শিরোনাম
রাজশাহীতে শিবিরের বিরুদ্ধে দুই হোটেলে তাণ্ডবের অভিযোগ, পুলিশ আহত বাঙ্গরায় ই’য়াবাসহ ‘রূপালি’ নামের এক নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পুত্রসন্তানের জন্ম দিলেন মানসিক প্রতিবন্ধী নারী দক্ষিণ আইচা ইলেকট্রনিক্স ব্যবসায়ী সমিতির নির্বাচনে কামরুল-সালাউদ্দিন বিজয়ী বগুড়ার ধুনটে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কেশবপুরে পুলিশের উপর হামলা,নড়েচড়ে বসেছে প্রশাসন মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় উন্নয়ন প্রকল্প নিয়ে মত বিনিময় সভা ও হুইল চেয়ার বিতরন চাটখিলে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু প্রেমের বিয়ে,সাত মাসের মাথায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু আবদুল্লাহপুরে মোঃ শফিক নামে এক যুবক খুন
শনিবার ২০ জুন ২০২৬
শনিবার ২০ জুন ২০২৬

‎চরফ্যাশনে জাহাঙ্গীর বাহিনীর অত্যাচারের প্রতিবাদে নারী-পুরুষের বিক্ষোভ

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বৃহস্পতিবার ১২ মার্চ ২০২৬ | হালনাগাদ:বৃহস্পতিবার ১২ মার্চ ২০২৬ | অনলাইন সংস্করণ

Image


‎চরফ্যাশন প্রতিনিধি।। 

‎ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানাধীন বিচ্ছিন্ন দ্বীপ ঢালচর ইউনিয়নের তারুয়া সমুদ্র সৈকত সংলগ্ন এলাকার শ্রমিক দল নেতা জাহাঙ্গীর বাহিনী ওরফে কোরল জাহাঙ্গীরের বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় নারী-পুরুষরা।

‎বুধবার (১১ মার্চ) বিকেলে তারুয়া সমুদ্র সৈকত সড়কে শত শত নারী-পুরুষ একত্রিত হয়ে বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় তারা শ্রমিক দল

‎নেতা জাহাঙ্গীর বাহিনীর সদস্যদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

‎বিক্ষোভকারীরা অভিযোগ করেন, চালচর ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৃত হাতেম আলীর ছেলে ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক কোরল জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা এলাকায় মাদক ব্যবসা, ঘরচুরি, অস্ত্রের মহড়া এবং সাধারণ মানুষের সঙ্গে অমানবিক আচরণ করে আসছে। এসব ঘটনার কারণে এলাকাবাসী দীর্ঘদিন ধরে আতঙ্কের মধ্যে বসবাস করছে।

‎স্থানীয় জেলে আজিজ বাবুল অভিযোগ করেন, একটি প্রভাবশালী চক্রের আশ্রয়ে দীর্ঘদিন ধরে কোরল জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা মাদক ব্যবসা পরিচালনা করছে। এছাড়া রাতের বেলায় বাড়িঘরে চুরির ঘটনাও ঘটাচ্ছে। মাঝে মাঝে অস্ত্রের মহড়া দিয়ে এলাকায় আতঙ্ক ছড়াচ্ছে।

‎বিক্ষোভে অংশ নেওয়া রোসনা বেগম ও সাজু বিবিসহ কয়েকজন নারী অভিযোগ করেন, বিভিন্ন নারীদের কুপ্রস্তাব দেয় জাহাঙ্গীর ও তার ছেলেরা। ‎গত সোমবার (৯ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে কোরল জাহাঙ্গীরের ছেলে এমরান, আল-আমিন ও সজিব তাদের বাড়ির টয়লেটের বদনায় মরিচের গুঁড়ো দেয়। এতে তারা আহত হন। বিষয়টি তাদের পরিবারকে জানালে উল্টো হামলা করা হয় এবং এতে ৫-৬ জন আহত হন। বর্তমানে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।

