শিরোনাম
রূপগঞ্জে পরিত্যক্ত পুকুর থেকে অজ্ঞাত যুবকের অর্ধ গলিত লাশ উদ্ধার এসআরআই ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে নাটোরে 'গাছের অভিভাবক' হলো ক্ষুদে শিক্ষার্থীরা শেরপুরে বিশেষ ক্ষমতা আইনে নিষিদ্ধ ঘোষিত আ. লীগ নেতা রঞ্জিত চন্দ্র গ্রেপ্তার, আদালতে প্রেরণ পোরশায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ বাস্তবায়নে নিবন্ধন কার্যক্রম জোরদারে সভা নবগঠিত বিপিডিবি ঠিকাদার সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত কাজী জুয়েল খাল খনন শেষে সাড়ে ৩৭ লাখ টাকা ফেরত দিলেন আমতলীর ইউএনও,প্রধানমন্ত্রীর ভালো কাজের উৎসাহ মুরাদনগরে অগ্নিকাণ্ডে কৃষকের স্বপ্ন পুড়ে ছাই: ১৫ লাখ টাকার ক্ষতি রূপগঞ্জে সড়ক দূর্ঘটনায় নরসিংদী সরকারী কলেজের ছাত্র মুয়াজ নিহত পত্নীতলায় ট্যাপেন্টাডলসহ যুবক আটক নাঙ্গলকোটে বাড়ীর আঙ্গিনায় সবজি উৎপাদনে ‎কৃষকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
শুক্রবার ১৪ আগস্ট ২০২৬
শুক্রবার ১৪ আগস্ট ২০২৬

একুশে পদক পাচ্ছেন ‘অভ্র’র মেহেদী হাসান খান

আলোকিত তথ্য-প্রযুক্তি ডেস্ক
প্রকাশিত:শুক্রবার ০৭ ফেব্রুয়ারী ২০২৫ | হালনাগাদ:শুক্রবার ০৭ ফেব্রুয়ারী ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

সহজেই বাংলা ভাষায় লেখতে পারার জনপ্রিয় সফটওয়্যার ‘অভ্র কিবোর্ড’। আর এটির আবিষ্কারক একজন চিকিৎসক, যার নাম মেহেদী হাসান খান। তার এই উদ্ভাবনের ফলে ছোট-বড় সবাই খুব সহজে ভার্চুয়ালি বাংলা ভাষায় লেখালেখি করতে পারছেন। কিন্তু দীর্ঘ সময় তার এই অবিস্মরণীয় অবদান নিয়ে আলোচনা হলেও স্বীকৃতি মেলেনি। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে প্রচুর আলোচনা-সমালোচনা হয়েছে। অবশেষে বিজ্ঞান ও প্রযুক্তিতে বিভাগে একুশে পদক পেতে যাচ্ছেন তিনি।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে সংবাদ সম্মেলনে একুশে পদক প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

মেহেদী হাসান খান ময়মনসিংহ মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি লাভ করেন। কিন্তু ছোটবেলা থেকেই সফটওয়্যার ডেভেলপমেন্টের প্রতি ঝোঁক ছিল। ২০০৩ সালের বইমেলায় বায়োস নামক একটি সংগঠনের প্রদর্শনী দেখে অনুপ্রাণিত হয়েছিলেন মেহেদী হাসান। তখনই তার মনে উদ্ভব হয় একটি সহজতর বাংলা লেখার সফটওয়্যার তৈরির চিন্তা।

শুরুর দিকে, ইউনিকোডভিত্তিক বাংলা লেখার জন্য উপযুক্ত সফটওয়্যার না থাকায় তিনি নিজেই একটি সমাধান তৈরির সিদ্ধান্ত নেন। প্রথমে মাইক্রোসফট ডট নেট ফ্রেমওয়ার্ক ব্যবহার করে একটি প্রোটোটাইপ তৈরি করেন। কিন্তু সেটি বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়। অবশেষে, ক্লাসিক ভিজ্যুয়াল বেসিকের ওপর ভিত্তি করে নতুন একটি সংস্করণ তৈরি করেন, যা বাংলা লেখার জন্য আদর্শ হয়ে ওঠে।

২০০৩ সালের ২৬ মার্চ প্রথমবারের মতো অভ্র কী-বোর্ড উন্মুক্ত করা হয়। পরবর্তীতে ২০০৩ সালের ১৫ সেপ্টেম্বর ওমিক্রনল্যাব থেকে এটি মুক্তি দেওয়া হয়। বাংলাদেশ নির্বাচন কমিশন জাতীয় পরিচয়পত্র তৈরির কাজেও অভ্র ব্যবহার করেছে।

অভ্র সফটওয়্যারের কারণে কম্পিউটারে বাংলা লেখা সহজ হয়েছে। এর ফলে সাধারণ মানুষ থেকে শুরু করে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান পর্যন্ত সবাই এটি ব্যবহার করতে শুরু করে। অভ্র'র অন্যতম জনপ্রিয়তা এর ওপেন সোর্স প্রকৃতি এবং কাস্টম লেআউট সুবিধার জন্য।

অভ্র টিমের সদস্যদের মধ্যে অন্যতম ছিলেন রিফাত উন নবী, সিয়াম রুপালী ফন্টের জনক সিয়াম, সারিম, ভারতের নিপন এবং মেহেদীর সহধর্মিণী সুমাইয়া নাজমুন। তাদের সম্মিলিত প্রচেষ্টায় অভ্র আজকের অবস্থানে পৌঁছেছে।

