শিরোনাম
আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার লালমোহনে মা-ছেলে ক্যান্সারে আক্রান্ত ! ছেলেকে বাঁচাতে মায়ের আকুতি পত্নীতলায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন রূপগঞ্জে ৪ মাদকসেবীর বিভিন্ন মেয়াদে সাজা জামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন: নির্বাচনী প্রচারণা শুরু করলেন যুবদল নেতা জাকির হোসেন বাবু পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ দক্ষিণ আইচা বাজার মুদি ব্যবসায়ী সমিতির নির্বাচন,সভাপতি জাকির ও সম্পাদক জাহের চন্দনাইশে হিজরি নববর্ষ উদযাপন পরিষদের আলোচনা সভা ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত টাঙ্গাইলে ৫ লাখ ২৪ হাজার ১৮৮ শিশুকে খাওয়ানো হচ্ছে ভিটামিন এ ক্যাপসুল সুষ্ঠু ও সুশৃঙ্খল পরীক্ষা চান রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
রবিবার ২৮ জুন ২০২৬
রবিবার ২৮ জুন ২০২৬

ডাকসুর মঞ্চে কসবার জয়ধ্বনি ,তিন শিক্ষার্থীর সাফল্যে উচ্ছ্বসিত জনপদ

প্রকাশিত:মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর ২০২৫ | হালনাগাদ:মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর ২০২৫ | অনলাইন সংস্করণ

Image




সাইদুল ইসলাম, কসবা ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি


ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বিভিন্ন পদে নির্বাচিত হয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার তিনজন শিক্ষার্থী। এদের মধ্যে কেন্দ্রীয় সংসদে ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী ইমরান হোসাইন কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের প্যানেল থেকে। তিনি ৬২৫৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তিনি উপজেলার বায়েক ইউনিয়নের কোনাঘাটা গ্রামের শামসু মিয়ার ছেলে। সংস্কৃত বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী শিমু আক্তার হল সংসদ থেকে কবি সুফিয়া কামাল হলে সর্বোচ্চ ১৬৫৫ ভোট পেয়ে এজিএস পদে নির্বাচিত হয়েছেন। তিনি কুটি ইউনিয়নের জাজিয়ারা গ্রামের মো. আতিকুর রহমানের মেয়ে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল প্যানেল থেকে হল সংসদে ফিলোসফি বিভাগের ২০১৯-২০২০ সেশনের মো. মোজাম্মেল হক স্যার সলিমুল্লাহ মুসলিম হলে ১৯৪ ভোট পেয়ে সমাজসেবা সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। তিনি উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের গণকমোড়া গ্রামের আবু হানিফের ছেলে।


নির্বাচিত কেন্দ্রীয় সংসদের কার্যনির্বাহী সদস্য ইমরান হোসাইন বলেন, বিজয়ী হয়ে খুবই ভালো লাগছে, আমার এখন প্রধান লক্ষ্য হচ্ছে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাওয়া। পাশাপাশি শিক্ষা ব্যবস্থা আধুনিকীকরণ যেমন-গ্রন্থাগার ও ল্যাব উন্নয়ন, শিক্ষার্থীদের গবেষণা সুযোগ বৃদ্ধি এবং আবাসন ও খাদ্যসুবিধা,হলের সিট বণ্টনে স্বচ্ছতা, মেস ও ক্যান্টিনে ভর্তুকি, আবাসনের নিরাপত্তা, পরিবহন ও অবকাঠামো, সাংস্কৃতিক ও ক্রীড়া কার্যক্রম এবং শিক্ষার্থীদের অধিকার ও কল্যাণ নিয়ে কাজ করে যাব, ইনশাআল্লাহ।


হল সংসদে কবি সুফিয়া কামাল হল থেকে এজিএস পদে নির্বাচিত শিমু আক্তার বলেন, আমি হল সংসদে নির্বাচন করি এবং হলের সর্বোচ্চ ভোট প্রাপ্তির মাধ্যমে জয়ী হই। যার অভিব্যক্তি ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। সকলের আমার প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটে সর্বোচ্চ ভোট প্রাপ্তির মাধ্যমে, সে জায়গা থেকে আমি অঙ্গীকারবদ্ধ শিক্ষার্থীদের প্রতি। আমার ইশতেহারে দেওয়া প্রতিটি বিষয় যেমন হলের খাবারের মানোন্নয়ন, নারী নিরাপত্তা, আবাসন সমস্যা, যাতায়াত সমস্যা নিয়ে আমি কাজ করবো ইনশাআল্লাহ। শিক্ষার্থীদের সকল যৌক্তিক দাবি-দাওয়াই আমার কাজের জায়গা।


ছাত্রদল প্যানেল থেকে স্যার সলিমুল্লাহ মুসলিম হল থেকে সমাজসেবা সম্পাদক পদে নির্বাচিত মোজাম্মেল হক বলেন, ডাকসুর অংশ হতে পারা নিঃসন্দেহে অনেক গৌরবের। আর সমাজসেবা সম্পাদক হিসেবে হলের প্রতিটি জায়গায় কাজ করার সুযোগ আছে। সুতরাং দায়িত্ব অনেক। সর্বোপরি আলহামদুলিল্লাহ। আমার হলে আমি ২ সপ্তাহের মধ্যেই স্টারলিংক ইন্টারনেট সেবা আনছি। তাছাড়া আর্থিক সমস্যায় থাকা শিক্ষার্থীদের জন্য ফ্রি খাবারের ব্যবস্থা করছি। পাশাপাশি আর্থিক সহায়তা দিয়ে পাশে থাকছি। ভবিষ্যতে বৃহৎ পরিসরে আমার দলের সহায়তায় কাজ করতে চাই।


