শিরোনাম
কুমিল্লায় এসআইয়ের বিরুদ্ধে ঘুষ না পেয়ে মামলার মিথ্যা রিপোর্ট দেওয়ার অভিযোগ রায়গঞ্জে জেন্ডার সমতা ও অধিকার বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত আলোকিত সকালের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে নিয়োগ বিজ্ঞপ্তি ঈশ্বরগঞ্জে ভুতুড়ে বিদ্যুৎ বিলের ছড়াছড়ি,অতিষ্ঠ ৭২ হাজার গ্রাহক খোকসায় এক রাতেই দুই স্থানে গরু চুরি,আতঙ্কে কৃষকরা ধুনটে আল-কুরআন একাডেমিক স্কুলে অর্ধ-বার্ষিক পরিক্ষা শুরু মুরাদনগরে মাধ্যমিক শিক্ষা বিভাগের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত নোয়াখালীতে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে দুই আরোহী নিহত গঙ্গাচড়ায় ফ্যাসিবাদের অপতৎপরতা রোধে যুবদল-স্বেচ্ছাসেবক দলের অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ মিছিল বাঙ্গরায় পৃথক অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বুধবার ২৪ জুন ২০২৬
বুধবার ২৪ জুন ২০২৬

গাজীপুরে প্রধান শিক্ষকের নির্দেশে সহকারী শিক্ষককে হত্যাচেষ্টার অভিযোগ

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বুধবার ১৫ জানুয়ারী ২০২৫ | হালনাগাদ:বুধবার ১৫ জানুয়ারী ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

মোঃ সোহরাব উদ্দিন মন্ডল

গাজীপুরের কাশিমপুরে বারেন্ডা সবুজ কানন স্কুল এন্ড কলেজের সাবেক এক সহকারী শিক্ষককে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মনোয়ারুল ইসলামের বিরুদ্ধে।


জানা যায়, মহানগরীর কাশিমপুর থানাধীন ৩নং ওয়ার্ডের বারেন্ডা এলাকায় অবস্থিত এই শিক্ষা প্রতিষ্ঠানে মোঃ আবু ইউসুফ (বাঁধন) নামের ব্যক্তি দীর্ঘদিন যাবত সহকারী শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন।তার বাড়ি সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার গোপালপুর গ্রামে।শিক্ষক বাঁধনের পিতা- মোঃ খোদাবক্স শেখ ও মাতা-মোছাঃ মরিয়ম খাতুন।গত বছর সেপ্টেম্বর মাসে শিক্ষক বাঁধনের বিরুদ্ধে প্রতিষ্ঠানের বাইরে ছাত্রীর সাথে দেখা করা,প্রতিষ্ঠানের ছাত্রীর ফেইক ফেসবুক একাউন্টে বার্তা আদান-প্রদান করার অভিযোগ তুলে নানা ভাবে চাপ প্রয়োগ করে প্রধান শিক্ষক মনোয়ারুল ইসলাম।এরপর ১৫ সেপ্টেম্বর ২০২৪ইং তারিখে শিক্ষক বাঁধন স্বেচ্ছায় প্রতিষ্ঠান থেকে নিজ দায়িত্ব থেকে নিজেকে সরিয়ে নেন।


