
মো : ইয়াছিন সরকার মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি বাংলাদেশ সরকারের ধর্মমন্ত্রী, কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের বর্ষীয়ান রাজনৈতিক ব্যক্তিত্ব আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ উন্নত চিকিৎসার উদ্দেশ্যে সিঙ্গাপুর যাচ্ছেন।দীর্ঘদিন ধরে জাতীয় রাজনীতি ও জনসেবার সঙ্গে সম্পৃক্ত এই প্রবীণ নেতার শারীরিক সুস্থতা কামনায় তাঁর পরিবার, রাজনৈতিক সহকর্মী, সমর্থক এবং অসংখ্য শুভাকাঙ্ক্ষী মহান আল্লাহর দরবারে দোয়া করছেন। তাঁরা আশা প্রকাশ করেছেন, উন্নত চিকিৎসা শেষে তিনি দ্রুত সুস্থ হয়ে আবারও মানুষের মাঝে ফিরে আসবেন। কায়কোবাদ দীর্ঘ রাজনৈতিক জীবনে মুরাদনগরসহ দেশের বিভিন্ন অঞ্চলে জনকল্যাণমূলক কর্মকাণ্ডে ভূমিকা রেখেছেন। তাঁর চিকিৎসার খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকেই তাঁর দ্রুত আরোগ্য ও নিরাপদ প্রত্যাবর্তন কামনা করে শুভকামনা জানাচ্ছেন। সবাই মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করছেন, তিনি যেন আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ সাহেবকে দ্রুত পূর্ণ শিফা দান করেন, সুস্বাস্থ্য ও দীর্ঘ নেক হায়াত দান করেন এবং চিকিৎসা শেষে সুস্থ-সবল অবস্থায় নিরাপদে দেশের মাটিতে ফিরিয়ে আনেন।




























