শিরোনাম
বাঙ্গরায় ই’য়াবাসহ ‘রূপালি’ নামের এক নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পুত্রসন্তানের জন্ম দিলেন মানসিক প্রতিবন্ধী নারী দক্ষিণ আইচা ইলেকট্রনিক্স ব্যবসায়ী সমিতির নির্বাচনে কামরুল-সালাউদ্দিন বিজয়ী বগুড়ার ধুনটে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কেশবপুরে পুলিশের উপর হামলা,নড়েচড়ে বসেছে প্রশাসন মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় উন্নয়ন প্রকল্প নিয়ে মত বিনিময় সভা ও হুইল চেয়ার বিতরন চাটখিলে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু প্রেমের বিয়ে,সাত মাসের মাথায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু আবদুল্লাহপুরে মোঃ শফিক নামে এক যুবক খুন গঙ্গাচড়ায় স্কুল মাঠে মাদক সেবনে বাধা দেওয়ায় পরিচালকের ভাইকে কুপিয়ে আহতের অভিযোগ
শনিবার ২০ জুন ২০২৬
শনিবার ২০ জুন ২০২৬

দালালহীন, দ্রুত সেবা: বদলে যাওয়া নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিস

প্রকাশিত:রবিবার ১২ এপ্রিল ২০২৬ | হালনাগাদ:রবিবার ১২ এপ্রিল ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

মনির হোসেন সুমন:

একসময় পাসপোর্ট করতে গেলে মানুষের মনে ভেসে উঠত দালালের দৌরাত্ম্য, দীর্ঘ লাইন আর অনিশ্চয়তার ছবি। সেই চেনা বাস্তবতা এখন অনেকটাই বদলে গেছে নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে। দালালমুক্ত পরিবেশ, দ্রুত সেবা আর সরাসরি যোগাযোগের সুযোগ—সব মিলিয়ে এখানে তৈরি হয়েছে এক ভিন্ন অভিজ্ঞতা।

২০২৪ সালের অগ্নিকাণ্ডে পুরো অফিস পুড়ে যাওয়ার পর কার্যক্রম প্রায় আট থেকে নয় মাস বন্ধ ছিল। পরে ২০২৫ সালের ৪ মে সংস্কারকৃত ভবনে আবার শুরু হয় কাজ। নতুন করে যাত্রার চার দিন পর, ৮ মে উপপরিচালক হিসেবে দায়িত্ব নেন শামীম আহমদ। এরপর থেকেই ধীরে ধীরে বদলাতে শুরু করে সেবার ধরন।

অফিস সূত্র জানায়, আগুনে প্রায় সাড়ে সাত হাজার পাসপোর্ট নষ্ট হয়েছিল। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহায়তায় সেগুলো পুনরায় প্রস্তুত করা হয়। নতুন করে কার্যক্রম শুরুর পর লক্ষ্য ছিল; ভোগান্তি কমিয়ে সহজ সেবা নিশ্চিত করা।

এখন অফিসে ঢুকলেই চোখে পড়ে ভিন্ন চিত্র। গেটে আনসার ও স্টাফ মোতায়েন রয়েছে, দালালদের প্রবেশে কড়াকড়ি। কোনো অতিরিক্ত অর্থ দাবি করলে সরাসরি অভিযোগ করার সুযোগ রাখা হয়েছে। উপপরিচালকের কক্ষও আবেদনকারীদের জন্য উন্মুক্ত; যেখানে যে কেউ প্রয়োজনে সরাসরি কথা বলতে পারেন।

প্রতি মাসে এখানে আবেদন করছেন প্রায় পাঁচ থেকে ছয় হাজার মানুষ। দৈনিক গড়ে ২৫০ থেকে ৩০০ জন সেবা পাচ্ছেন। 

সংশ্লিষ্টদের দাবি, নির্ধারিত সময়ের আগেই অধিকাংশ পাসপোর্ট প্রস্তুত হচ্ছে এবং জটিলতা ছাড়াই আবেদন নিষ্পত্তি হচ্ছে।

শিল্পাঞ্চল হিসেবে নারায়ণগঞ্জে দেশের বিভিন্ন জেলা থেকে কাজের খোঁজে আসেন অনেক মানুষ। তাদের জন্যও রাখা হয়েছে সুযোগ। বৈধ চাকরি বা বসবাসের প্রমাণ দেখাতে পারলে অন্য জেলার নাগরিকরাও এখান থেকে পাসপোর্ট করতে পারছেন। তবে যথাযথ কাগজপত্র না থাকলে নিজ নিজ জেলায় আবেদন করার পরামর্শ দেওয়া হচ্ছে।

