শিরোনাম
লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ইতালিতে নিহত প্রবাসী,এক বছর আগে পাঠানো হয়েছিল হত্যার হুমকির উড়ো চিঠি আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসে নাঙ্গলকোটে যুব র‍্যালি তারেক রহমানের কাছে অভিযোগ: রোকনুজ্জামানের কর্মকাণ্ডে ক্ষতিগ্রস্ত বিএনপির ভাবমূর্তি লালমোহনে কোস্ট গার্ডের অভিযানে ১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক মুরাদনগরে বিনা মূল্যে চক্ষু চিকিৎসা ও ওষুধ পেলেন ৫ শতাধিক রোগী লালমোহনে জমিজমা সংক্রান্ত বিরোধে সংঘর্ষ,আহত ২ আখাউড়ায় আতংক মনে বিদ্যালয়ে আসছে না ১টি শিশু আমতলীতে মসজিদ ও ইউনিয়ন পরিষদসহ চার প্রতিষ্ঠানে চুরি রায়গঞ্জে ৩ হাজার কৃষকের মাঝে আমন ধানের বীজ ও সার বিতরণের উদ্বোধন
শনিবার ২৭ জুন ২০২৬
শনিবার ২৭ জুন ২০২৬

চকরিয়ায় সরকারি পুকুরের লিজকে কেন্দ্র করে জামায়াত নেতা ও তাঁর ভাইদের ওপর হামলা,আহত ৩

প্রকাশিত:শনিবার ২৭ জুন ২০২৬ | হালনাগাদ:শনিবার ২৭ জুন ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

ইয়ার রহমান আনানঃকক্সবাজার ব্যুরোকক্সবাজারের নবগঠিত মাতামুহুরি উপজেলার কোনাখালী ইউনিয়নে সরকারি পুকুর ইজারা (লিজ) নেওয়াকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে। প্রকাশ্য দিবালোকে ধারালো ক্ষুর, লোহার রড ও লাঠিসোঁটা দিয়ে হামলা চালিয়ে কোনাখালী ইউনিয়ন জামায়াতের সহ-সেক্রেটারি ও স্থানীয় পল্লী চিকিৎসক ডা. আব্দুল হামিদ (৩৮)-সহ তাঁর ছোট ভাই ও চাচাতো ভাইকে গুরুতর আহত করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ সময় হামলাকারীরা তাঁদের মারধরের পাশাপাশি নগদ টাকা ছিনিয়ে নিয়েছে বলেও অভিযোগ করা হয়েছে।শনিবার (২৭ জুন) বিকেল ৩টার দিকে চকরিয়া থানাধীন কোনাখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের শহর আলীপাড়া স্টেশনের পূর্ব পাশে তৌহিদের চা দোকানের সামনের সড়কে এ ঘটনা ঘটে।এ ঘটনায় আহত ডা. আব্দুল হামিদ বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে আসামি করে চকরিয়া থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন।আহতরা হলেন— কোনাখালী ইউনিয়নের নয়া ঘোনা এলাকার মোস্তাক আহমদের ছেলে ও ইউনিয়ন জামায়াতের সহ-সেক্রেটারি ডা. আব্দুল হামিদ (৩৮), তাঁর ছোট ভাই মোহাম্মদ সিফাত (২২) এবং চাচাতো ভাই শেখ সালাহউদ্দিন। বর্তমানে তারা চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।এজাহার সূত্রে জানা গেছে, অভিযুক্তরা হলেন— শহর আলীপাড়ার আমির হোসেনের ছেলে নুরুল আলম নুরু (৩৮), নতুন খোনাপাড়ার ফকির মোহাম্মদের ছেলে জাকের হোসেন ওরফে শুরাইয়া (২৪), আমির হোসেনের ছেলে শফি আলম (২৬), মৃত খাদেম আলীর ছেলে আহমদ হোসেন (৫৮), আমির হোসেনের ছেলে শামসুল আলম (৪২) এবং তাঁর ভাই মনির আলম (২৮)।এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, কোনাখালী ইউনিয়নে বাংলাদেশ সরকারের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অধীনে রেড ক্রিসেন্ট সাইক্লোন সেন্টারের পাশে দুটি সরকারি পুকুর রয়েছে। অভিযোগ অনুযায়ী, বিগত আওয়ামী লীগ সরকারের সময় রাজনৈতিক প্রভাব খাটিয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল আলম, নুরুল আলম নুরু ও তাঁদের সহযোগীরা পুকুর দুটি দীর্ঘদিন ধরে অবৈধভাবে ভোগদখল করে আসছিলেন।সম্প্রতি দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর চকরিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের মাধ্যমে সরকারি বিধি অনুসরণ করে পুকুর দুটি ইজারা নেওয়ার জন্য আবেদন করেন ডা. আব্দুল হামিদ। এরপর থেকেই অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে তাঁকে এবং অন্যান্য ইজারা আবেদনকারীদের বিভিন্ন সময়ে প্রাণনাশের হুমকি দিয়ে আসছিল বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।এজাহারে আরও বলা হয়, শনিবার বিকেল ৩টার দিকে ডা. আব্দুল হামিদ নিজ বাড়ি থেকে হেঁটে তাঁর চেম্বারের উদ্দেশ্যে রওনা দেন। তিনি শহর আলীপাড়া স্টেশনের পূর্ব পাশে তৌহিদের চা দোকানের সামনে পৌঁছালে পূর্বপরিকল্পিতভাবে ওত পেতে থাকা অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে তাঁর পথরোধ করে। অভিযোগ অনুযায়ী, তাঁকে হত্যার উদ্দেশ্যে ধারালো ক্ষুর দিয়ে মুখের বাম পাশ ও গালে আঘাত করে রক্তাক্ত জখম করা হয়।এ সময় তাঁর চিৎকার শুনে ছোট ভাই মোহাম্মদ সিফাত ও চাচাতো ভাই শেখ সালাহউদ্দিন তাঁকে উদ্ধার করতে এগিয়ে এলে হামলাকারীরা তাঁদের ওপরও হামলা চালায়। অভিযোগ অনুযায়ী, ধারালো ক্ষুর দিয়ে তাঁদের মুখমণ্ডল ও ঠোঁটে উপর্যুপরি আঘাত করে গুরুতর জখম করা হয়।চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, "কোনাখালীতে মারামারির ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"



