
মোঃ আশিকুর সরকার (রাব্বি) রাজারহাট উপজেলা প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাটে জরাজীর্ণ গৃহে চরম কষ্টে দিন কাটানো ৭৮ বছর বয়সী এক বৃদ্ধা মা ফুলো রানী দেবের পাশে দাঁড়িয়েছেন স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগিতা সংগঠনের নেতৃবৃন্দ। মানবিক এই উদ্যোগের অংশ হিসেবে বৃদ্ধার নতুন ঘর নির্মাণের জন্য টিন, কাঠ, শ্রমিকের মজুরি এবং কনক্রিট পিলার সহায়তা প্রদান করা হয়েছে।
বুধবার (২৯ অক্টোবর ২০২৬) বিকেলে উপজেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে সুবিধাভোগী ফুলো রানী দেবের হাতে ঘর নির্মাণের জন্য প্রয়োজনীয় ১০টি কনক্রিট পিলার হস্তান্তর করা হয়।
জানা যায়, রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের বানেশ্বর নীলকণ্ঠ এলাকার বাসিন্দা ফুলো রানী দেব দীর্ঘদিন ধরে অত্যন্ত জরাজীর্ণ একটি ঘরে নিভৃতে মানবেতর জীবনযাপন করছিলেন। এই অসহায় মায়ের চরম কষ্টের বিষয়টি অনুধাবন করে কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ তাঁর গৃহ নির্মাণের জন্য সম্পূর্ণ টিন ও কাঠের ব্যবস্থা করে দেন। পাশাপাশি রাজারহাট উপজেলা বিএনপি ঘর নির্মাণের শ্রমিকদের পারিশ্রমিকের দায়িত্ব গ্রহণ করে। এরই ধারাবাহিকতায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে ১০টি সিঁড়ি বা পিলার হস্তান্তর করা হয়েছে।
পিলার ও সহায়তা হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক এডভোকেট শফিকুল ইসলাম, সদস্য সচিব মোঃ সাইদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মোঃ আব্দুর রাজ্জাক, রাজারহাট উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ নয়ন আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনিছুর রহমান লিটন, সদস্য সচিব মোঃ রুবেল চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ খোরশেদ আলম ও মোঃ মাসুদ রানা।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির সদস্য মোঃ রফিক, যুবদল নেতা মোঃ শামসুল আলম, যুবদল কর্মী গোলাম রাব্বানীসহ বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।
স্থানীয়রা মনে করছেন, সমাজের অবহেলিত ও দুস্থ একজন মায়ের পাশে বিএনপির এই মানবিক উদ্যোগ এলাকায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কর্মকাণ্ড অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন দলীয় নেতৃবৃন্দ।




