পরবর্তীতে তারা ভাড়া বাসার পাশেই একটি দোকান রুম ভাড়া নিয়ে সেখানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের স্বাধীনভাবে শিক্ষা দিয়ে আসছিলেন শিক্ষক বাধন।এতে শিক্ষার্থী কমে যাওয়ার আশংকায় ক্ষিপ্ত হয়ে প্রধান শিক্ষক মনোয়ারুল রবিবার (১২ জানুয়ারি) মামুন হোসেন,আরমান হোসেন নামের আরও দুই শিক্ষকসহ প্রতিষ্ঠানের কয়েকজন ছাত্রকে  দিয়ে ভুক্তভোগী শিক্ষক বাঁধনকে তার ভাড়া বাসা থেকে রাত আনুমানিক ৯টার সময় ডেকে আনেন।এরপর উক্ত প্রতিষ্ঠানের ভিতরে জোরপূর্বক টানাহেঁচড়া করে নিয়ে সেখানে আগে থেকেই উপস্থিত অন্যান্য ছাত্র ও বহিরাগত কিছু লোক সংগবদ্ধ হয়ে এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাঠিসোটা দিয়ে শিক্ষক বাঁধনকে মারতে থাকেন।এক পর্যায়ে তিনি অজ্ঞান হয়ে পরেন।কিছুক্ষন পর জ্ঞান ফিরলে নির্যাতনকারীরা আবারও তাকে এলোপাতাড়িভাবে মারতে থাকেন।এরপর জোরপূর্বক নানাবিষয়ে স্বীকারোক্তি দিতে বাধ্য করার চেষ্টা করেন।এক পর্যায়ে শিক্ষক বাঁধনের কাছ থেকে একটি সাদা কাগজে অঙ্গীকারনামা লিখে নিয়ে তাতে স্বাক্ষর করতে বলেন।এতে ভয় ও আতংকে শিক্ষক বাধন অঙ্গীকারনামায় স্বাক্ষরও করেন।পরে তাকে কয়েকজন ধরে নিয়ে তার ভাড়া বাসায় দিয়ে আসে।


আহত শিক্ষক বাধন আহত অবস্থায় পরের দিন গাজীপুরের শহীদ তাজ উদ্দিন মেডিকেল কলেজে চিকিৎসা গ্রহন এবং কাশিমপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন।অভিযোগে বারেন্ডা সবুজ কানন স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মনোয়ারুলসহ ঘটনায় জড়িত কয়েকজনের নাম উল্লেখসহ বাকিদের অজ্ঞাত দেখানো হয়।


এ ব্যাপারে ভুক্তভোগী শিক্ষক মোঃ আবু ইউসুফ বাঁধন দৈনিক আলোকিত সকালকে বলেন," আমার পড়াশোনার পদ্ধতি বেশিরভাগ শিক্ষার্থীদের ভাল লাগায় আমার কাছে অনেকেই প্রাইভেট  পড়তে আসে।আর এতেই হিংসার বশবতী হয়ে প্রথমে আমাকে প্রতিষ্ঠান থেকে বের দেয়ার চেষ্টা করে।পরবর্তীতে প্রতিষ্ঠান থেকে স্বেচ্ছায় অব্যাহতি নিয়ে স্বাধীনভাবে শিক্ষাদান করায় বারেন্ডা সবুজ কানন স্কুলের প্রধান শিক্ষক ও অন্যান্য কয়েকজন শিক্ষকগণ কয়েকজন ছাত্রকে উস্কে দিয়ে  আমাকে হত্যার উদ্দেশ্যে প্রতিষ্ঠানে নিয়ে বৈদ্যুতিক বাতি নিভিয়ে এলোপাতাড়ি মারধর করা হয়।আমি আমার উপর এমন নৃশংসতার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।"


 ঘটনার ব্যাপারে জানতে চাইলে উক্ত প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মনোয়ারুল ইসলাম বলেন,"আমাদের সাবেক শিক্ষক বাঁধনের ব্যাপারে নানাবিধ অভিযোগ আসায় তাকে প্রতিষ্ঠানে ডেকে এনে স্বীকারোক্তি আদায়ের চেষ্টা করা হয়েছে।এতে উপস্থিত কয়েকজন শিক্ষক ও ছাত্র এবং বহিরাগতরা তাকে মারধর করে।কিন্তু আমি তাকে কোনভাবে আঘাত করি নি।"

ঘটনার সময় বাসা থেকে ডেকে আনা শিক্ষক মামুন বলেন,"নানা কারণে তার প্রতি আমরা ক্ষুব্ধ ছিলাম।এতে করে সেদিন রাতে স্বীকারোক্তি আদায় করতে গিয়ে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে।এজন্য আমরা দুঃখিত।আমরা বাঁধনকে খোজে মিমাংসার চেষ্টা করছি।"

