শিরোনাম
মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬
মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬

বিডিকলিং একাডেমিতে চালু হলো 'বেসিক ইংলিশ কমিউনিকেশন্স' কোর্স

প্রকাশিত:বুধবার ৩০ এপ্রিল ২০২৫ | হালনাগাদ:বুধবার ৩০ এপ্রিল ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

তথ্যপ্রযুক্তির বৈশ্বিক বাজারে সফল হতে চাইলে শুধু কারিগরি দক্ষতা নয়, পাশাপাশি ইংরেজি ভাষায়ও দক্ষতা অর্জন আবশ্যক। বিষয়টির গুরুত্ব উপলব্ধি করে এবার আইটি প্রশিক্ষণের পাশাপাশি ইংরেজি ভাষার নতুন কোর্স চালু করেছে বিডিকলিং একাডেমি। তরুণদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে চালু হওয়া এই কোর্সের নাম ‘বেসিক ইংলিশ কমিউনিকেশন্স’।

গত সোমবার (২৭ এপ্রিল) বিডিকলিং একাডেমির অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (এজিএম) রনি সাহা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কোর্সে ইংরেজি শব্দভাণ্ডার (ভোকাবুলারি) সমৃদ্ধকরণ, উচ্চারণ ও সঠিক সুর প্রয়োগের কৌশল, বাক্য গঠনের নিয়ম, দৈনন্দিন কথোপকথন ও সামাজিক যোগাযোগের দক্ষতা এবং নিয়মিত অনুশীলনের সুযোগ থাকবে। তিন মাস মেয়াদি এই কোর্সের ক্লাস হবে সকাল থেকে সন্ধ্যা ৩ ঘন্টা করে। নির্ধারিত কোর্স ফিতে থাকছে বিশেষ স্কলারশিপ।

এতে বলা আরও হয়, শুধু ইংরেজি নয়, বিডিকলিং একাডেমি ইতোমধ্যে দেশের তরুণদের আইটি খাতে দক্ষ করে তুলতে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। ২০২৪ সালে প্রায় ৫ হাজার শিক্ষার্থীকে আইটি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দিয়েছে প্রতিষ্ঠানটি। এর মধ্যে ৩ হাজারেরও বেশি শিক্ষার্থী ইতোমধ্যে বিডিকলিংসহ দেশের নামকরা বিভিন্ন আইটি প্রতিষ্ঠানে চাকরিতে যোগ দিয়েছেন। শতভাগ স্কলারশিপের মাধ্যমে বিনামূল্যে প্রশিক্ষণ পেয়েছে প্রায় ৫ শতাধিক শিক্ষার্থী।

নতুন কোর্সের বিষয়ে রনি সাহা বলেন, "আইটি সেক্টরে কাজ করতে গেলে ইংরেজি জানা অত্যন্ত জরুরি। আমাদের কাছে প্রশিক্ষণ নিতে আসা অনেক শিক্ষার্থীর মধ্যেই ইংরেজিতে দুর্বলতা লক্ষ্য করেছি। বিশেষ করে যারা ফ্রিল্যান্সিংয়ে ক্যারিয়ার গড়তে চান, তাদের জন্য ইংরেজি অপরিহার্য। তাই আমরা অন্যান্য আইটি কোর্সের পাশাপাশি ইংরেজির ওপরও গুরুত্ব দিয়েছি। আশা করছি, এতে শিক্ষার্থীরা আরও বড় পরিসরে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে।”

তিনি আরও জানান, “২০১৩ সালে মাত্র একটি কম্পিউটার নিয়ে ফ্রিল্যান্সিং দিয়ে বিডিকলিং আইটি লিমিটেডের যাত্রা শুরু হয়। আজ আমাদের কর্মীর সংখ্যা প্রায় আড়াই হাজারে পৌঁছেছে। সামনে আমাদের লক্ষ্য আরও বড়—দেশের আইটি খাতে বিশাল কর্মসংস্থানের সুযোগ তৈরি করা।”

রনি সাহা বলেন, “আইটি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করা তরুণরা এখন শুধু দেশের ভেতরে নয়, আন্তর্জাতিক বাজারেও নিজেদের জায়গা করে নিচ্ছেন। ভবিষ্যতে আরও বড় পরিসরে কর্মসংস্থানের সুযোগ তৈরির জন্য বিডিকলিং একাডেমি কাজ করে যাচ্ছে।”


আরও খবর




"মাটির মা ফাউন্ডেশন" নীলফামারী জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠিত

