চিঠি আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসে নাঙ্গলকোটে যুব র‍্যালি তারেক রহমানের কাছে অভিযোগ: রোকনুজ্জামানের কর্মকাণ্ডে ক্ষতিগ্রস্ত বিএনপির ভাবমূর্তি লালমোহনে কোস্ট গার্ডের অভিযানে ১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক মুরাদনগরে বিনা মূল্যে চক্ষু চিকিৎসা ও ওষুধ পেলেন ৫ শতাধিক রোগী লালমোহনে জমিজমা সংক্রান্ত বিরোধে সংঘর্ষ,আহত ২ আখাউড়ায় আতংক মনে বিদ্যালয়ে আসছে না ১টি শিশু
রবিবার ২৮ জুন ২০২৬
রবিবার ২৮ জুন ২০২৬

বছরের অন্য সময় হাহাকার বৃষ্টি হলেই ব্যস্ততা বাড়ে ছাতা কারিগরদের

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:সোমবার ০২ জুন ২০২৫ | হালনাগাদ:সোমবার ০২ জুন ২০২৫ | অনলাইন সংস্করণ

Image


জাহিদ দুলাল, জেলা প্রতিনিধি (ভোলা) :

ভোলার লালমোহন উপজেলায় গত কয়েক দিন ধরে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিকে ঘিরে যেন উৎসবের আমেজ বইছে ছাতা কারিগরদের মাঝে। পৌরশহরের হাফিজ উদ্দিন অ্যাভিনিউর ফুটপাতের ছাতা কারিগরদের এখন ব্যস্ততা বেড়েছে। ওই স্থানে ৪ থেকে ৫ জন কারিগর পুরনো ছাতা মেরামত করেন। তাদের মধ্যে একজন ৭০ বছর বয়সী মো. কয়ছর আহমেদ বিশ্বাস। বিগত ৪০ বছর ধরে বর্ষার মৌসুমে ছাতা মেরামত করছেন তিনি। বৃদ্ধ কয়ছর আহমেদ উপজেলার বদরপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের রায়রাবাদ এলাকার বাসিন্দা।

কয়ছর আহমেদ জানান, প্রায় ৪০ বছর ধরে ছাতা মেরামত করছি। বর্ষার মৌসুমে কাজ বেশি থাকে। গত কয়েকদিন বৃষ্টি হওয়ায় কাজ কিছুটা বেড়েছে। এ কারণে আয়ও বেড়েছে। এতে করে বর্তমানে কিছুটা স্বস্তিতে রয়েছি। সামনে যখন পুরোপুরি বর্ষা শুরু হবে তখন কাজ আরও বাড়বে। বর্তমানে প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত হাফিজ উদ্দিন অ্যাভিনিউর ফুটপাতে বসে গড়ে প্রায় ৩০০ টাকার কাজ করতে পারি। এ দিয়ে চলে বৃদ্ধা স্ত্রীকে নিয়ে সংসার। তবে বর্ষার মৌসুম ছাড়া অন্য সময় তেমন কাজ থাকে না। তখন অলস সময় পার করি।

তিনি আরও জানান, আমার তেমন কোনো সম্পত্তি নেই। এ ছাড়া আমার ৪ ছেলে থাকলেও তারা বিয়ে করে আলাদা সংসার করে। আর ১ মেয়েকে বিয়ে দিয়েছি। সে শ্বশুর বাড়িতে থাকে। তাই এই বৃদ্ধ বয়সেও ছাতা মেরামতের কাজ করি। বয়স হওয়ায় এখন শরীরটাও ঠিক মতো চলছে না। তাই এক প্রকার বাধ্য হয়েই পেটের দায়ে এই কাজ করছি। যেহেতু বয়স হয়েছে তাই আর ক’দিনই বা এই কাজ করতে পারবো। এ জন্য সরকারের সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তাদের প্রতি অনুরোধ রইলো, আমার নামে যেন একটি বয়স্ক ভাতা করে দেয়া হয়। এ ছাড়া অসহায়দের জন্য সরকারি যে চাল রয়েছে সেখান থেকে চালের ব্যবস্থা করে দিলে বাকি দিনগুলো আরেকটু ভালোভাবে কাটাতে পারবো।

হাফিজ উদ্দিন অ্যাভিনিউর আরেক ছাতা কারিগর ৫৫ বছরের বৃদ্ধ মো. শাহে আলম। তিনি লালমোহন উপজেলার কালমা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চরছকিনা এলাকার বাসিন্দা। তিনি বলেন, বিগত বেশ কয়েক বছর ধরে ছাতা মেরামত করছি। বৃষ্টির সময় কাজ ভালো হয়। যার ফলে বর্ষার সময় অনেকটা ভালো আয় করতে পারি। বর্তমানে এ ছাতা মেরামত করে প্রতিদিন গড়ে ৩০০ টাকার মতো উপার্জন হয়। এই উপার্জনের আয়ে সন্তান ও স্ত্রীদের নিয়ে সংসার চালাচ্ছি। আমার সংসারে দুই মেয়ে ছিল, তাদের বিয়ে দিয়েছি। বর্তমানে ৩ ছেলে রয়েছে। তারা পড়ালেখার পাশাপাশি কাজ করে কিছু টাকা উপার্জন করে আমাকে সংসার চালাতে সহযোগিতা করে। আমার বসতভিটাটুকু ছাড়া আর কোনো সম্পত্তি নেই। তাই অন্য কোনো আয়ও নেই। নিজের উপার্জন আর ছেলেদের দেয়া টাকায় কোনো রকমে সংসার চলছে।

