
এম এম ইউসুফ আলী, স্টাফ রিপোর্টার:
আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে যুব র্যালি ২৬ জুন শুক্রবার সকালে উপজেলা সদরে অনুষ্ঠিত হয়েছে।
যুব র্যালিটি নাঙ্গলকোট হাসান মেমোরিয়াল সরকারি কলেজ গেইট থেকে শুরু হয়ে নাঙ্গলকোট বাজারের প্রধান-প্রধান প্রদক্ষিণ শেষে বটতলায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
নাঙ্গলকোট উপজেলা যুব ও ক্রীড়া বিভাগ সভাপতি আব্দুল হান্নানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কুমিল্লা দক্ষিণ জেলা যুব ও ক্রীড়া বিভাগ সভাপতি জয়নাল আবেদীন।
নাঙ্গলকোট পৌরসভা যুব ও ক্রীড়া বিভাগ উপদেষ্টা দেলোয়ার হোসাইনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট পৌরসভা যুব ও ক্রীড়া বিভাগ প্রধান উপদেষ্টা হারুনুর রশিদ।
এসময় উপস্থিত ছিলেন, যুব ও ক্রীড়া বিভাগ দৌলখাঁড় ইউনিয়ন সভাপতি মাশরিকুল আলম সুহাদ,জোড্ডা পশ্চিমা ইউনিয়ন সভাপতি শাহজাহান ওমর, জোড্ডা পুর্ব ইউনিয়ন সভাপতি ইয়াছিন মজুমদার, আদ্রা দক্ষিণ ইউনিয়ন সভাপতি আলমগীর, আদ্রা উত্তর ইউনিয়ন সভাপতি যুবায়ের হোসেন জনি,মক্রবপুর ইউনিয়ন সভাপতি ফয়সাল হোসেন,বটতলী ইউনিয়ন সভাপতি শাহজালাল মানিক,বাঙ্গড্ডা ইউনিয়ন সভাপতি তোফায়েল আহমেদ অপু প্রমুখ।
বক্তারা বলেন, মাদক একটি জাতির ভবিষ্যৎ ধ্বংস করে দেয়। যুবসমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করে একটি সুস্থ, সুন্দর ও নৈতিক সমাজ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।মাদকের বিস্তার রোধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং প্রশাসনের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন তারা।




























