শিরোনাম
চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল চন্দনাইশ দোহাজারীতে হাজারী টাওয়ারের সামনে সওজ বিভাগের জায়গায় লিফট স্থাপন কাজ চলমান নীলফামারীর পলাশবাড়ী বাজারে ‘শিফা মেডিসিন অ্যান্ড হিজামা সেন্টার’-এর উদ্বোধন গায়ে হলুদের একদিন আগে গলায় ফাঁস দিয়ে কনের আত্মহত্যা মুরাদনগরে এলাকাবাসীর উদ্যোগে মাদকবিরোধী জনসচেতনতামূলক সভা হাতের টানে সড়কের উঠে যাচ্ছে কার্পেটিং ডিএনএ টেস্টে নির্দোষ প্রমাণিত লালমোহনের মহিউদ্দিন: মিথ্যা মামলার বেড়াজালে কয়েক লাখ টাকার ক্ষতি ও কারাভোগ কেনা প্রশ্ন দিয়ে অর্ধ-বার্ষিক পরীক্ষা নিচ্ছেন পোরশার মাধ্যমিক বিদ্যালয়গুলো লালমোহনে প্রাথমিক বিদ্যালয়ের সোলার ব্যটারী চুরির ঘটনা বৃদ্ধি পাচ্ছে শেরপুরে বিদ্যালয়ের গেটের সামনেই ময়লার ডাস্টবিন ; স্বাস্থ্যঝুঁকিতে ৬ শতাধিক কোমলমতি শিক্ষার্থী
বৃহস্পতিবার ০২ জুলাই ২০২৬
বৃহস্পতিবার ০২ জুলাই ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে রাবার ড্যাম দিয়ে ‘নদী হত্যা’

আলোকিত স্বদেশ ডেস্ক
প্রকাশিত:বৃহস্পতিবার ১০ এপ্রিল ২০২৫ | হালনাগাদ:বৃহস্পতিবার ১০ এপ্রিল ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীতে এ বছর শুরু হয়েছে রাবার ড্যামের (রাবারের তৈরি বাঁধ) মাধ্যমে পানি ধরে রাখার কর্যক্রম। এতে রাবার ড্যামের উজানে পানি থাকলেও নদীর ভাটি অঞ্চল একেবারেই পানিশূন্য হয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, খোদ পানি উন্নয়ন বোর্ড রাবার ড্যাম নির্মাণ করে ভাটির ২৬ কিলোমিটার নদী হত্যা করেছে। 


সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, চাঁপাইনবাবগঞ্জ অংশে আন্তঃসীমান্ত নদী মহানন্দার দৈর্ঘ্য ৯৫ কিলোমিটার। প্রবেশমুখ থেকে মহানন্দা নদীর ভাটিতে ৭০ কিলোমিটার দূরে নির্মাণ করা হয় রাবার ড্যাম। রাবার ড্যামটির অবস্থান চাঁপাইনবাবগঞ্জ শহরের রেহাইচর এলাকায়। ২০২১ সালে এই রাবার ড্যাম নির্মাণের কাজ শুরু হয়। চলতি মৌসুমেই প্রথমবারের মতো রাবার ফুলিয়ে পানি ধরে রাখার কার্যক্রম শুরু হয়েছে। এতেই ভাটির বিস্তীর্ণ অঞ্চলজুড়ে পানিশূন্য হয়ে পড়েছে। 


সরেজমিনে দেখা গেছে, রাবার ড্যাম থেকে ভাটির ২৬ কিলোমিটার নদীর বেশ কয়েকটি স্থানে পানি প্রবাহ বন্ধ হয়ে গেছে। এতে বিপাকে পড়েছেন ওই অঞ্চলের মানুষ। 


দীর্ঘদিন ধরে নদীতে মাছ ধরার পেশা বারঘোরিয়া এলাকার আবুল কালাম আজাদের। নদীর ভাটিতে মাছ ধরার সময় রাবার ড্যাম দেখিয়ে তিনি বলেন, ‘সব পানিতে তো আটকে আছে ওখানে। পানির প্রবাহ বন্ধ হয়ে গেছে। এ কারণে এদিকে নদী শুকিয়ে গেছে।’ প্রায় ৪৮ বছর বয়সী আবুল কালাম আজাদ আগে কখনোই মহানন্দা নদীর এমন শুকিয়ে যাওয়া দেখেননি বলে মন্তব্য করেন। 



বারঘোরিয়া বাজারপাড়ার তুলশি হালদার বলেন, অন্য বছরের চেয়ে এবার নদী (ভাটি অংশ) শুকিয়ে গেছে বেশি। সামনে তো আরও খরা আছে। খরায় নদীর কোনো অস্তিত্বই থাকবে না। যারা নদীর ওপর নির্ভর করে কাজকর্ম করেন তারা খুব সমস্যায় পড়বেন। 



চামগ্রামের রশিদুল ইসলাম বলেন, রাবার ড্যামের কারণে ভাটির দিকে পানি একেবারেই আসছে না। যে কারণে নদী শুকিয়ে গেছে। শুধু নদীই শুকিয়ে যায়নি এ অঞ্চলের মানুষ ভূগর্ভস্থ পানিও ঠিকমতো পাচ্ছেন না। 


আকুন্দবাড়িয়া এলাকার আবু বাক্কার বলেন, ‘রাবার ড্যাম দিয়ে মহানন্দা নদীকেই হত্যা করেছে পানি উন্নয়ন বোর্ড। নদীর ভাটি অঞ্চলের কথা একেবারেই না ভেবে উজানে পানি ধরে রাখার জন্য এই রাবার ড্যাম করা হয়েছে।’


