
মোঃ আরিফুল ইসলাম, সখীপুর(টাঙ্গাইল) প্রতিনিধিঃটাঙ্গাইলের সখীপুরে ২০২৫-২৬ অর্থ বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিবি) আওতায় বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে।২'মে শনিবার উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ,১৬ জন বেকার নারীদের মাঝে সেলাই মেশিন, বিভিন্ন ইউনিয়নের দরিদ্র ১০টি পরিবারের মাঝে টিউবওয়েল, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১৩০ জন শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী , ৩০ জন কৃষকের মাঝে কৃষি উপকরণ, ১৮ জন দরিদ্র মহিলার মাঝে গবাদি পশু ও ১৫ জন প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়।অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্লাহ আল রনীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এড. আহমেদ আযম খান।




