আরও খবর




চকরিয়ায় সরকারি পুকুরের লিজকে কেন্দ্র করে জামায়াত নেতা ও তাঁর ভাইদের ওপর হামলা,আহত ৩

চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন ধর্মমন্ত্রী আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ, দেশবাসীর কাছে দোয়া কামনা

তালায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত

লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

ইতালিতে নিহত প্রবাসী,এক বছর আগে পাঠানো হয়েছিল হত্যার হুমকির উড়ো চিঠি

আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসে নাঙ্গলকোটে যুব র‍্যালি

তারেক রহমানের কাছে অভিযোগ: রোকনুজ্জামানের কর্মকাণ্ডে ক্ষতিগ্রস্ত বিএনপির ভাবমূর্তি

লালমোহনে কোস্ট গার্ডের অভিযানে ১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

মুরাদনগরে বিনা মূল্যে চক্ষু চিকিৎসা ও ওষুধ পেলেন ৫ শতাধিক রোগী

লালমোহনে জমিজমা সংক্রান্ত বিরোধে সংঘর্ষ,আহত ২

আখাউড়ায় আতংক মনে বিদ্যালয়ে আসছে না ১টি শিশু

বাউফলে দুই নামধারী সংবাদকর্মীর বিরুদ্ধে সাংবাদিককে মারধর ও হুমকির অভিযোগে থানায় অভিযোগ

দীর্ঘ বছরের দুর্ভোগের অবসান -জনসাধারণের অর্থায়নে ১৫০ ফুট কাঠের ব্রিজ নির্মাণে উচ্ছ্বসিত কলাতলীবাসী

শরণখোলায় গভীর রাতে কেরোসিন ঢেলে ইজিবাইকে আগুন দেওয়ার অভিযোগ

ধর্মপাশায় লন্ডন প্রবাসীর উদ্যোগে মসজিদ নির্মাণের ছাদ ঢালাইয়ের কাজ উদ্ভোধন

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ডুয়েট ব্রাজিল ফ্যান ক্লাবের ১৫৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা

গফরগাঁও পাইথল ইউনিয়নে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীদের অতর্কিত হামলা: যুবক রক্তাক্ত, মগজ ক্ষতিগ্রস্ত হয়ে আশঙ্কাজনক

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

সদর থানা পুলিশের বড় সাফল্য: বিদেশি পিস্তল, গুলিসহ গ্রেফতার ১, গাড়ি জব্দ


এই সম্পর্কিত আরও খবর

চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন ধর্মমন্ত্রী আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ, দেশবাসীর কাছে দোয়া কামনা

তালায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত

লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

ইতালিতে নিহত প্রবাসী,এক বছর আগে পাঠানো হয়েছিল হত্যার হুমকির উড়ো চিঠি

আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসে নাঙ্গলকোটে যুব র‍্যালি

তারেক রহমানের কাছে অভিযোগ: রোকনুজ্জামানের কর্মকাণ্ডে ক্ষতিগ্রস্ত বিএনপির ভাবমূর্তি

লালমোহনে কোস্ট গার্ডের অভিযানে ১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

মুরাদনগরে বিনা মূল্যে চক্ষু চিকিৎসা ও ওষুধ পেলেন ৫ শতাধিক রোগী

লালমোহনে জমিজমা সংক্রান্ত বিরোধে সংঘর্ষ,আহত ২

আখাউড়ায় আতংক মনে বিদ্যালয়ে আসছে না ১টি শিশু