এ ব্যাপারে অনুসন্ধানে সাংবাদিকেরা গেলে উক্ত প্রতিষ্ঠানের সুনাম ক্ষুন্ন হওয়ার দোহায় দিয়ে সংবাদ প্রকাশ না করতে অনুরোধ জানান প্রধান শিক্ষক মনোয়ারুল ইসলামের আত্মীয় ও একটি বড় রাজনৈতিক দলের থানা পর্যায়ের এক নেতা।সেই নেতা বলেন,আপোষ-মিমাংসার চেষ্টা চলছে,এমতাবস্থায় সংবাদ প্রকাশ করলে প্রতিষ্ঠানের ক্ষতি হবে।

এ ব্যাপারে কাশিমপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় ভুক্তভোগী একটি অভিযোগ দিয়েছেন।আমরা এ ব্যাপারে তদন্ত করছি।অভিযুক্ত ব্যক্তি যতই ক্ষমতাধর হোকনা কেন প্রমাণ স্বাপেক্ষে যথাযথ ব্যবস্থা অবশ্যই নেয়া হবে।


আরও খবর




কুমিল্লায় এসআইয়ের বিরুদ্ধে ঘুষ না পেয়ে মামলার মিথ্যা রিপোর্ট দেওয়ার অভিযোগ

রায়গঞ্জে জেন্ডার সমতা ও অধিকার বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

সীতাকুণ্ডে ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার,

বোদায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ৬ নং মাড়েয়া বামনাহাট ইউনিয়নের শাখার পক্ষ থেকে সেলা মেশিন বিতরণ

নড়াইলে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি

আলোকিত সকালের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে নিয়োগ বিজ্ঞপ্তি

ঈশ্বরগঞ্জে ভুতুড়ে বিদ্যুৎ বিলের ছড়াছড়ি,অতিষ্ঠ ৭২ হাজার গ্রাহক

খোকসায় এক রাতেই দুই স্থানে গরু চুরি,আতঙ্কে কৃষকরা

ধুনটে আল-কুরআন একাডেমিক স্কুলে অর্ধ-বার্ষিক পরিক্ষা শুরু

মুরাদনগরে মাধ্যমিক শিক্ষা বিভাগের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

নোয়াখালীতে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে দুই আরোহী নিহত

অপপ্রচার ও শিষ্টাচারবর্হিভূত রাজনীতির বিরুদ্ধে রাণীনগরে যুবদলের প্রতিবাদ মিছিল

ছাতকে ব্র্যাকের উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাঝে পাওয়ার টিলার ও ভার্মি কম্পোস্ট বিতরণ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ ও ছাএলীগের নাশকতার প্রতিবাদে সুনামগঞ্জে যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ডুয়েট ব্রাজিল ফ্যান ক্লাবের ১৫৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা

গফরগাঁও পাইথল ইউনিয়নে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীদের অতর্কিত হামলা: যুবক রক্তাক্ত, মগজ ক্ষতিগ্রস্ত হয়ে আশঙ্কাজনক

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

সদর থানা পুলিশের বড় সাফল্য: বিদেশি পিস্তল, গুলিসহ গ্রেফতার ১, গাড়ি জব্দ


এই সম্পর্কিত আরও খবর

কুমিল্লায় এসআইয়ের বিরুদ্ধে ঘুষ না পেয়ে মামলার মিথ্যা রিপোর্ট দেওয়ার অভিযোগ

রায়গঞ্জে জেন্ডার সমতা ও অধিকার বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

সীতাকুণ্ডে ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার,

বোদায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ৬ নং মাড়েয়া বামনাহাট ইউনিয়নের শাখার পক্ষ থেকে সেলা মেশিন বিতরণ

নড়াইলে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি

ঈশ্বরগঞ্জে ভুতুড়ে বিদ্যুৎ বিলের ছড়াছড়ি,অতিষ্ঠ ৭২ হাজার গ্রাহক

খোকসায় এক রাতেই দুই স্থানে গরু চুরি,আতঙ্কে কৃষকরা

ধুনটে আল-কুরআন একাডেমিক স্কুলে অর্ধ-বার্ষিক পরিক্ষা শুরু

মুরাদনগরে মাধ্যমিক শিক্ষা বিভাগের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

নোয়াখালীতে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে দুই আরোহী নিহত