তিনি আরও বলেন, এই পৌরসভাসহ উপজেলার বিভিন্ন এলাকায় বেশ কিছু ছাতা কারিগর রয়েছেন। তাদের অধিকাংশই অস্বচ্ছল। তাই সরকারের কাছে দাবি করছি, আমাদের মতো ছাতা কারিগরদের প্রয়োজনীয় সহযোগিতা করার। তাহলে আমরা আরেকটু ভালো থাকতে পারবো।

এ বিষয়ে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহ আজিজ জানান, এই উপজেলায় যেসব ছাতা কারিগর রয়েছেন তারা আমার সঙ্গে দেখা করলে তাদের সঙ্গে আলোচনা করবো। এরপর তাদের সরকারি যে সহায়তার আওতায় আনা যায় তার আওতায় এনে তা প্রদানের সর্বোচ্চ চেষ্টা করবো।


আরও খবর




ইতালিতে ট্রিপল মার্ডার: সন্দেহভাজনের ফেসবুক পোস্ট ঘিরে নতুন আলোচনা

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের রংপুর বিভাগের সাংবাদিকদের মাঝে অনুদানের চেক বিতরণ

আমরা দ্বীন ইসলাম নিয়ে স্বাধীনভাবে বসবাস করতে চাই,পীর ছাহেব ছারছীনা

রেললাইনে বসে ফোনে কথা বলতে গিয়ে প্রাণ গেল গরু ব্যবসায়ীর

কাউকে খুশি করতে নয়, জনগণের জন্য কাজ করি'- এমপি মনিরুল হক চৌধুরী

আত্রাই নদী থেকে এক প্রতিবন্ধী বৃদ্ধের লাশ উদ্ধার

বোয়ালখালীতে ঝুলন্ত অবস্থায় প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

বোদায় মাদক সেবনের দায়ে আটক ৩, ভ্রাম্যমান আদালতে জেল

মসজিদ থেকেই মাদকবিরোধী জনসচেতনতা, ব্যতিক্রমী উদ্যোগ মুরাদনগর থানার ওসির

চকরিয়ায় সরকারি পুকুরের লিজকে কেন্দ্র করে জামায়াত নেতা ও তাঁর ভাইদের ওপর হামলা,আহত ৩

চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন ধর্মমন্ত্রী আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ, দেশবাসীর কাছে দোয়া কামনা

তালায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত

লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

ইতালিতে নিহত প্রবাসী,এক বছর আগে পাঠানো হয়েছিল হত্যার হুমকির উড়ো চিঠি

আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসে নাঙ্গলকোটে যুব র‍্যালি

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ডুয়েট ব্রাজিল ফ্যান ক্লাবের ১৫৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা

গফরগাঁও পাইথল ইউনিয়নে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীদের অতর্কিত হামলা: যুবক রক্তাক্ত, মগজ ক্ষতিগ্রস্ত হয়ে আশঙ্কাজনক

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর

শোলাপুকুরিয়া ইসলামী সমাজসেবা যুব উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত


এই সম্পর্কিত আরও খবর

ইতালিতে ট্রিপল মার্ডার: সন্দেহভাজনের ফেসবুক পোস্ট ঘিরে নতুন আলোচনা

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের রংপুর বিভাগের সাংবাদিকদের মাঝে অনুদানের চেক বিতরণ

আমরা দ্বীন ইসলাম নিয়ে স্বাধীনভাবে বসবাস করতে চাই,পীর ছাহেব ছারছীনা

রেললাইনে বসে ফোনে কথা বলতে গিয়ে প্রাণ গেল গরু ব্যবসায়ীর

কাউকে খুশি করতে নয়, জনগণের জন্য কাজ করি'- এমপি মনিরুল হক চৌধুরী

আত্রাই নদী থেকে এক প্রতিবন্ধী বৃদ্ধের লাশ উদ্ধার

বোয়ালখালীতে ঝুলন্ত অবস্থায় প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

বোদায় মাদক সেবনের দায়ে আটক ৩, ভ্রাম্যমান আদালতে জেল

মসজিদ থেকেই মাদকবিরোধী জনসচেতনতা, ব্যতিক্রমী উদ্যোগ মুরাদনগর থানার ওসির

চকরিয়ায় সরকারি পুকুরের লিজকে কেন্দ্র করে জামায়াত নেতা ও তাঁর ভাইদের ওপর হামলা,আহত ৩