তাদের এমন সাফল্যে খুশি কসবার সকল শ্রেণি-পেশার লোকজন। রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে শিক্ষাঙ্গন সব দিকেই চলছে নানান আলোচনা।


আড়াইবাড়ি ইসলামিয়া সাঈদিয়া কামিল মাদরাসার প্রিন্সিপাল মুফতি আমিনুল ইসলাম বলেন, এবার ডাকসু নির্বাচনে বিজয়ীদের মধ্যে আমাদের মাদরাসার সাবেক শিক্ষার্থীও আছে, পাশাপাশি যে তিনজন কসবার সন্তান নির্বাচিত হয়েছে তাদের জানাই অভিনন্দন ও শুভেচ্ছা। আশাকরি তারা তাদের প্রতিশ্রুতি অনুযায়ী শিক্ষার্থীদের অধিকার রক্ষা ও নিরাপদ শিক্ষাঙ্গন বিনির্মাণে কাজ করে যাবে।


কসবা উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর শিবলী নোমানী বলেন, এটি অবশ্যই আমাদের জন্য অত্যন্ত গর্বের যে, আমাদের কসবার তিনজন শিক্ষার্থী এবার ডাকসু নির্বাচনে জয়ী হয়েছে। আশাকরি তাদের জন্যই শুভকামনা থাকলো।


কসবা উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক সিরাজুল হক ইমু বলেন, আমাদের কসবার শিক্ষার্থীদের এমন অর্জন আমাদের মুগ্ধ করেছে। বিশেষ করে আমাদের ছাত্রদলের প্যানেল থেকে বিজয়ী মোজাম্মেল একজন মেধাবী শিক্ষার্থী ও উদীয়মান তরুণ ছাত্রনেতা। আশাকরি সে ডাকসুর গণ্ডি পেরিয়ে এক সময় জাতীয়তাবাদী ছাত্রদলকে নেতৃত্ব দেবে।


সবমিলিয়ে কসবা উপজেলার সর্বমহলেই বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দু এই ডাকসু নির্বাচনে বিজয়ী তিন শিক্ষার্থী নিয়ে।


আরও খবর




বক্তাবলী‌তে বসত বা‌ড়ি‌তে দুর্ধর্ষ ডাকা‌তি, গুলিতে আহত প্রতিবেশী

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

লালমোহনে মা-ছেলে ক্যান্সারে আক্রান্ত ! ছেলেকে বাঁচাতে মায়ের আকুতি

পত্নীতলায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

রূপগঞ্জে ৪ মাদকসেবীর বিভিন্ন মেয়াদে সাজা

জামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন: নির্বাচনী প্রচারণা শুরু করলেন যুবদল নেতা জাকির হোসেন বাবু

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

দক্ষিণ আইচা বাজার মুদি ব্যবসায়ী সমিতির নির্বাচন,সভাপতি জাকির ও সম্পাদক জাহের

চন্দনাইশে হিজরি নববর্ষ উদযাপন পরিষদের আলোচনা সভা ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

টাঙ্গাইলে ৫ লাখ ২৪ হাজার ১৮৮ শিশুকে খাওয়ানো হচ্ছে ভিটামিন এ ক্যাপসুল

শরণখোলায় পল্লী বিদ্যুতের ‘ভুতুড়ে’ বিলে দিশেহারা গ্রাহক: রিডিং ছাড়াই মনগড়া বিলের অভিযোগ

বোদায় বজ্রপাতে নিহত- ১

চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত২

সাতক্ষীরায় ১৬ মাসে জব্দ ১২৬ কোটি টাকার চোরাচালানি পণ্য, ধ্বংস করা হলো ৭৩ কোটি ৭৫ লাখ টাকার মাদক

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ডুয়েট ব্রাজিল ফ্যান ক্লাবের ১৫৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা

গফরগাঁও পাইথল ইউনিয়নে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীদের অতর্কিত হামলা: যুবক রক্তাক্ত, মগজ ক্ষতিগ্রস্ত হয়ে আশঙ্কাজনক

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর


এই সম্পর্কিত আরও খবর

বক্তাবলী‌তে বসত বা‌ড়ি‌তে দুর্ধর্ষ ডাকা‌তি, গুলিতে আহত প্রতিবেশী

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

লালমোহনে মা-ছেলে ক্যান্সারে আক্রান্ত ! ছেলেকে বাঁচাতে মায়ের আকুতি

পত্নীতলায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

রূপগঞ্জে ৪ মাদকসেবীর বিভিন্ন মেয়াদে সাজা

জামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন: নির্বাচনী প্রচারণা শুরু করলেন যুবদল নেতা জাকির হোসেন বাবু

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

দক্ষিণ আইচা বাজার মুদি ব্যবসায়ী সমিতির নির্বাচন,সভাপতি জাকির ও সম্পাদক জাহের

চন্দনাইশে হিজরি নববর্ষ উদযাপন পরিষদের আলোচনা সভা ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

টাঙ্গাইলে ৫ লাখ ২৪ হাজার ১৮৮ শিশুকে খাওয়ানো হচ্ছে ভিটামিন এ ক্যাপসুল