
মহি উদ্দিন আরিফ
ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
সুনামগঞ্জের ধর্মপাশায় ২৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সোহেল মিয়া (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ধর্মপাশা থানা পুলিশ। রবিবার (১৩ই এপ্রিল) রাতে সেলবরষ ইউনিয়নের আহম্মদপুর গ্রামের নিজ বসতঘরের ভেতর থেকে তাকে গ্রেফতার করা হয়।
ধর্মপাশা থানার এসআই হাফিজুল ইসলাম বলেন, উপজেলার সেলবরষ ইউনিয়নের আহম্মদপুর গ্রামের মাদকব্যবসায়ী সোহেল মিয়া বেশ কিছুদিন ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে এলাকায় গোপনে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন।রবিবার রাতে নিজ বসতঘরের ভেতরে তিনি ইয়াবাবড়ি বিক্রির প্রস্তুতি নিচ্ছিলেন।গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ওইদিন রাত পৌনে একটার দিকে সেখানে অভিযান চালিয়ে ২৯০টি ইয়াবাবড়িসহ তাঁকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা হয়েছে।তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরও চারটি মামলা রয়েছে।সোমবার দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।





