‎স্থানীয় কৃষক কাদের মাঝি বলেন, দ্রুত সময়ের মধ্যে কোরল জাহাঙ্গীর বাহিনীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নেওয়া হলে আরও বড় আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। এলাকাবাসী শান্তিপূর্ণভাবে বসবাস করতে চান এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

‎অভিযোগের বিষয়ে জানতে চাইলে ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর অভিযোগ অস্বীকার করে বলেন, আমাদের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। আমাদেরকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য এসব অভিযোগ ছড়াচ্ছে। বিষয়টি সঠিকভাবে তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটনের জন্য তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানান।

‎ঢালচর ফাড়ি ইনচার্জ এর ভারপ্রাপ্ত দায়িত্ব থাকা এস আই মনিরুজ্জামান জানান, খবর পেয়ে আমর ঘটনাস্থলে তদন্ত করেছি। জনগণের নিরাপত্তা আমাদের প্রথম অগ্রাধিকার। অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।


আরও খবর




রাজশাহীতে শিবিরের বিরুদ্ধে দুই হোটেলে তাণ্ডবের অভিযোগ, পুলিশ আহত

বাঙ্গরায় ই’য়াবাসহ ‘রূপালি’ নামের এক নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

পুত্রসন্তানের জন্ম দিলেন মানসিক প্রতিবন্ধী নারী

দক্ষিণ আইচা ইলেকট্রনিক্স ব্যবসায়ী সমিতির নির্বাচনে কামরুল-সালাউদ্দিন বিজয়ী

বগুড়ার ধুনটে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

কেশবপুরে পুলিশের উপর হামলা,নড়েচড়ে বসেছে প্রশাসন

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় উন্নয়ন প্রকল্প নিয়ে মত বিনিময় সভা ও হুইল চেয়ার বিতরন

প্রয়াসে সুস্থতা অর্জনকারীদের বর্ষপূর্তি উদযাপন

ধর্মপাশায় নবাগত আহবায়ক কমিটি জাতীয় নাগরিক পাটি (এনসিপি) পরিচিতি সভা ও আনন্দ শোভযাত্রা

মুরাদনগরে ড্রেজার বসিয়ে অবৈধভাবে কাটা হচ্ছে ফসলী জমির মাটি

সবুজ ক্যাম্পা্স গড়তে সাতক্ষীরা সদর হাসপাতাল চত্বরে নিজস্ব অর্থায়নে ২৮২টি গাছের চারা রোপণ

চাটখিলে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু

সাতক্ষীরায় পৃথক তিন স্থান থেকে তিনজনের মরদেহ উদ্ধার

প্রেমের বিয়ে,সাত মাসের মাথায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু

আবদুল্লাহপুরে মোঃ শফিক নামে এক যুবক খুন

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

রূপগঞ্জের দুই গ্রুপের সংঘর্ষে আহত রনির মৃত্যু,থানায় মামলা দায়ের

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু


এই সম্পর্কিত আরও খবর

রাজশাহীতে শিবিরের বিরুদ্ধে দুই হোটেলে তাণ্ডবের অভিযোগ, পুলিশ আহত

বাঙ্গরায় ই’য়াবাসহ ‘রূপালি’ নামের এক নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

পুত্রসন্তানের জন্ম দিলেন মানসিক প্রতিবন্ধী নারী

দক্ষিণ আইচা ইলেকট্রনিক্স ব্যবসায়ী সমিতির নির্বাচনে কামরুল-সালাউদ্দিন বিজয়ী

বগুড়ার ধুনটে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

কেশবপুরে পুলিশের উপর হামলা,নড়েচড়ে বসেছে প্রশাসন

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় উন্নয়ন প্রকল্প নিয়ে মত বিনিময় সভা ও হুইল চেয়ার বিতরন

প্রয়াসে সুস্থতা অর্জনকারীদের বর্ষপূর্তি উদযাপন

ধর্মপাশায় নবাগত আহবায়ক কমিটি জাতীয় নাগরিক পাটি (এনসিপি) পরিচিতি সভা ও আনন্দ শোভযাত্রা

মুরাদনগরে ড্রেজার বসিয়ে অবৈধভাবে কাটা হচ্ছে ফসলী জমির মাটি