রোহিঙ্গা ইস্যুতেও কঠোর অবস্থানে রয়েছে অফিসটি। ইতোমধ্যে সাতজন রোহিঙ্গার বিরুদ্ধে মামলা করে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে; যা এই অফিসের জন্য একটি ব্যতিক্রমী উদ্যোগ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সেবা নিতে আসা অনেকেই বলছেন, আগে যেখানে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়াতে হতো, এখন সেখানে ২০ থেকে ৩০ মিনিটেই কাজ শেষ হচ্ছে। সরকারি নির্ধারিত ফি’র বাইরে অতিরিক্ত খরচও করতে হচ্ছে না। তবে কিছু ক্ষেত্রে এখনো দালালদের মাধ্যমে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ পুরোপুরি বন্ধ হয়নি।

উপপরিচালক শামীম আহমদের ভাষ্য, পাসপোর্ট একটি নাগরিক অধিকার। সঠিক কাগজপত্র থাকলে কেউ যেন সেবা থেকে বঞ্চিত না হন, সেটাই নিশ্চিত করার চেষ্টা চলছে। তিনি আবেদনকারীদের নিজে বা পরিচিতজনের মাধ্যমে আবেদন করার পরামর্শ দেন এবং দালাল এড়িয়ে চলতে বলেন।

সব মিলিয়ে স্বচ্ছতা, দ্রুততা এবং জবাবদিহির মাধ্যমে নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে যে পরিবর্তন এসেছে, তা সরকারি সেবার ক্ষেত্রে একটি ইতিবাচক উদাহরণ হয়ে উঠছে।


আরও খবর




বাঙ্গরায় ই’য়াবাসহ ‘রূপালি’ নামের এক নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

পুত্রসন্তানের জন্ম দিলেন মানসিক প্রতিবন্ধী নারী

দক্ষিণ আইচা ইলেকট্রনিক্স ব্যবসায়ী সমিতির নির্বাচনে কামরুল-সালাউদ্দিন বিজয়ী

বগুড়ার ধুনটে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

কেশবপুরে পুলিশের উপর হামলা,নড়েচড়ে বসেছে প্রশাসন

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় উন্নয়ন প্রকল্প নিয়ে মত বিনিময় সভা ও হুইল চেয়ার বিতরন

প্রয়াসে সুস্থতা অর্জনকারীদের বর্ষপূর্তি উদযাপন

ধর্মপাশায় নবাগত আহবায়ক কমিটি জাতীয় নাগরিক পাটি (এনসিপি) পরিচিতি সভা ও আনন্দ শোভযাত্রা

মুরাদনগরে ড্রেজার বসিয়ে অবৈধভাবে কাটা হচ্ছে ফসলী জমির মাটি

সবুজ ক্যাম্পা্স গড়তে সাতক্ষীরা সদর হাসপাতাল চত্বরে নিজস্ব অর্থায়নে ২৮২টি গাছের চারা রোপণ

চাটখিলে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু

সাতক্ষীরায় পৃথক তিন স্থান থেকে তিনজনের মরদেহ উদ্ধার

প্রেমের বিয়ে,সাত মাসের মাথায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু

আবদুল্লাহপুরে মোঃ শফিক নামে এক যুবক খুন

গঙ্গাচড়ায় স্কুল মাঠে মাদক সেবনে বাধা দেওয়ায় পরিচালকের ভাইকে কুপিয়ে আহতের অভিযোগ

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

রূপগঞ্জের দুই গ্রুপের সংঘর্ষে আহত রনির মৃত্যু,থানায় মামলা দায়ের

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু


এই সম্পর্কিত আরও খবর

বাঙ্গরায় ই’য়াবাসহ ‘রূপালি’ নামের এক নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

পুত্রসন্তানের জন্ম দিলেন মানসিক প্রতিবন্ধী নারী

দক্ষিণ আইচা ইলেকট্রনিক্স ব্যবসায়ী সমিতির নির্বাচনে কামরুল-সালাউদ্দিন বিজয়ী

বগুড়ার ধুনটে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

কেশবপুরে পুলিশের উপর হামলা,নড়েচড়ে বসেছে প্রশাসন

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় উন্নয়ন প্রকল্প নিয়ে মত বিনিময় সভা ও হুইল চেয়ার বিতরন

প্রয়াসে সুস্থতা অর্জনকারীদের বর্ষপূর্তি উদযাপন

ধর্মপাশায় নবাগত আহবায়ক কমিটি জাতীয় নাগরিক পাটি (এনসিপি) পরিচিতি সভা ও আনন্দ শোভযাত্রা

মুরাদনগরে ড্রেজার বসিয়ে অবৈধভাবে কাটা হচ্ছে ফসলী জমির মাটি

সবুজ ক্যাম্পা্স গড়তে সাতক্ষীরা সদর হাসপাতাল চত্বরে নিজস্ব অর্থায়নে ২৮২টি গাছের চারা রোপণ