রেহাইচর এলাকার রাশেদুল ইসলাম রানা বলেন, ‘নদীর প্রাকৃতিক গতিপথ বাধা দিলে কতটা সাইড ইফেক্ট তা প্রকৃতিই বলে দেয়। রাবার ড্যামের ভাটি অঞ্চলের মানুষ পানির অভাবে খুব ভুগবে বলেই মনে হচ্ছে আমাদের।’



চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, মহানন্দা নদীর বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু সংলগ্ন এলাকায় ৩৯৩ মিটার দীর্ঘ রাবার ড্যামের কাজ শেষ হয়েছে চলতি বছরেই। শুরুতে এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছিল ১৫৫ কোটি ৪৬ লাখ ৩৫ হাজার ১৯৫ টাকা। তবে পরবর্তীতে ব্যয় বাড়ানো হয় আরও ৬৯ কোটি টাকা। এ প্রকল্পের আওতায় রাবার ড্যাম নির্মাণের পাশাপাশি নদী খনন ও ড্যাম সংলগ্ন এলাকায় একটি সড়ক নির্মাণ করা হয়েছে।


চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এস এম আহসান হাবীব বলেন, ‘রাবার ড্যাম নির্মাণের ফলে মহানন্দা নদীর উজানে অন্যান্য বছরের তুলনায় ৫ থেকে ৬ ফিট পানি বেশি আছে। এই পানি কৃষিকাজে ব্যবহৃত হচ্ছে। অন্যান্য বছর যে সব গভীর নলকূপে পানি পাওয়া যেত না, সেসব গভীর নলকূপে এবার পানি পাওয়া যাচ্ছে। আগামী ৫ বছরের মধ্যে ওই অঞ্চলের কৃষিতে একটা বৈপ্লবিক পরিবর্তন আসবে।’ 


অন্যদিকে ভাটি অঞ্চলে নদী শুকিয়ে যাওয়া প্রসঙ্গে আহসান হাবীব বলেন, ‘প্রত্যেকটা প্রকল্পেরই মেরিটস-ডিমেরিটস থাকে। আমাদের একটা প্ল্যান আছে, সেটা হচ্ছে পদ্মা নদীর পানি ব্যাক ওয়াটার ফ্লো দিয়ে মহানন্দা নদীতে সংরক্ষণ করা। এ জন্য নদী খননেরও প্রয়োজন হবে।’


আরও খবর




বগুড়ায় প্রতিবন্ধী শ্যালিকাকে ধর্ষণ, অভিযুক্ত দুলাভাই গ্রেফতার

রাণীনগরে জিআর চাল ও কৃষি প্রণোদনা বিতরণ

চাপুলিয়া মফিজ উদ্দিন খান উচ্চ বিদ্যালয়ের নতুন সভাপতি ভিপি জয়নাল আবেদীন তালুকদার

রংপুরের তারাগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নড়াইলে চোর সন্দেহে গাছে বেঁধে নির্যাতন, চিকিৎসাধীন সেই বুদ্ধিপ্রতিবন্ধীর মৃত্যু

বোদায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদকাসক্ত আটক, ৬ মাসের কারাদণ্ড

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চন্দনাইশ দোহাজারীতে হাজারী টাওয়ারের সামনে সওজ বিভাগের জায়গায় লিফট স্থাপন কাজ চলমান

ফতুল্লায় ল্যাপ-তোশকে মোড়ানো অবস্থায় বিকাশ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

নীলফামারীর পলাশবাড়ী বাজারে ‘শিফা মেডিসিন অ্যান্ড হিজামা সেন্টার’-এর উদ্বোধন

সুশীলন-ইউনিসেফের উদ্যোগে মনপুরায় জাতীয় ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন অনুষ্ঠিত

বোদায় ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল স্কুলছাত্রীর

রাজবাড়ীতে মাদকসহ ১ জন গ্রেপ্তার

তাহিরপুরে মানহানীকর বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা

পাটকেলঘাটায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুতের দায়ে ৩ হোটেলকে জরিমানা

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ডুয়েট ব্রাজিল ফ্যান ক্লাবের ১৫৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রত্যাশী আজমল হোসেন হিরো

কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর

২৪ নং ওয়ার্ডে লাইসেন্সবিহীন বেকারি ও আইসক্রিম কারখানা: হুমকিতে জনস্বাস্থ্য

রামিসা হত্যার রায়ে আমরা সন্তুষ্ট, যত দ্রুত সম্ভব নিষ্পত্তি : আইনমন্ত্রী


এই সম্পর্কিত আরও খবর

বগুড়ায় প্রতিবন্ধী শ্যালিকাকে ধর্ষণ, অভিযুক্ত দুলাভাই গ্রেফতার

রাণীনগরে জিআর চাল ও কৃষি প্রণোদনা বিতরণ

চাপুলিয়া মফিজ উদ্দিন খান উচ্চ বিদ্যালয়ের নতুন সভাপতি ভিপি জয়নাল আবেদীন তালুকদার

রংপুরের তারাগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নড়াইলে চোর সন্দেহে গাছে বেঁধে নির্যাতন, চিকিৎসাধীন সেই বুদ্ধিপ্রতিবন্ধীর মৃত্যু

বোদায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদকাসক্ত আটক, ৬ মাসের কারাদণ্ড

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চন্দনাইশ দোহাজারীতে হাজারী টাওয়ারের সামনে সওজ বিভাগের জায়গায় লিফট স্থাপন কাজ চলমান

ফতুল্লায় ল্যাপ-তোশকে মোড়ানো অবস্থায় বিকাশ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

নীলফামারীর পলাশবাড়ী বাজারে ‘শিফা মেডিসিন অ্যান্ড হিজামা সেন্টার’-এর উদ্বোধন