"মাটির মা ফাউন্ডেশন" বগুড়া জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠিত

পঞ্চগড়ের বোদায় ২ শিক্ষাপ্রতিষ্ঠানে এসএসসিতে পাস করেনি কেউ

মুরাদনগরে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

সাতক্ষীরায় ১/১১-এর মামলায় খালাস পেলেন হাবিবুল ইসলাম হাবিব

সাতক্ষীরা জেলা আ'লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলামের জামিন নামঞ্জুর

সাতক্ষীরায় ৪ শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি পরীক্ষায় পাশ করেনি কেউ

৫০০ কক্ষে অবৈধ গ্যাস! কাশিমপুরে জরিমানা ১ লাখ

যেখানে মাদক, সেখানেই আটক’ মধ্যধানঘড়াকে মাদকমুক্ত ঘোষণা দিলেন চেয়ারম্যান জুলফিকার

চন্দনাইশে প্রতিপক্ষের হামলায় মহিলাসহ আহত-৭

মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান জেলা প্রশাসকের

জাতীয় ছাদ বাগান প্রতিযোগিতায় সারা দেশে ৩য় শেরপুর পৌরসভা

পঞ্চগড়ের বোদায় এসএসসি ও সমমানে মিশ্র ফল, ৪১ জিপিএ-৫ নিয়ে শীর্ষে সরকারি পাইলট মডেল স্কুল এন্ড কলেজ

আজমিরীগঞ্জে ফলের দোকান থেকে মোবাইল নেওয়ার অভিযোগ,এসআইকে প্রত্যাহারের সুপারিশ

আদালতের নিষেধাজ্ঞ অমান্য করে জমিতে ফের স্থাপনা নির্মাণের অভিযোগে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

জরুরি ঘোষণায় সাড়া, চলন্ত ট্রেনেই অসুস্থ সাংবাদিককে চিকিৎসা দিয়ে প্রশংসিত ডা. মো. কামরুল ইসলাম

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

অষ্টগ্রামে পৃথক অভিযানে ৫০ পিস ইয়াবা সহ তিন মাদক কারবারি আটক

নওগাঁ ম্যাটস শিক্ষার্থীদের একাডেমিক শাটডাউন ও অবস্থান কর্মসূচি

বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে মেয়ে আয়েশা

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

আলোর পথ যুব সংঘের উদ্যোগে নৌকা ভ্রমন

ডুয়েটের নতুন উপ-উপাচার্য ইইই বিভাগের অধ্যাপক ড. রুমা

নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির নেতৃত্বে সোহাগ-ইকবাল

চাপুলিয়ায় জামিনে বেরিয়েই ফের অপরাধে লিপ্ত ‘মাদক সম্রাট ও চোর’ শাকিল, এলাকাবাসী অতিষ্ঠ

গৌরীপুরে বিএমএসএফের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

সাতক্ষীরায় চেয়ারম্যান মিলনের বিরুদ্ধে বিস্তর অভিযোগ, তদন্তের আশ্বাস ইউএনওর

অসুস্থ শিশু মুজাহিদকে নগদ অর্থ প্রদান করলেন আলোর পথে ফাউন্ডেশন পঞ্চগড়


এই সম্পর্কিত আরও খবর

আইন হবে ডিজিটাল : LexGlobal BD বাংলাদেশের আইনি ভবিষ্যৎ

এআই-এর মানবকেন্দ্রিক ভবিষ্যৎ নির্মাণ–এআই ইমপ্যাক্ট সামিট ২০২৬

লালমোহনে কৈশোরদের মোবাইল আসক্তি রোধ ও অপরাধ থেকে দূরে রাখতে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও মেলা অনুষ্ঠিত

ফোনে বিজ্ঞাপনী মেসেজ আসা বন্ধ করা যাবে সহজেই

জিবলি বানালেই বিপদ, হতে পারেন পর্নোগ্রাফির শিকার!

ভালোবাসা দিবসে সঙ্গীসহ অফিস ভিজিটে ৫০% ছাড়!

একুশে পদক পাচ্ছেন ‘অভ্র’র মেহেদী হাসান খান

ডিজাইনে ‘বিডিকলিংয়ের গল্প’ সাজিয়ে আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ

মোবাইলে ১০০ টাকা রিচার্জে ৪৪ টাকা ব্যবহার করতে পারবেন গ্রাহক

সোশ্যাল মিডিয়ার নিরাপত্তায় কাজ করছেন সৈকত আহমেদ রায়হান