উল্লেখ্য, অভ্র কী-বোর্ডের জন্য ২০১১ সালে মেহেদী হাসান খান তথ্যপ্রযুক্তি খাতে বিশেষ অবদানের জন্য বেসিস পুরস্কার পান।


আরও খবর




ভোলাহাটে গর্তের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

চিরিরবন্দরে ভ্রাম্যমাণ আদালতে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীর কারাদন্ড

"মাটির মা ফাউন্ডেশন" লালমনিরহাট জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠিত

স্লুইজ গেটের অভাবে জলাবদ্ধতায় কৃ‌ষি জমি, ৫ বছ‌রেও হয়নি স্লুইজ গেট

রূপগঞ্জে পরিত্যক্ত পুকুর থেকে অজ্ঞাত যুবকের অর্ধ গলিত লাশ উদ্ধার

এসআরআই ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে নাটোরে 'গাছের অভিভাবক' হলো ক্ষুদে শিক্ষার্থীরা

শেরপুরে বিশেষ ক্ষমতা আইনে নিষিদ্ধ ঘোষিত আ. লীগ নেতা রঞ্জিত চন্দ্র গ্রেপ্তার, আদালতে প্রেরণ

পোরশায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ বাস্তবায়নে নিবন্ধন কার্যক্রম জোরদারে সভা

বগুড়ার ধুনটে তিন হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি লিটন গ্রেপ্তার

নবগঠিত বিপিডিবি ঠিকাদার সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত কাজী জুয়েল

চন্দ্রখইর বিদ্যুৎনগর উচ্চ বিদ্যালয়ে ছাত্র ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

চকরিয়ায় এসি বাসের সঙ্গে লেগুনার সংঘর্ষ, নিহত ৪, আহত ৫

খাল খনন শেষে সাড়ে ৩৭ লাখ টাকা ফেরত দিলেন আমতলীর ইউএনও,প্রধানমন্ত্রীর ভালো কাজের উৎসাহ

মুরাদনগরে অগ্নিকাণ্ডে কৃষকের স্বপ্ন পুড়ে ছাই: ১৫ লাখ টাকার ক্ষতি

১২২৩ নম্বর পেয়ে এসএসসিতে কৃতিত্ব ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন মানসী'র

জরুরি ঘোষণায় সাড়া, চলন্ত ট্রেনেই অসুস্থ সাংবাদিককে চিকিৎসা দিয়ে প্রশংসিত ডা. মো. কামরুল ইসলাম

অষ্টগ্রামে পৃথক অভিযানে ৫০ পিস ইয়াবা সহ তিন মাদক কারবারি আটক

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

নওগাঁ ম্যাটস শিক্ষার্থীদের একাডেমিক শাটডাউন ও অবস্থান কর্মসূচি

বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে মেয়ে আয়েশা

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

আলোর পথ যুব সংঘের উদ্যোগে নৌকা ভ্রমন

ডুয়েটের নতুন উপ-উপাচার্য ইইই বিভাগের অধ্যাপক ড. রুমা

নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির নেতৃত্বে সোহাগ-ইকবাল

চাপুলিয়ায় জামিনে বেরিয়েই ফের অপরাধে লিপ্ত ‘মাদক সম্রাট ও চোর’ শাকিল, এলাকাবাসী অতিষ্ঠ

গৌরীপুরে বিএমএসএফের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

সাতক্ষীরায় চেয়ারম্যান মিলনের বিরুদ্ধে বিস্তর অভিযোগ, তদন্তের আশ্বাস ইউএনওর

অসুস্থ শিশু মুজাহিদকে নগদ অর্থ প্রদান করলেন আলোর পথে ফাউন্ডেশন পঞ্চগড়

যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রযুক্তি ও বিনিয়োগ সহযোগিতা বাড়াতে হবে: আলহাজ মো. সোহাগ

ভূমিহীন মানুষের বহুতল ভবনের প্রয়োজনীয়তা কতটুকু!- চনপাড়াবাসী


এই সম্পর্কিত আরও খবর

আইন হবে ডিজিটাল : LexGlobal BD বাংলাদেশের আইনি ভবিষ্যৎ

এআই-এর মানবকেন্দ্রিক ভবিষ্যৎ নির্মাণ–এআই ইমপ্যাক্ট সামিট ২০২৬

লালমোহনে কৈশোরদের মোবাইল আসক্তি রোধ ও অপরাধ থেকে দূরে রাখতে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও মেলা অনুষ্ঠিত

বিডিকলিং একাডেমিতে চালু হলো 'বেসিক ইংলিশ কমিউনিকেশন্স' কোর্স

ফোনে বিজ্ঞাপনী মেসেজ আসা বন্ধ করা যাবে সহজেই

জিবলি বানালেই বিপদ, হতে পারেন পর্নোগ্রাফির শিকার!

ভালোবাসা দিবসে সঙ্গীসহ অফিস ভিজিটে ৫০% ছাড়!

ডিজাইনে ‘বিডিকলিংয়ের গল্প’ সাজিয়ে আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ

মোবাইলে ১০০ টাকা রিচার্জে ৪৪ টাকা ব্যবহার করতে পারবেন গ্রাহক

সোশ্যাল মিডিয়ার নিরাপত্তায় কাজ করছেন সৈকত আহমেদ রায়হান